সুনানে নাসায়ী
হাদীস নং: ১০২৭
আন্তর্জাতিক নং: ১০২৭
নামায শুরু করার অধ্যায়
পরিচ্ছেদঃ রুকুতে পিঠ সোজা করা।
১০৩০। কুতায়বা (রাহঃ) ......... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রুকু এবং সিজদায় তার পিঠ সোজা রাখে না তার নামায পূর্ণ হয় না।
كتاب الافتتاح
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا الْفُضَيْلُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُجْزِئُ صَلاَةٌ لاَ يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ " .
সুনানে নাসায়ী
হাদীস নং: ১০৩৬
আন্তর্জাতিক নং: ১০৩৬
তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ
পরিচ্ছেদঃ রুকুতে হাতের তালু রাখার স্থান।
১০৩৯। হান্নাদ ইবনে সরী (রাহঃ) ......... সালিম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবু মাসউদের নিকট আসলাম। তাঁকে বললাম, আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামায সম্বন্ধে বর্ণনা করুন। তখন তিনি আমাদের সামনে দাঁড়ালেন এবং তাকবীর বললেন, যখন রুকু করলেন তখন তার উভয় হাতের তালু হাটুদ্বয়ের উপর স্থাপন করলেন। আর তাঁর আঙ্গুলগুলো তার নীচে রাখলেন এবং তার উভয় কনুই পার্শ্বদেশ থেকে দূরে রাখলেন। যাতে তাঁর সকল অঙ্গ সোজা হয়ে গেল। তারপর বললেন, সামিয়ালাহু লিমান হামিদাহ- তখন দাঁড়িয়ে গেলেন। তখন তাঁর সকল অঙ্গ সোজা হয়ে গেল।
كتاب التطبيق
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، فِي حَدِيثِهِ عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَالِمٍ، قَالَ أَتَيْنَا أَبَا مَسْعُودٍ فَقُلْنَا لَهُ حَدِّثْنَا عَنْ صَلاَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَامَ بَيْنَ أَيْدِينَا وَكَبَّرَ فَلَمَّا رَكَعَ وَضَعَ رَاحَتَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَجَعَلَ أَصَابِعَهُ أَسْفَلَ مِنْ ذَلِكَ وَجَافَى بِمِرْفَقَيْهِ حَتَّى اسْتَوَى كُلُّ شَىْءٍ مِنْهُ ثُمَّ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقَامَ حَتَّى اسْتَوَى كُلُّ شَىْءٍ مِنْهُ .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ১০৩৮
আন্তর্জাতিক নং: ১০৩৮
তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ
পরিচ্ছেদঃ রুকুতে বগল পৃথক করে রাখা।
১০৪১। ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... সালিম বাররাদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মাসউদ (রাযিঃ) বলেছেনঃ আমি কি তোমাদের দেখাব না রাসূলুল্লাহ (ﷺ) কিভাবে নামায আদায় করতেন? আমরা বললাম, হ্যাঁ। তখন তিনি দাঁড়িয়ে তাকবীর বললেন, যখন তিনি রুকু করলেন, তার উভয় বগল পৃথক করে রাখলেন। যখন তাঁর সকল অঙ্গ সোজা হয়ে গেল, তিনি তাঁর মাথা উঠালেন, এভাবে তিনি চার রাকআত আদায় করলেন। তারপর বললেন, এভাবে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে নামায আদায় করতে দেখেছি।
كتاب التطبيق
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ عُلَيَّةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَالِمٍ الْبَرَّادِ، قَالَ قَالَ أَبُو مَسْعُودٍ أَلاَ أُرِيكُمْ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي قُلْنَا بَلَى . فَقَامَ فَكَبَّرَ فَلَمَّا رَكَعَ جَافَى بَيْنَ إِبْطَيْهِ حَتَّى لَمَّا اسْتَقَرَّ كُلُّ شَىْءٍ مِنْهُ رَفَعَ رَأْسَهُ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ هَكَذَا وَقَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ১১১১
আন্তর্জাতিক নং: ১১১১
তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ
পরিচ্ছেদঃ সিজদায় পিঠ সোজা রাখা।
১১১৪। আলী ইবনে খাশরাম মারওয়াযী (রাহঃ) ......... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঐ নামায পূর্ণ হয়না, যে নামাযে কোন ব্যক্তি রুকু ও সিজদায় তার পিঠ সোজা রাখে না।
كتاب التطبيق
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ الْمَرْوَزِيُّ، قَالَ أَنْبَأَنَا عِيسَى، - وَهُوَ ابْنُ يُونُسَ - عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُجْزِئُ صَلاَةٌ لاَ يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ " .
সুনানে নাসায়ী
হাদীস নং: ১২৮৫
আন্তর্জাতিক নং: ১২৮৫
নামাযে সাহু তথা ভূলের বিধান
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) এর উপর দরুদ পাঠ করার আদেশ।
১২৮৮। মুহাম্মাদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকীন (রাহঃ) ......... আবু মাসউদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাদ ইবনে উবাদা (রাযিঃ)-এর মজলিসে আমাদের কাছে (একদিন) রাসূলুল্লাহ (ﷺ) আসলেন, তাঁকে বশীর ইবনে সা’দ (রাযিঃ) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ তাআলা আমাদের আপনার উপর দরুদ পড়তে আদেশ করেছেন, আমরা কীভাবে আপনার উপর দরুদ পড়ব? তখন রাসূলুল্লাহ (ﷺ) চুপ রইলেন। আমরা অনুতাপ করলাম যে, যদি তাকে জিজ্ঞাসা না করতাম! তারপর তিনি বললেনঃ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
আর সালাম করবে যেরূপ তোমরা শিখেছ।
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
আর সালাম করবে যেরূপ তোমরা শিখেছ।
كتاب السهو
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ ابْنِ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الأَنْصَارِيَّ، - وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ بِالصَّلاَةِ - أَخْبَرَهُ عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، أَنَّهُ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ لَهُ بَشِيرُ بْنُ سَعْدٍ أَمَرَنَا اللَّهُ عَزَّ وَجَلَّ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَسَكَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ ثُمَّ قَالَ " قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ وَالسَّلاَمُ كَمَا عَلِمْتُمْ " .
সুনানে নাসায়ী
হাদীস নং: ১২৮৬
আন্তর্জাতিক নং: ১২৮৬
নামাযে সাহু তথা ভূলের বিধান
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) এর উপর দরুদ কিভাবে পড়তে হবে?
১২৮৯। যিয়াদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু মাসউদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ)-কে বলা হল, আপনার উপর দরুদ পড়তে ও সালাম পাঠাতে আমাদের আদেশ করা হয়েছে, সালাম কিভাবে পাঠাতে হয় তা তো আমরা জানি, কিন্তু আপনার উপর দরুদ কিভাবে পাঠ করবো? তিনি বললেন, তোমরা বলবেঃ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ
كتاب السهو
أَخْبَرَنَا زِيَادُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بِشْرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أُمِرْنَا أَنْ نُصَلِّيَ عَلَيْكَ وَنُسَلِّمَ أَمَّا السَّلاَمُ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ " قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ " .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ১৪৬২
আন্তর্জাতিক নং: ১৪৬২
চন্দ্র-সূর্য গ্রহণ
পরিচ্ছেদঃ চন্দ্র গ্রহণের সময় নামায আদায় করার নির্দেশ
১৪৬৫। ইয়াকুব ইবরাহীম (রাহঃ) ......... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, সুর্য এবং চন্দ্র গ্রহণ কারো মৃত্যু অথবা জন্মের কারণে হয় না, বরং তারা হল আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন। তাই তোমরা যখন তাদের গ্রহণ দেখবে, তখন নামায আদায় করবে।
كتاب الكسوف
باب الأَمْرِ بِالصَّلاَةِ عِنْدَ كُسُوفِ الْقَمَرِ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا " .
সুনানে নাসায়ী
হাদীস নং: ২৫২৯
আন্তর্জাতিক নং: ২৫২৯
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ অনটনগ্রস্তের মেহনতের (উপার্জন হতে) দান
২৫৩১. হুসাইন ইবনে হুরায়স (রাহঃ) ......... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সাদ্কা করার নির্দেশ দিতেন কিন্তু আমাদের মধ্যে এমন ব্যক্তি ছিল যার কাছে সাদ্কা করার মত কিছুই ছিল না। অগত্যা সে বাজারে যেত এবং বােঝা বহন করত এবং এক মুদ নিয়ে এসে তা রাসূলুল্লাহ (ﷺ)-কে দিত। আমি এমন এক ব্যক্তিকে জানি যে আজ লক্ষ দিরহামের মালিক অথচ সে দিন তার কাছে এক দিরহামও ছিল না।
كتاب الزكاة
جُهْدُ الْمُقِلِّ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ قَالَ أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى عَنْ الْحُسَيْنِ عَنْ مَنْصُورٍ عَنْ شَقِيقٍ عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا بِالصَّدَقَةِ فَمَا يَجِدُ أَحَدُنَا شَيْئًا يَتَصَدَّقُ بِهِ حَتَّى يَنْطَلِقَ إِلَى السُّوقِ فَيَحْمِلَ عَلَى ظَهْرِهِ فَيَجِيءَ بِالْمُدِّ فَيُعْطِيَهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْرِفُ الْيَوْمَ رَجُلًا لَهُ مِائَةُ أَلْفٍ مَا كَانَ لَهُ يَوْمَئِذٍ دِرْهَمٌ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ২৫৩০
আন্তর্জাতিক নং: ২৫৩০
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ অনটনগ্রস্তের মেহনতের (উপার্জন হতে) দান
২৫৩২. বিশর ইবনে খালিদ (রাহঃ) ......... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন আমাদেরকে সাদ্কা করতে নির্দেশ দিলেন আবু আকীল অর্ধ সা’ সাদ্কা করলেন আর অন্যান্য লােকেরা প্রচুর মাল-সামান নিয়ে আসল। তখন মুনাফিকরা বলল যে, আল্লাহ তাআলা এ সমস্ত সাদ্কার মুখাপেক্ষী নন। অথচ এ সমস্ত অন্যান্য লোকেরা লোক দেখানো মনোভাব নিয়ে সাদ্কা করেছিল। তখন এ আয়াত অবতীর্ণ হলঃ
الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلاَّ جُهْدَهُمْ
অর্থঃ মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদ্কা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতিরেকে কিছুই পায় না। (সূরা তাওবাঃ ৭৯)
الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلاَّ جُهْدَهُمْ
অর্থঃ মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সাদ্কা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতিরেকে কিছুই পায় না। (সূরা তাওবাঃ ৭৯)
كتاب الزكاة
جُهْدُ الْمُقِلِّ
أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ سُلَيْمَانَ عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ لَمَّا أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّدَقَةِ فَتَصَدَّقَ أَبُو عَقِيلٍ بِنِصْفِ صَاعٍ وَجَاءَ إِنْسَانٌ بِشَيْءٍ أَكْثَرَ مِنْهُ فَقَالَ الْمُنَافِقُونَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَغَنِيٌّ عَنْ صَدَقَةِ هَذَا وَمَا فَعَلَ هَذَا الْآخَرُ إِلَّا رِيَاءً فَنَزَلَتْ الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنْ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ
সুনানে নাসায়ী
হাদীস নং: ২৫৪৫
আন্তর্জাতিক নং: ২৫৪৫
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ সর্বোত্তম সাদ্কা কোনটি?
২৫৪৭. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু মাসউদ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কোন ব্যক্তি স্বীয় পরিবার-পরিজনের জন্য সওয়াবের নিয়্যতে খরচ করলে তা তার জন্য সাদ্কারূপে গণ্য হবে।
كتاب الزكاة
بَاب أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الْأَنْصَارِيَّ يُحَدِّثُ عَنْ أَبِي مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ وَهُوَ يَحْتَسِبُهَا كَانَتْ لَهُ صَدَقَةً
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩১৮৭
আন্তর্জাতিক নং: ৩১৮৭
জিহাদ-শাহাদাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৬. আল্লাহর রাস্তায় সাদ্কার ফযীলত
৩১৯০. বিশর ইবনে খালিদ (রাহঃ) ......... আবু মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত, এক ব্যক্তি নাকে রশি যুক্ত একটি উটনী আল্লাহর রাস্তায় দান করল, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেলেনঃ সে ব্যক্তি কিয়ামতের দিন নাকে রশিযুক্ত সাতশতটি উটনী পাবে।
كتاب الجهاد
فَضْلُ الصَّدَقَةِ فِي سَبِيلِ اللَّه عَزَّ وَجَلَّ
أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ عَنْ أَبِي مَسْعُودٍ أَنَّ رَجُلًا تَصَدَّقَ بِنَاقَةٍ مَخْطُومَةٍ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَأْتِيَنَّ يَوْمَ الْقِيَامَةِ بِسَبْعِ مِائَةِ نَاقَةٍ مَخْطُومَةٍ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৩৮৩
আন্তর্জাতিক নং: ৩৩৮৩
বিবাহ-শাদীর অধ্যায়
পরিচ্ছেদঃ বিবাহে গান ও আমোদ-ফুর্তি করা
৩৩৮৬. আলী ইবনে হুজর (রাহঃ) ......... আমির ইবনে সা’দ (রাহঃ) বলেন, এক বিবাহ মজলিসে আমি কুরজা ইবনে কা’ব এবং আবু মাসউদ (রাযিঃ) আনসারীর নিকট গেলাম, হঠাৎ দেখা গেল ছোট ছোট বালিকারা গান গাচ্ছে। আমি বললামঃ আপনারা উভয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর বদরী সাহাবী। অথচ আপনাদের সামনে এমন করা হচ্ছে! তারা বললেনঃ যদি ইচ্ছা হয় আমাদের সঙ্গে বসে শোন, আর যদি চাও চলে যাও। আমাদেরকে বিবাহে আমোদ-ফুর্তি করার অনুমতি দেয়া হয়েছে।
كتاب النكاح
اللَّهْوُ وَالْغِنَاءُ عِنْدَ الْعُرْسِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ قَالَ دَخَلْتُ عَلَى قُرَظَةَ بْنِ كَعْبٍ وَأَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ فِي عُرْسٍ وَإِذَا جَوَارٍ يُغَنِّينَ فَقُلْتُ أَنْتُمَا صَاحِبَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمِنْ أَهْلِ بَدْرٍ يُفْعَلُ هَذَا عِنْدَكُمْ فَقَالَ اجْلِسْ إِنْ شِئْتَ فَاسْمَعْ مَعَنَا وَإِنْ شِئْتَ اذْهَبْ قَدْ رُخِّصَ لَنَا فِي اللَّهْوِ عِنْدَ الْعُرْسِ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪২৯২
আন্তর্জাতিক নং: ৪২৯২
শিকার ও জবাইয়ের পশুর বিধান
পরিচ্ছেদঃ কুকুরের মূল্য ভোগে নিষেধাজ্ঞা
৪২৯৩. কুতায়বা (রাহঃ) ......... আবু মাসউদ উকবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কুকুরের মূল্য, ব্যভিচারিণীর উপার্জন এবং গণকদের কাজের বিনিময় ভোগ করতে নিষেধ করেছেন।
كتاب الصيد والذبائح
النَّهْيُ عَنْ ثَمَنِ الْكَلْبِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ أَنَّهُ سَمِعَ أَبَا مَسْعُودٍ عُقْبَةَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪৬৬৬
আন্তর্জাতিক নং: ৪৬৬৬
ক্রয়-বিক্রয়ের অধ্যায়
পরিচ্ছেদঃ কুকুর বিক্রয় করা
৪৬৬৬. কুতায়বা (রাহঃ) ......... আবু মাসউদ উকবা ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কুকুরের মূল্য, পতিতার রোজগার এবং গণকের পরিতোষিক নিশিদ্ধ করেছেন।
كتاب البيوع
بَاب بَيْعِ الْكَلْبِ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ أَنَّهُ سَمِعَ أَبَا مَسْعُودٍ عُقْبَةَ بْنَ عَمْرٍو قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫৭০৩
আন্তর্জাতিক নং: ৫৭০৩
বিভিন্ন (হালাল-হারাম) পানীয়ের বিধান
পরিচ্ছেদঃ যারা মাদকদ্রব্যকে বৈধ বলেছেন, তাদের দলীল
৫৭০৩. হাসান ইবনে ইসমাঈল ইবনে সুলাইমান (রাহঃ) ......... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার কাবার নিকট রাসূলুল্লাহ্ (ﷺ) পিপাসার্ত হন। তিনি পানি চাইলে লোক মশক হতে নাবীয দিল। তিনি তার গন্ধ শুঁকে তা অপছন্দ করলেন এবং বললেনঃ আমার নিকট যমযমের পানির পাত্র আনা হোক। তিনি তাতে যমযমের পানি যিশিয়ে তা পান করলেন। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলাল্লাহ্! তা কি হারাম? তিনি বললেনঃ না।
كتاب الأشربة
ذِكْرُ الْأَخْبَارِ الَّتِي اعْتَلَّ بِهَا مَنْ أَبَاحَ شَرَابَ السُّكْرِ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْمَعِيلَ بْنِ سُلَيْمَانَ قَالَ أَنْبَأَنَا يَحْيَى بْنُ يَمَانٍ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ عَطِشَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَوْلَ الْكَعْبَةِ فَاسْتَسْقَى فَأُتِيَ بِنَبِيذٍ مِنْ السِّقَايَةِ فَشَمَّهُ فَقَطَّبَ فَقَالَ عَلَيَّ بِذَنُوبٍ مِنْ زَمْزَمَ فَصَبَّ عَلَيْهِ ثُمَّ شَرِبَ فَقَالَ رَجُلٌ أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا وَهَذَا خَبَرٌ ضَعِيفٌ لِأَنَّ يَحْيَى بْنَ يَمَانٍ انْفَرَدَ بِهِ دُونَ أَصْحَابِ سُفْيَانَ وَيَحْيَى بْنُ يَمَانٍ لَا يُحْتَجُّ بِحَدِيثِهِ لِسُوءِ حِفْظِهِ وَكَثْرَةِ خَطَئِهِ
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৮৭০
আন্তর্জাতিক নং: ৮৭০
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাতে রুকু করা
৮৭০। 'আলী ইবন মুহাম্মাদ ও 'আমর ইবন আব্দুল্লাহ্ (রাহঃ) ........আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রুকূ ও সিজদার সময় তার পিঠ সোজা রাখে না, তার সালাত পরপূির্ণ হয় না।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الرُّكُوعِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ تُجْزِئُ صَلاَةٌ لاَ يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৯৭৬
আন্তর্জাতিক নং: ৯৭৬
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ ইমামের নিকটবর্তী স্থানে দাঁড়ানো
৯৭৬। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ)..... আবু মাস'উদ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সালাতের মধ্যে আমাদের কাঁধে হাত বুলিয়ে বলতেনঃ "তোমরা আগে-পিছে করে দাঁড়াবে না, তাহলে তোমাদের অন্তঃকরণে মতানৈক্য সৃষ্টি হবে। তোমাদের মধ্যে যারা জ্ঞানী ও দূরদর্শী, তারা আমার কাছাকাছি দাঁড়াবে এরপর যারা তাদের নিকটবর্তী, তারা দাঁড়াবে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَنْ يُسْتَحَبُّ أَنْ يَلِيَ الْإِمَامَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلاَةِ وَيَقُولُ " لاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ لِيَلِيَنِي مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৯৮০
আন্তর্জাতিক নং: ৯৮০
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ ইমামতির জন্য যে অধিক হকদার
৯৮০। মুহাম্মাদ ইবন জাফর (রাহঃ)..... আবু মাস'উদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কিতাবুল্লাহর অধিক বিশুদ্ধ পাঠকারীই কওমের ইমামতি করবে। যদি পাঠের ব্যাপারে সবাই সমান হয়, তবে হিজরতের দিক দিয়ে অগ্রগামী ব্যক্তি তাদের ইমামতি করবে। যদি হিজরতের দিক দিয়ে সবাই সমান হয়, তবে তাদের মধ্য থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কওমের ইমামতি করবে। কেউ যেন যোগ্যতম ব্যক্তির উপস্থিতিতে কিংবা নির্ধারিত ইমামের উপস্থিতিতে ইমামতি না করে। আর কারো ঘরে তার জন্য রক্ষিত আসনে তার বিনা অনুমতিতে অন্য কাউকে যেন বসানো না হয়।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَنْ أَحَقُّ بِالْإِمَامَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ، قَالَ سَمِعْتُ أَوْسَ بْنَ ضَمْعَجٍ، قَالَ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ فَإِنْ كَانَتْ قِرَاءَتُهُمْ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانَتِ الْهِجْرَةُ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ سِنًّا وَلاَ يُؤَمَّ الرَّجُلُ فِي أَهْلِهِ وَلاَ فِي سُلْطَانِهِ وَلاَ يُجْلَسْ عَلَى تَكْرِمَتِهِ فِي بَيْتِهِ إِلاَّ بِإِذْنٍ أَوْ بِإِذْنِهِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৯৮৪
আন্তর্জাতিক নং: ৯৮৪
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ ইমামের সালাত সংক্ষেপ করা
৯৮৪। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ).... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর কাছে এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমি ফজরের সালাতের জামা'আতে অমুকের কারণে দেরীতে আসি। কেননা তিনি আমাদের নিয়ে সালাত দীর্ঘ করেন। রাবী বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে সেদিনের চাইতে অধিক রাগান্বিত হয়ে আর কখনো খুতবা দিতে দেখিনি। (তিনি বলেনঃ ) হে লোক সকল! তোমাদের মধ্যে তো লোকদের বিরক্তি সৃষ্টিকারী রয়েছে। তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে, তখন সে যেন সালাত সংক্ষেপ করে। কেননা তাদের মাঝে দুর্বল, বৃদ্ধ ও কর্মব্যস্ত লোকও রয়েছে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَنْ أَمَّ قَوْمًا فَلْيُخَفِّفْ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لأَتَأَخَّرُ فِي صَلاَةِ الْغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ لِمَا يُطِيلُ بِنَا فِيهَا . قَالَ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَطُّ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ " يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيُجَوِّزْ فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১২৬১
আন্তর্জাতিক নং: ১২৬১
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাতুল কুসূফ (সূর্যগ্রহণের সালাত) প্রসঙ্গে
১২৬১। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)...... আবু মাসউদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ মানুষের মধ্যে কারোর মৃত্যুর কারণে চন্দ্র ও সূর্যের গ্রহণ হয় না। অতএব যখন তোমরা গ্রহণ দেখবে, তখন দাঁড়িয়ে যাবে এবং সালাত আদায় করবে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي صَلَاةِ الْكُسُوفِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ فَإِذَا رَأَيْتُمُوهُ فَقُومُوا فَصَلُّوا " .
বর্ণনাকারী: