আল-আদাবুল মুফরাদ
হাদীস নং: ১৫
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ৭- পিতামাতার অবাধ্যতা।
১৫। হযরত আব্দুর রহমান ইবন আবু বকরা (রাযিঃ) তাঁহার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন ঃ একদা রাসূলুল্লাহ (ﷺ) ফরমাইলেন ঃ আমি কি তােমাদিগকে কবীরা গােনাহ্ সম্পর্কে অবগত করিব ? এ কথাটি তিনি তিনবার বলিলেন। সাহাবাগণ আরয করিলেন ঃ আলবৎ, ইয়া রাসূলাল্লাহ!
রাসূলুল্লাহ (ﷺ) তখন ফরমাইলেনঃ আল্লাহর সহিত শরীক সাব্যস্ত করা (শিরক) এবং পিতামাতার অবাধ্যতা-এ কথা বলিয়া তিনি হেলান দেওয়া অবস্থা হইতে সােজা হইয়া বসিলেন এবং বলিলেন, “এবং মিথ্যা বলা” তিনি এ কথাটি পুনঃ পুনঃ বলিতেছিলেন। তখন আমি মনে মনে বলিতেছিলাম হায়। যদি
নবী করীম (ﷺ) এবার ক্ষান্ত হইতেন।

أبواب الأدب المفرد للبخاري
بَابُ عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْفَضْلِ، قَالَ: حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟ ثَلاَثًا، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا أَلاَ وَقَوْلُ الزُّورِ، مَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْتُ: لَيْتَهُ سَكَتَ.
আল-আদাবুল মুফরাদ
হাদীস নং: ২৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ১৫-পিতামাতার অবাধ্যতার শাস্তি।
২৯। হযরত আবু বাকরা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ পিতামাতার অবাধ্যতা এবং আত্মীয়তা ছেদনের মত শীঘ্রই (অর্থাৎ জীবদ্দশায়) শাস্তিযােগ্য পাপ আর কিছুই নাই। পরকালের নির্ধারিত শাস্তি তাে আছেই।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ عُقُوبَةِ عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا عُيَيْنَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجَّلَ لِصَاحِبِهِ الْعُقُوبَةُ مَعَ مَا يُدَّخَرُ لَهُ، مِنَ الْبَغِيِّ وَقَطِيعَةِ الرَّحِمِ.
আল-আদাবুল মুফরাদ
হাদীস নং: ৬৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ৩৩- আত্মীয়তা বন্ধন ছেদনকারীর শাস্তি-পার্থিব জগতে
৬৭। হযরত আবু বাকরা (রাযিঃ) রিওয়ায়েত করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ফরমাইয়াছেন ঃ আত্মীয়তা ছেদন এবং বিদ্রোহের মত দুনিয়াতেই ত্বরিৎ শাস্তির উপযুক্ত আর কোন পাপ নাই। পরকালে তাহার জন্য যে শাস্তি সঞ্চিত রাখা হইবে, তাহা তাে আছেই।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ عُُوبَةِ قَاطِعِ الرَّحِمِ فِي الدُّنْيَا
حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا عُيَيْنَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ أَبِي بَكْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: مَا مِنْ ذَنْبٍ أَحْرَى أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا، مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ، مِنْ قَطِيعَةِ الرَّحِمِ وَالْبَغْيِ.
বর্ণনাকারী:
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ৯
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ অধ্যায়: ১
পরিচ্ছেদঃ সমস্ত কাজ ও কথায় এবং প্রকাশ্য ও গুপ্ত যাবতীয় অবস্থায় ইখলাস ও সহীহ নিয়তের গুরুত্ব।

৯। যখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী হয়:
হযরত আবু বাকরা (নুফায়' ইবনে হারিছ ছাকাফী) রাযি. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই মুসলিম যখন তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হবে, তখন হত্যাকারী ও নিহত উভয়ই জাহান্নামে যাবে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এ তো হত্যাকারী (কাজেই তার জাহান্নামে যাওয়াটাতো বোধগম্য), কিন্তু নিহতের ব্যাপারটা কি (সে কেন জাহান্নামে যাবে)? তিনি বললেন, সেও তো তার প্রতিপক্ষকে হত্যা করতে লালায়িত ছিল - বুখারী ও মুসলিম।
(বুখারী হাদীস নং ৩১,মুসলিম হাদীস নং ২৮৮৮)

مقدمة الامام النووي
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
بَابُ الْإِخْلَاصِ وَإِحْضَارِ النَّيَّةِ فِي جَمِيعِ الْأَعْمَالِ وَ الْأَقْوَالِ وَالْأَحْوَالِ الْبَارِزَةِ وَالْخَفِيَّةِ

9 - وعن أبي بَكرَةَ نُفيع بنِ الحارثِ الثقفيِّ - رضي الله عنه: أَنَّ النَّبيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا التَقَى المُسلِمَان بسَيْفَيهِمَا فالقَاتِلُ وَالمَقْتُولُ في النّارِ». قُلتُ: يا رَسُولَ اللهِ، هذا القَاتِلُ فَمَا بَالُ المقْتُولِ؟ قَالَ: «إنَّهُ كَانَ حَريصًا عَلَى قتلِ صَاحِبهِ». مُتَّفَقٌ عليهِ. (1)
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ২১৩
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ জুলুমের প্রতি নিষেধাজ্ঞা এবং জুলুমের মাধ্যমে অর্জিত সম্পদ ফেরত দেওয়ার হুকুম।
বিদায় হজ্জের ভাষণের একটি অংশ : মানুষের জান, মাল ও ইজ্জতের মর্যাদা
হাদীছ নং : ২১৩
হযরত আবূ বাকরা রাযি. নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি ইরশাদ করেন, আল্লাহ তা'আলা যেদিন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন, সেদিন থেকে কাল তার নির্দিষ্ট নিয়মে আবর্তন করছে- বছরে বারো মাস, তার মধ্যে চারটি মাস সম্মানিত, যার তিনটি পরপর। সে তিনটি হচ্ছে যূ-কা'দা, যুলহিজ্জা ও মুহাররাম আর (চতুর্থটি) মুদার গোত্রের রজব মাস, যা জুমাদাল উখরা ও শা'বান মাসের মাঝখানে।
(তারপর তিনি জিজ্ঞেস করলেন,) এটি কোন মাস? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি চুপ থাকলেন। এমনকি আমরা ধারণা করলাম তিনি হয়তো এর (প্রচলিত নাম ছাড়া) অন্য কোনও নাম রাখবেন। (অবশেষে) তিনি বললেন, এটি কি যুলহিজ্জা নয়? আমরা বললাম, নিশ্চয়ই।
তারপর তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন নগর? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি চুপ থাকলেন। এমনকি আমরা ধারণা করলাম তিনি হয়তো এর (প্রচলিত নাম ছাড়া) অন্য কোনও নাম রাখবেন। (অবশেষে) তিনি বললেন, এটা কি (মক্কা) নগর নয়? আমরা বললাম, নিশ্চয়ই।
(তারপর তিনি জিজ্ঞেস করলেন,) এটি কোন দিন? আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি চুপ থাকলেন। এমনকি আমরা ধারণা করলাম তিনি হয়তো এর (প্রচলিত নাম ছাড়া) অন্য কোনও নাম রাখবেন। (অবশেষে) তিনি বললেন, এটি কি কুরবানীর দিন নয়? আমরা বললাম, নিশ্চয়ই।
তারপর তিনি বললেন, তোমাদের এই মাসে এই নগরে এ দিনটি যেমন মর্যাদাপূর্ণ (যা ক্ষুণ্ণ করা হারাম), তেমনি তোমাদের রক্ত, তোমাদের ধন-সম্পদ এবং তোমাদের মান-সম্মানও তোমাদের জন্য মর্যাদাপূর্ণ (যা ক্ষুণ্ণ করা হারাম)। তোমরা অচিরেই তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। তখন তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। সাবধান! তোমরা আমার পরে কাফের অবস্থায় ফিরে যেও না যে, তোমাদের একে অন্যের গর্দান উড়িয়ে দেবে। শোন! উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। কেননা অসম্ভব নয় যে, যারা এটা (আমার কাছ থেকে) শুনেছে তাদের কতক অপেক্ষা যাদের কাছে পৌঁছানো হবে তাদের কতক বেশি সংরক্ষণকারী হবে।
তারপর তিনি বললেন, বল তো আমি কি পৌঁছে দিয়েছি, বল তো আমি কি পৌঁছে দিয়েছি? আমরা বললাম, হাঁ (আপনি পৌঁছে দিয়েছেন)। তিনি বললেন, হে আল্লাহ! সাক্ষী থাকুন -বুখারী ও মুসলিম।
(সহীহ বুখারী, হাদীছ নং ৬৭, ১৭৪১, ৪৪০৬: সহীহ মুসলিম, হাদীছ নং ১৬৭৯; সহীহ ইবন হিব্বান, হাদীছ নং ৫৯৭৪: বায়হাকী, 'শুআবুল ঈমান, হাদীছ নং ৫১০২; বাগাবী, শারহুস্ সুন্নাহ, হাদীছ নং ১৯৬৫)

26 - باب تحريم الظلم والأمر بردِّ المظالم
213 - وعن أَبي بكْرة نُفَيْع بن الحارث - رضي الله عنه - عن النَّبيّ - صلى الله عليه وسلم - قَالَ: «إنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَته يَوْمَ خَلَقَ اللهُ السَّمَاوَاتِ وَالأَرضَ: السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أرْبَعَةٌ حُرُمٌ: ثَلاثٌ مُتَوالِياتٌ: ذُو القَعْدَة، وذُو الحِجَّةِ، وَالمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ (1) الَّذِي بَيْنَ جُمَادَى وَشعْبَانَ، أيُّ شَهْرٍ هَذَا؟» قُلْنَا: اللهُ وَرَسُولُهُ أعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَننَّا أنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: «ألَيْسَ ذَا الحِجَّةِ؟» قُلْنَا: بَلَى. قَالَ: «فَأيُّ بَلَد هَذَا؟» قُلْنَا: اللهُ ورَسُولُهُ أعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أنَّهُ سَيُسَمِّيهِ بِغَيرِ اسْمِهِ. قَالَ: «ألَيْسَ البَلْدَةَ؟» قُلْنَا: بَلَى. قَالَ: «فَأيُّ يَوْمٍ هَذَا؟» قُلْنَا: اللهُ ورَسُولُهُ أعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أنَّهُ سَيُسَمِّيهِ بغَيرِ اسْمِهِ. قَالَ: «ألَيْسَ يَوْمَ النَّحْرِ؟» قُلْنَا: بَلَى. قَالَ: «فَإنَّ دِمَاءكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا في بَلَدِكُمْ هَذَا في شَهْرِكُمْ هَذَا، وَسَتَلْقُونَ رَبَّكُمْ فَيَسْألُكُمْ عَنْ أَعْمَالِكُمْ، ألاَ فَلا تَرْجعوا بعدي كُفّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْض، ألا لَيُبَلِّغ الشَّاهِدُ الغَائِبَ، فَلَعَلَّ بَعْضَ مَنْ يَبْلُغُهُ أَنْ يَكُونَ أوْعَى لَهُ مِنْ بَعْض مَنْ سَمِعَهُ»، ثُمَّ قَالَ: «إلاَّ هَلْ بَلَّغْتُ، ألاَ هَلْ بَلَّغْتُ؟» قُلْنَا: نَعَمْ. قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ». مُتَّفَقٌ عَلَيهِ. (2)
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ৩৩৬
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ অধ্যায়: ৪১
পিতা-মাতার অবাধ্যতা করা ও আত্মীয়তা ছিন্ন করার নিষিদ্ধতা
পিতা-মাতার আনুগত্য করাকে যেমন بر বলে, তেমনি তাদের অবাধ্যতা করাকে عقوق বলে। এ শব্দটির উৎপত্তি عق থেকে। এর অর্থ ছিন্ন করা, বিরোধিতা করা। সন্তানের যেসকল আচার-আচরণ দ্বারা পিতা-মাতার অমর্যাদা হয় এবং তারা কষ্ট পায়, পরিভাষায় তাকে عقوق বলা হয়ে থাকে। এটা সর্বোচ্চ পর্যায়ের কবীরা গুনাহ। পিতা মাতার প্রতি এরূপ আচরণকারী সন্তানকে عاق বলা হয়। যে-কোনও সন্তানের পক্ষে এটি অত্যন্ত মন্দ বিশেষণ। কোনও সন্তানের প্রতি যাতে এ বিশেষণ আরোপিত না হয়, তাই তার কর্তব্য সর্বাবস্থায় পিতা-মাতাকে খুশি রাখার চেষ্টা করা এবং শরীআতবিরোধী নয় এমন যাবতীয় বিষয়ে পিতা-মাতার অনুগত থাকা।
قطيعة الرحم -এর অর্থ আত্মীয়তা ছিন্ন করা। অর্থাৎ আত্মীয়ের প্রতি দুর্ব্যবহার করা, তাদের অধিকার খর্ব করা ও তাদের খোঁজখবর না রাখা। এটা صلة الأرحام এর বিপরীত। এটাও নাজায়েয ও কবীরা গুনাহ।
কুরআন-হাদীছে পিতা-মাতার আনুগত্য করা ও আত্মীয়তা রক্ষার যেমন তাকীদ এসেছে, তেমনি পিতা-মাতার অবাধ্যতা করা ও আত্মীয়তা ছিন্ন করা সম্পর্কেও এসেছে কঠিন সতর্কবাণী। বিভিন্নভাবে এর মন্দত্ব ও কদর্যতার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যা দ্বারা পরিষ্কার বোঝা যায় পিতা-মাতার অবাধ্যতা করা ও আত্মীয়ের প্রতি দুর্ব্যবহার করা কাফের-মুশরিকেরই বৈশিষ্ট্য; এটা কোনও মুমিন-মুসলিমের কাজ হতে পারে না। ইমাম নববী রহ. বক্ষ্যমাণ অধ্যায়ে এরকম কিছু আয়াত ও হাদীছ উদ্ধৃত করেছেন। নিচে
তার বঙ্গানুবাদ ও ব্যাখ্যা পেশ করা যাচ্ছে।
‘পিতা-মাতার অবাধ্যতা করা ও আত্মীয়তা ছিন্ন করার নিষিদ্ধতা’-সম্পর্কিত কিছু আয়াত
এক নং আয়াত
فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ (22) أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ
অর্থ : অতঃপর তোমরা (জিহাদ থেকে) মুখ ফিরিয়ে নিলে কি তোমাদের দ্বারা ভূমিতে অশান্তি বিস্তার এবং আত্মীয়তা ছিন্ন করার সম্ভাবনা আছে? এরাই তারা, যাদেরকে আল্লাহ লানত করেছেন (অর্থাৎ তার রহমত থেকে দূর করে দিয়েছেন।) কলে তাদেরকে বধির বানিয়ে দিয়েছেন এবং তাদের চোখ অন্ধ করে দিয়েছেন।১১৯
ব্যাখ্যা
আত্মীয়তা ছিন্ন করার পরিণাম যে কত ভয়াবহ তা কুরআন মাজীদের এ আয়াতে স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে-
فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ
অতঃপর তোমরা (জিহাদ থেকে) মুখ ফিরিয়ে নিলে কি তোমাদের দ্বারা ভূমিতে অশান্তি বিস্তার এবং আত্মীয়তা ছিন্ন করার সম্ভাবনা আছে?' অর্থাৎ জিহাদের ব্যতিব্যস্ততা ছেড়ে দিলে সমাজে অশান্তি বিস্তারে লিপ্ত হয়ে পড়ার ও আত্মীয়তা ছিন্ন করার আশঙ্কা থাকে। জিহাদ করা অবস্থায় সবটা শক্তি ব্যয় হয় আল্লাহ তাআলার দুশমনদের দমন করার কাজে। মন-মস্তিষ্কও সেই ফিকিরেই রত থাকে। পক্ষান্তরে জিহাদ থেকে অবসর হয়ে কেবল দুনিয়াবী কাজকর্মে লিপ্ত হয়ে পড়লে পরস্পরে হিংসা-বিদ্বেষ দেখা দেয় এবং তার পরিণামে দেখা দেয় আত্মকলহ। এভাবে যে শক্তি ব্যয় হত দীনের শত্রুদমনে, তা আত্মঘাতী ভ্রাতৃদমনে নিঃশেষ করা হয়। এতে কোনও সন্দেহ নেই যে, বর্তমানকার মুসলিম জাতির আত্মকলহ ও সর্বাত্মক পশ্চাদপদতা তাদের জিহাদবিমুখতারই পরিণাম।
تَوَلَّيْتُمْ এর এক অর্থ হতে পারে ক্ষমতা ও কর্তৃত্ব লাভ করা। এ হিসেবে আয়াতটির অর্থ হবে- 'তোমরা যদি কর্তৃত্ব ও ক্ষমতার অধিকারী হও, তবে কি তোমাদের দ্বারা ভূমিতে অশান্তি বিস্তার এবং রক্তের আত্মীয়তা ছিন্ন করার সম্ভাবনা আছে?' অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রতিযোগিতা মানুষকে আত্মকলহ ও আত্মীয়তা ছিন্ন করার পথে টেনে নেয়। ক্ষমতা দখল ও ক্ষমতা রক্ষার লোভ এমনই সর্বনাশা ব্যাধি, যা মানুষের অন্তর থেকে মায়া-মমতা কেড়ে নেয়। ক্ষমতালোভী ব্যক্তির কাছে আত্মীয়তার কোনও মূল্য থাকে না। ফলে কেবল আত্মীয়তা ছিন্ন করাই নয়, পরমাত্মীয় রক্তের ভাইকে পর্যন্ত হত্যা করতেও সে কুণ্ঠাবোধ করে না।
পৃথিবীতে অশান্তি বিস্তার করা ও আত্মীয়তা ছিন্ন করা অত্যন্ত কঠিন পাপ। এ পাপের পরিণাম অত্যন্ত ভয়াবহ। পরের আয়াতে সে পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। বলা হচ্ছে- أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ 'এরাই তারা, যাদেরকে আল্লাহ লানত করেছেন (অর্থাৎ তার রহমত থেকে দূর করে দিয়েছেন।) ফলে তাদেরকে বধির বানিয়ে দিয়েছেন এবং তাদের চোখ অন্ধ করে দিয়েছেন'। অর্থাৎ এরূপ লোক আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায় এবং তাদের জীবন হয়ে পড়ে অভিশপ্ত জীবন । কান থাকা সত্ত্বেও তারা বধির হয়ে যায় এবং চোখ থাকা সত্ত্বেও অন্ধ হয়ে যায়। না তারা সত্য ও ন্যায়ের পথ দেখতে পায় আর না সত্য-ন্যায়ের বাণী শুনতে পায়।
দুই নং আয়াত
وَالَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ
অর্থ : (অপর দিকে) যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারে দৃঢ়ভাবে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক বজায় রাখার হুকুম দিয়েছেন তা ছিন্ন করে এবং যমীনে অশান্তি বিস্তার করে, তাদের জন্য রয়েছে লানত এবং প্রকৃত নিবাসে নিকৃষ্ট পরিণাম তাদেরই জন্য।১২০
ব্যাখ্যা
এ আয়াতে তিনটি কঠিন গুনাহে লিপ্ত ব্যক্তিবর্গের অশুভ পরিণাম জানানো হয়েছে যে, তাদের প্রতি আল্লাহ তাআলার লা'নত বর্ষিত হয় এবং মৃত্যুর পর তারা হবে নিকৃষ্টতম ঠিকানা জাহান্নামের বাসিন্দা। সে তিনটি গুনাহ হচ্ছে- ক. অঙ্গীকার ভঙ্গ করা; খ. আত্মীয়তা ছিন্ন করা এবং গ. পৃথিবীতে ফিতনা-ফাসাদ বিস্তার করা।
‘আল্লাহর সাথে কৃত অঙ্গীকারে দৃঢ়ভাবে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে'- এর অর্থ রূহানী জগতে কৃত রব্ব হিসেবে আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের অঙ্গীকার, যার দাবি হচ্ছে দুনিয়ায় তাঁর দেওয়া দীন ও শরীআত মোতাবেক চলা। কাজেই দীন ও শরীআত মোতাবেক না চললে আল্লাহ তাআলার সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করা হয়। এ দুনিয়ায় মানুষ একে অন্যের সঙ্গে যেসব ওয়াদা-অঙ্গীকার করে থাকে তা ভঙ্গ করার আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গের শামিল, যেহেতু তা রক্ষা করাও শরীআতের হুকুম। সুতরাং সরাসরি আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রক্ষা করা যেমন জরুরি, তেমনি শরীআতসম্মত মানুষের পারস্পরিক ওয়াদা-অঙ্গীকার রক্ষা করাও সমান জরুরি। যে-কোনও প্রকারের অঙ্গীকার ভঙ্গ করাই মহাপাপ এবং তা আল্লাহ তাআলার লানত কুড়ানো ও জাহান্নামবাসের কারণ।
আল্লাহ যে সম্পর্ক বজায় রাখার হুকুম দিয়েছেন তা ছিন্ন করে'- এর অর্থ আত্মীয়তার সম্পর্ক। কুরআন ও হাদীছে আত্মীয়তা রক্ষার জোর তাকীদ করা হয়েছে। এবং আত্মীয়তা ছিন্ন করতে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। সুতরাং আত্মীয়তা ছিন্ন করা একটি মহাপাপ। যারা তা ছিন্ন করে তারা আল্লাহ তাআলার লা‘নতে পতিত হয় এবং আখেরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।
‘যমীনে অশান্তি বিস্তার করে'- এর অর্থ অন্যের উপর জুলুম করা ও অন্যকে তার অধিকার থেকে বঞ্চিত করা । জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা প্রত্যেকের আল্লাহপ্রদত্ত অধিকার। এ অধিকার খর্ব করার দ্বারা অন্যের উপর জুলুম হয়। ফলে পারিবারিক ও সামাজিক শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়।
এমনিভাবে মানুষের আরও একটি মৌলিক অধিকার হলো সত্য-সঠিক দীনের অনুসরণ করতে পারা। এতে বাধাদানও ফাসাদ সৃষ্টির অন্তর্ভুক্ত। সত্য দীনের অপব্যাখ্যা, মনগড়া ধর্মমত বা ভ্রান্ত ধর্মের প্রচার-প্রচারণাও এক প্রকার বাধাদানই বটে। কেননা এর ফলে মানুষ বিভ্রান্তির শিকার হয় এবং সত্য দীনের অনুসরণে জটিলতা দেখা দেয়। কাজেই যারা এ জাতীয় কাজে লিপ্ত হয় তারাও আল্লাহর যমীনে ফিতনা-ফাসাদ বিস্তারেই ভূমিকা রাখে। মোটকথা দীনী ও দুনিয়াবী যে-কোনও প্রকার ফাসাদ সৃষ্টিই কঠিন পাপ। এরূপ পাপে লিপ্ত হওয়ার পরিণাম আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া ও জাহান্নামের শাস্তিভোগ । প্রত্যেক মুমিনের এর থেকে বিরত থাকা অবশ্যকর্তব্য।
তিন নং আয়াত
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا (23) وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
অর্থ : তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তাকে ছাড়া অন্য কারও ইবাদত করো না, পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো, পিতা-মাতার কোনও একজন কিংবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না। এবং তাদেরকে ধমক দিও না; বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। এবং তাদের প্রতি মমতাপূর্ণ আচরণের সঙ্গে তাদের সামনে নিজেকে বিনয়াবনত করো আর দু'আ করো, হে আমার প্রতিপালক! তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন-পালন করেছে, তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুন।১২১
ব্যাখ্যা
এ দুই আয়াতে আল্লাহ তাআলা পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার সম্পর্কে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। শুরুতে কেবল আল্লাহ তাআলারই ইবাদত করার হুকুম দেওয়া হয়েছে। তারপর ইরশাদ হয়েছে-
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
(পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো)। এটা তাদের প্রতি সাধারণভাবে সদ্ব্যবহারের হুকুম। এরপর এ হুকুমের খানিকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা দ্বারা সদ্ব্যবহারের বিশেষ কয়েকটি দিক পরিস্ফুট হয়েছে।
সুতরাং ইরশাদ হয়েছে—
إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ
(পিতা-মাতার কোনও একজন কিংবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ্ পর্যন্ত বলো না)। ‘উফ্’ শব্দটি বিরক্তি প্রকাশক ও অপ্রীতিব্যাঞ্জক। উফ পর্যন্ত বলো না—এর অর্থ, তাদের প্রতি বিরক্তি প্রকাশ করো না এবং তাদেরকে বিরক্তিসূচক কোনও কথা বলো না।
পিতা-মাতার প্রতি যখন বিরক্তি প্রকাশ করা পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ, তখন তাদেরকে সরাসরি কষ্ট দেওয়া যে আরও কঠিনভাবে নিষিদ্ধ হবে তা বলাই বাহুল্য। কিন্তু তা সত্ত্বেও তাদেরকে শারীরিক বা মানসিক কষ্ট নানাভাবেই দেওয়া হয়ে থাকে। এ ব্যাপারে প্রত্যেক সন্তানের সচেতন থাকা উচিত। আবার অনেকে তো পিতা-মাতাকে তীব্র ভাষায় আক্রমণও করে। আয়াতে পরের বাক্যে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।
ইরশাদ হয়েছে- وَلَا تَنْهَرْهُمَا (এবং তাদেরকে ধমক দিও না)। অনেক সময় পিতা-মাতার কোনও কথা বা কোনও কাজ পসন্দ না হলে সন্তান তাদেরকে ধমক দিয়ে বসে। কোনও কোনও দুর্ভাগা তো রীতিমত গালাগালিই করে। এটা অত্যন্ত ধ্বংসকর আচরণ। এরূপ অবাধ্য সন্তান নিজ আখেরাত তো বরবাদ করেই, দুনিয়ায়ও তাকে কঠিন দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এক হাদীছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
كُل الذُّنُوبِ يَغْفِرُ اللهُ مِنْهَا مَا شَاءَ إِلَّا عُقوقَ الْوَالِدَيْنِ، فَإِنَّهُ يُعَجِّلُ لِصَاحِبِهِ فِي الْحَيَاةِ قَبْلَ الْمَمَاتِ
'সমস্ত পাপের ক্ষেত্রেই নিয়ম এই যে, আল্লাহ তাআলা তা থেকে যা ইচ্ছা মাফ করে দেবেন। কিন্তু পিতা-মাতার অবাধ্যতা এর ব্যতিক্রম। কেননা আল্লাহ এই অপরাধের অপরাধীকে মৃত্যুর আগে এ দুনিয়ায়ই নগদ শাস্তি দিয়ে দেন।১২২
সর্বাবস্থায়ই সন্তানদেরকে পিতা-মাতার সঙ্গে শান্তিদায়ী আচরণ করতে হবে। কথা বলতে হবে সম্মানজনক। সুতরাং এর পরবর্তী বাক্যে ইরশাদ হয়েছে-
وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا (বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো)। অর্থাৎ যখনই তাদের সঙ্গে কথা বলবে, তখন মাথায় এই চিন্তা-চেতনা জাগ্রত রেখে কথা বলবে যে, তারা আমার পিতা-মাতা, সর্বাপেক্ষা শ্রদ্ধাভক্তির পাত্র। একজন কঠোর স্বভাবের মনিবের সঙ্গে তার অনুগত ও বাধ্যগত গোলাম যেমন নম্র ও বিনীত ভঙ্গিতে কথা বলে, প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার সঙ্গে ঠিক সেইভাবে কথা বলতে হবে। পরবর্তী আয়াতে ইরশাদ হয়েছে-
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ (এবং তাদের প্রতি মমতাপূর্ণ আচরণের সঙ্গে তাদের সামনে নিজেকে বিনয়াবনত করো)। অর্থাৎ তাদের জন্য তোমার দু'হাত নম্র- কোমল রাখ। এর দ্বারা তাদের প্রতি বিনীত ও উদার থাকতে হুকুম করা হয়েছে। কাজেই তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে বিনয়ের সাথে এবং আচার-আচরণ করতে হবে পূর্ণ আদব সহকারে।
বলা হয়েছে বৃদ্ধ পিতা-মাতার প্রতি আচরণ করতে হবে মমতাপূর্ণ। কেননা আজ তারা বার্ধক্যের কারণে তোমার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। স্মরণ কর, আজ তারা যেমন তোমার উপর নির্ভরশীল, তেমনি তুমিও একদিন তাদের উপর এরকম নির্ভরশীল ছিলে। তখন তারা পরম মমতায় নিজেদের সুখ ও আরাম ভুলে তোমার সুখ ও আরামের প্রতি লক্ষ রাখতেন। কাজেই আজ তাদের এই দুর্বল অবস্থায় তোমারও উচিত সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে তাদের প্রতি মমত্বপূর্ণ আচরণ করে যাওয়া।
পিতা-মাতার প্রতি যত্ন নেওয়ার পাশাপাশি তাদের দোজাহানের শান্তি ও মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দুআ করাও প্রত্যেক সন্তানের অবশ্যকর্তব্য। আয়াতের পরবর্তী অংশে সে দুআই শিক্ষা দেওয়া হয়েছে-
وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا (আর দু'আ করো, হে আমার প্রতিপালক! তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন-পালন করেছে, তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুন)। অর্থাৎ আমি যখন নিতান্তই দুর্বল ছিলাম, তখন তারা আমার লালন-পালনের জন্য নিজের সমস্ত সুখ ও আরাম বিসর্জন দিয়েছিলেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা আমার আরাম ও কল্যাণের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আজ তারা বয়সের ভারে ক্লান্ত-শ্রান্ত। হে আল্লাহ! আপনার তাওফীকে আমি তো আমার সামর্থ্য অনুযায়ী তাদের খেদমত করে যাচ্ছি। কিন্তু সন্তান হিসেবে যা কর্তব্য তা ঠিক পালন করা হচ্ছে না। সুতরাং হে আল্লাহ! আমি আপনার কাছে নিবেদন করছি, আপনি আজ তাদের প্রতি নিজ রহমত জারি রাখুন এবং মৃত্যুর পরও তাদের প্রতি আপন দয়ামায়ার আচরণ করুন। এ আয়াতের খানিকটা বিস্তারিত ব্যাখ্যা এর আগের অধ্যায়ে গত য়েছে। সেখানে দ্রষ্টব্য।
১১৯. সূরা মুহাম্মাদ (৪৭), আয়াত ২২-২৩
১২০. সূরা রাদ (১৩), আয়াত ২৫
১২১. সূরা বনী ইসরাঈল (১৭), আয়াত ২৩,২৪
১২২. বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৭৫০৬; খারাইতী, মাসাবিউল আখলাক, হাদীছ নং ২৩৬

সর্বাপেক্ষা গুরুতর কয়েকটি পাপ
হাদীছ নং : ৩৩৬
হযরত আবূ বাকরা নুফাই' ইবনুল হারিছ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে সর্বাপেক্ষা কঠিন পাপ সম্পর্কে অবহিত করব না? তিনি এ কথা তিনবার বললেন। আমরা বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরীক করা, পিতা-মাতার অবাধ্যতা করা। এতক্ষণ তিনি হেলান দেওয়া অবস্থায় ছিলেন, এবার সোজা হয়ে বসলেন। তারপর বললেন শোন, এবং মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। তিনি এ কথা বার বার বলতে থাকলেন। এমনকি আমরা বলতে লাগলাম, আহা! তিনি যদি ক্ষান্ত হতেন! -বুখারী ও মুসলিম।(সহীহ বুখারী, হাদীছ নং ২৬৫৪; সহীহ মুসলিম, হাদীছ নং ৮৭; জামে তিরমিযী, হাদীছ নং ২৩০১; মুসনাদে আহমাদ, হাদীছ নং ১৫; তাবারানী, আল-মু'জামুল কাবীর, হাদীছ নং ২৯৩; বায়হাকী, আসসুনানুল কুবরা, হাদীছ নং ২০৩৮০; শুআবুল ঈমান, হাদীছ নং ৭৪৮২; বাগাবী, শারহুস সুন্নাহ, হাদীছ নং ২৪২৫)

41 - باب تحريم العقوق وقطيعة الرحم
قَالَ الله تَعَالَى: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ} [محمد: 22 - 23]، وَقالَ تَعَالَى: {وَالَّذِينَ يَنْقُضُونَ
عَهْدَ اللهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الأَرْضِ أُولَئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ} [الرعد: 25]، وَقالَ تَعَالَى: {وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُوا إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاهُمَا فَلا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا} [الإسراء: 23 - 24].

336 - وعن أَبي بكرة نُفَيع بن الحارث - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «ألا أُنَبِّئُكُمْ بأكْبَرِ الكَبَائِرِ؟» - ثلاثًا - قُلْنَا: بَلَى، يَا رَسُول الله، قَالَ: «الإشْرَاكُ بالله، وَعُقُوقُ [ص:125] الوَالِدَيْنِ»، وكان مُتَّكِئًا فَجَلَسَ، فَقَالَ: «ألاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ» فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا: لَيْتَهُ سَكَتَ. مُتَّفَقٌ عَلَيهِ. (1)
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ২৬২
অধ্যায়ঃ পবিত্রতা
পরিচ্ছেদঃ পোশাক-পরিচ্ছদে প্রস্রাব লাগা এবং পাক না হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
২৬২. হযরত আবু বাকরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) আমার ও জনৈক ব্যক্তির মাঝে পথ চলছিলেন। এ সময় তিনি দু'টি কবরের কাছে আসেন। তিনি বলেনঃ এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে (কাজেই তোমরা আমার কাছে একটি ডাল নিয়ে এসো)। আবু বাকরা (রা) বলেনঃ আমি এবং আমার অপর বন্ধুটি দৌড়ে গিয়ে একটি ডাল নিয়ে তাঁর কাছে এলাম। তিনি তা দুই টুকরা করে কবর দুটিতে পুঁতে দিলেন। এরপর তিনি বললেন। ডাল দুটো তাজা থাকা পর্যন্ত তাদের কবরে শাস্তি হালকা করা হবে। তাদের কোন বড় গুনাহের কারণে এ শাস্তি দেওয়া হচ্ছে না; বরং তা ছিল গীবত ও পেশাব করার পর তারা
যথাযথভাবে পবিত্রতা হাসিল করত না।
(ইমাম আহমদ ও তাবারানী 'আওসাত' গ্রন্থে তার নিজ শব্দে, ইবন মাজাহ সংক্ষেপে, বাহর ইব্ন মিরার হতে তাঁর দাদা আবূ বাকরা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি (বাহর) তাঁর সাক্ষাত পাননি।)

كتاب الطَّهَارَة
التَّرْهِيب من إِصَابَة الْبَوْل الثَّوْب وَغَيره وَعدم الِاسْتِبْرَاء مِنْهُ
262 - وَعَن أبي بكرَة رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يمشي بيني وَبَين رجل آخر إِذْ أَتَى على قبرين فَقَالَ إِن صَاحِبي هذَيْن القبرين يعذبان فائتياني بجريدة
قَالَ أَبُو بكرَة فاستبقت أَنا وصاحبي فَأَتَيْته بجريدة فَشَقهَا نِصْفَيْنِ فَوضع فِي هَذَا الْقَبْر وَاحِدَة وَفِي ذَا الْقَبْر وَاحِدَة وَقَالَ لَعَلَّه يُخَفف عَنْهُمَا مَا دامتا رطبتين إنَّهُمَا يعذبان بِغَيْر كَبِير الْغَيْبَة وَالْبَوْل
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه مُخْتَصرا من رِوَايَة بَحر بن مرار عَن جده أبي بكرَة وَلم يُدْرِكهُ