মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১২
নামাযের অধ্যায়
(১০) অনুচ্ছেদ: সফরের সালাতের ফরয হওয়া এবং তার হুকুম প্রসঙ্গে
(১২০৮) ইয়ালা ইবন উমাইয়া (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব (রা)-কে জিজ্ঞেস করলাম, বললাম, لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا যারা কুফুরী করে তারা তোমাদেরকে ফিৎনায় ফেলবে এরূপ আশংকা করলে তবে সালাতকে সংক্ষিপ্তকরণে তোমাদের কোন গুনাহ নেই।" মানুষ তো এখন নিরাপদ। (এখন কেন সফরে কসর পড়া হবে?) তখন উমর (রা) আমাকে বললেন, তুমি যেমন বিস্মিত হয়েছ তেমনি আমিও বিস্মিত হয়েছিলাম এবং রাসূল (সা)-কে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, (এ কসর) একটি অনুগ্রহ, যা আল্লাহ পাক তোমাদের জন্য করেছেন। অতএব তোমরা তাঁর অনুগ্রহ গ্রহণ কর।
(মুসলিম এবং চার সুনানে বর্ণিত।)
(মুসলিম এবং চার সুনানে বর্ণিত।)
كتاب الصلاة
(10) باب افتراض صلاة السفر وحكمها
(1212) عن يعلى بن أميَّة رضى الله عنه قال سألت عمر بن الخطَّاب رضى الله عنه قلت "ليس عليكم جناح أن تقصروا من الصَّلاة إن خفتم إن يفتنكم الَّين كفروا" وقد أمن النَّاس، فقال لى عمر رضى الله عنه عجبت ممَّا عجبت منه، فسألت رسول الله صلَّي الله عليه وعلى آله وصحبه وسلَّم فقال صدقة تصدَّق الله بها عليكم فاقبلوا صدقته