মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২১১
নামাযের অধ্যায়
(১০) অনুচ্ছেদ: সফরের সালাতের ফরয হওয়া এবং তার হুকুম প্রসঙ্গে
(১২০৭) উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সফরের সালাত দুই রাকাত, ঈদুল আযহার সালাত দুই রাকাত, ঈদুল ফিতরের সালাত দুই রাকাত, জুমার সালাত দুই রাকাত, এ সবগুলোই পরিপূর্ণ সালাত কসর তথা সংক্ষিপ্ত নয়, যা মুহাম্মদ (সা)-এর ভাষ্য দ্বারা প্রমাণিত।
(নাসায়ী ও ইবন মাজাহ সনদের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(10) باب افتراض صلاة السفر وحكمها
(1211) عن عمر (بن الخطَّاب) رضى الله عنه قال صلاة السَّفر
ركعتان، وصلاة الأضحى ركعتان، وصلاة الفطر ركعتان، وصلاة الجمعة ركعتان تمام غير قصر على لسان محمد صلَّي الله عليه وعلى آله وصحبه وسلَّم
tahqiqতাহকীক:তাহকীক চলমান