হযরত-আব্দুল্লাহ-ইবনে-বুসর-আল-আসলামী-রাযি.

বর্ণিত হাদীস - ২৯ টি

সকল রাবী একত্রে দেখুন

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৩২৭৫
আন্তর্জাতিক নং: ৩২৭৫
পানাহার সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ সারদী-এর উপরাংশ থেকে খাওয়া নিষিদ্ধ।
৩২৭৫। আমর ইবন উসমান ইবন সাঈদ ইবন কাসীর ইবন দীনার হিমসী (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন বুসর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি পাত্র আনা হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এর চারপাশে থেকে খাও এবং উপরাংশ রেখে দাও, তাহলে এতে বরকত লাভ করা যাবে।
كتاب الأطعمة
بَاب النَّهْيِ عَنْ الْأَكْلِ مِنْ ذُرْوَةِ الثَّرِيدِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ الْيَحْصُبِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أُتِيَ بِقَصْعَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ كُلُوا مِنْ جَوَانِبِهَا وَدَعُوا ذُرْوَتَهَا يُبَارَكْ فِيهَا ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৩৮১৮
আন্তর্জাতিক নং: ৩৮১৮
আদব - শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ইসতিগফার প্রসংগে
৩৮১৮। আমর ইবন উসমান ইবন সাঈদ ইবন কাসীর ইবন দীনার হিসী (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন বুর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন: সৌভাগ্য তার জন্য, যে তার নিজের আমলনামায় অধিক ইস্তিগফার পাবে।
كتاب الأدب
بَاب الِاسْتِغْفَارِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ، يَقُولُ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ طُوبَى لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৪০৯৩
আন্তর্জাতিক নং: ৪০৯৩
ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
পরিচ্ছেদঃ বড় বড় যুদ্ধ বিগ্রহ
৪০৯৩। সুওয়ায়দ ইবন সাঈদ (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন বুসর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঘোরতম যুদ্ধ ও মদীনা (কনষ্টান্টিনোপল) বিজয়ের মাঝখানে ছয় বছরের ব্যবধান হবে এবং সপ্তম বর্ষে দাজ্জালের প্রাদুর্ভাব ঘটবে।
كتاب الفتن
بَاب الْمَلَاحِمِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ أَبِي بِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ بَيْنَ الْمَلْحَمَةِ وَفَتْحِ الْمَدِينَةِ سِتُّ سِنِينَ وَيَخْرُجُ الدَّجَّالُ فِي السَّابِعَةِ ‏"‏ ‏.‏

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ২১৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর পথচলা এবং চলাপথে এদিক সেদিক দৃষ্টিপাত করার নীতি
২১৯। নবী (ﷺ)-এর সাহাবী হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন বুস্‌র (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন কারো বাড়ি যেতেন তখন দরজার ঠিক সম্মুখে দাঁড়াতেন না বরং এক পার্শ্বে দাঁড়াতেন। (যেন অজান্তে গৃহবাসীদের উপর দৃষ্টি পতিত না হয়) আর অনুমতি পাওয়া ব্যতিরেকে গৃহে প্রবেশ করতেন না।
أبواب الكتاب
صِفَةُ مَشْيِهِ وَالْتِفَاتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
219 - حَدَّثَنَا حَسَنُ بْنُ هَارُونَ بْنِ سُلَيْمَانَ، نَا دَاودُ بْنُ رُشَيْدٍ، نَا بَقِيَّةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْيَحْصُبِيِّ، نَا عَبْدُ اللهِ بْنُ بُسْرٍ، صَاحِبُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْمَنْزِلَ لَمْ يَأْتِهِ مِنْ قِبَلِ الْبَابِ، وَلَكِنْ يَأْتِيهِ مِنْ قِبَلِ جَانِبِهِ حَتَّى يَسْتَأْذِنَ

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ৬৪০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর খেজুর ভক্ষণ এবং তার আঁটি নিক্ষেপণ
৬৪০। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন বুসর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের বাড়ি এলেন। আমার পিতা তাঁর খেদমতে খেজুর ও ছাতু পেশ করলেন। তিনি খেজুর খেতে থাকলেন এবং আঁটিগুলো তাঁর তর্জনি ও মধ্যমা আঙ্গুলদ্বয়ের পিঠের উপর রেখে নিক্ষেপ করলেন।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِهِ التَّمْرَ وِإِلْقَائِهِ النَّوَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
640 - حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ فَضَالَةَ، نَا ابْنُ مُصَفَّى، نَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، نَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ، يَقُولُ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَاهُ أَبِي بِتَمْرٍ وَسَوِيقٍ، فَجَعَلَ يَأْكُلُ التَّمْرَ، وَيُلْقِي النَّوَى عَلَى ظَهْرِ أُصْبُعَيْهِ، ثُمَّ يُلْقِيهِ - يَعْنِي السَّبَّابَةَ وَالْوُسْطَى

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ১০৮
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ মুজাহাদা ও সাধনা-সংগ্ৰাম।
শ্রেষ্ঠ মানুষ কে?
হাদীছ নং: ১০৮

হযরত আব্দুল্লাহ ইবন বুসর আল-আসলামী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, শ্রেষ্ঠ মানুষ সে-ই, যার আয়ু দীর্ঘ হয় এবং কর্ম হয় উত্তম।-তিরমিযী
ইমাম তিরমিযী রহ. বলেন, এটি একটি হাসান স্তরের হাদীছ। (জামে তিরমিযী, হাদীছ নং ২৩২৯; সুনানে ইবন মাজাহ, হাদীছ নং ৩৯২৬; মুসনাদে আহমাদ, হাদীছ নং ১৭৬৯৮, ২০৪১৫, ২০৪৪৩; বায়হাকী, হাদীছ নং ৬৫২৫)
مقدمة الامام النووي
11 - باب في المجاهدة
108 - الرابع عشر: عن أَبي صَفوان عبد الله بنِ بُسْرٍ الأسلمي - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «خَيرُ النَّاسِ مَنْ طَالَ عُمُرهُ، وَحَسُنَ عَمَلُهُ». رواه الترمذي، وَقالَ: «حديث حسن». (1)
«بُسْر» بضم الباء وبالسين المهملة.

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং: ১৭৬
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ আলিমদের সম্মান করা এবং তাঁদের প্রতি মর্যাদা প্রদর্শনের অনুপ্রেরণা এবং তাঁদের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
১৭৬. হযরত আবদুল্লাহ ইব্‌ন বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কিছুকাল পূর্বে একখানা হাদীস শুনেছি যে, যখন বিশজন অথবা তদপেক্ষা কম কিংবা বেশি লোক সমাজে থাকে এবং তাদের মধ্যে তুমি এমন এক ব্যক্তিকেও খুঁজে না পাও যাকে দেখলে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রতি শ্রদ্ধায় ঝুঁকে পড়ে, তখন জানবে যে, দ্বীন দুর্বল হয়ে পড়েছে।
(ইমাম আহমদ ও তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদ হাসান পর্যায়ের।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي إكرام الْعلمَاء وإجلالهم وتوقيرهم والترهيب من إضاعتهم وَعدم المبالاة بهم
176 - وَعَن عبد الله بن بسر رَضِي الله عَنهُ قَالَ لقد سَمِعت حَدِيثا مُنْذُ زمَان إِذا كنت فِي قوم عشْرين رجلا أَو أقل أَو أَكثر فتصفحت وُجُوههم فَلم تَرَ فيهم رجلا يهاب فِي الله عز وَجل فَاعْلَم أَن الْأَمر قد رق
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده حسن

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং: ৯৮৪
অধ্যায়ঃ নফল
পরিচ্ছেদঃ সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৮৪. হযরত আবদুল্লাহ ইবন বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি দিনের সকালবেলা ইবাদতের মধ্য দিয়ে শুরু করে এবং দিনের শেষ অংশ ইবাদতের মধ্যে তার কাটায়, আল্লাহ তা'আলা তাঁর ফিরিশতাগণকে বলেন: এর মধ্যবর্তী সময়ের মধ্যে কোন পাপ লিখবে না।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। এর সনদ আল্লাহ চাহেত উত্তম।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
984 - وَعَن عبد الله بن بسر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من استفتح أول نَهَاره بِخَير وختمه بِخَير
قَالَ الله عز وَجل لملائكته لَا تكْتبُوا عَلَيْهِ مَا بَين ذَلِك من الذُّنُوب

رَوَاهُ الطَّبَرَانِيّ وَإِسْنَاده حسن إِن شَاءَ الله

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং: ১০৭৬
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
পরিচ্ছেদঃ জুমু'আর দিন লোকের ঘাড় টপকিয়ে সামনের সারিতে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
১০৭৬. হযরত আবদুল্লাহ ইবন বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা নবী (সা) এর খুতবাদানকালে এক ব্যক্তি মানুষের ঘাড় টপকিয়ে সামনে আসে। তখন নবী তাকে বললেন: তুমি বসে যাও। কেননা তুমি কষ্ট দিচ্ছ এবং বিলম্বে এসেছ।
(আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তবে আবূ দাউদ ও নাসাঈর বরাতেঃ "তুমি বিলম্বে এসেছ" কথাটুকু নেই। আর ইবন খুযায়মার নিকট শব্দমালা হচ্ছে: "তুমি তাকে কষ্ট দিলে এবং তোমাকেও কষ্ট দেওয়া হবে।" ইমাম ইবন মাজাহ্
হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) সূত্রে এ হাদীস বর্ণনা করেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من تخطي الرّقاب يَوْم الْجُمُعَة
1076 - عَن عبد الله بن بسر رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ رجل يتخطى رِقَاب النَّاس يَوْم الْجُمُعَة وَالنَّبِيّ صلى الله عَلَيْهِ وَسلم يخْطب فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم اجْلِسْ فقد آذيت وآنيت

رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَلَيْسَ عِنْد أبي دَاوُد وَالنَّسَائِيّ وآنيت وَعند ابْن خُزَيْمَة فقد آذيت وأوذيت وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث جَابر بن عبد الله
آنيت بِمد الْهمزَة وَبعدهَا نون ثمَّ يَاء مثناة تَحت أَي أخرت الْمَجِيء وَآذَيْت بتخطيك رِقَاب النَّاس