হযরত-মুগীরা-ইবনে-শু‘বা-(রাঃ)

বর্ণিত হাদীস - ১৭০ টি

সকল রাবী একত্রে দেখুন

আল-আদাবুল মুফরাদ

হাদীস নং: ১৬
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ৭- পিতামাতার অবাধ্যতা।
১৬। হযরত মুগীরা ইবন শু'বার সচিব (কাতিব) ওয়াররাদ বলেন ঃ একদা হযরত মুয়াবিয়া (রাযিঃ) মুগীরাকে পত্র লিখিলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্র মুখে তুমি যাহা (হাদীস) শুনিয়াছ, তাহা আমাকে লিখিয়া জানাও। ওয়াররাদ বলেন ঃ তখন মুগীরা আমার দ্বারাই লিখাইলেন এবং আমি স্বহস্তে লিখিলামঃ আমি তাঁহাকে অধিক প্রশ্ন করা, সম্পদের অপচয় করা এবং অনাবশ্যক বিতর্কে লিপ্ত হওয়া থেকে বারণ করিতে শুনিয়াছি।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ‏:‏ كَتَبَ مُعَاوِيَةُ إِلَى الْمُغِيرَةِ‏:‏ اكْتُبْ إِلَيَّ بِمَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم‏.‏ قَالَ وَرَّادٌ‏:‏ فَأَمْلَى عَلَيَّ وَكَتَبْتُ بِيَدَيَّ‏:‏ إِنِّي سَمِعْتُهُ يَنْهَى عَنْ كَثْرَةِ السُّؤَالِ، وَإِضَاعَةِ الْمَالِ، وَعَنْ قِيلَ وَقَالَ‏.‏

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর চারিত্রিক সৌন্দর্য
৬। হযরত মুগীরা ইব্‌ন শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রসুন খেয়েই মসজিদে গেলাম। (সালাত) এক রাকআত আমার ছুটে ছিল। আমি মসজিদে প্রবেশ করতেই রাসূলুল্লাহ্ (ﷺ) রসুনের গন্ধ অনুভব করলেন। সালাত শেষ করে তিনি বললেন, এই বৃক্ষ (রসুন) কেউ ভক্ষণ করলে তার গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন আমাদের কাছে না আসে। (রাবী বলেন) আমি সালাত শেষ করে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্‌র কসম! আপনি আপনার হাত মুবারক একটু আমাকে দিন । তিনি তাঁর হাতখানা আমাকে দিলেন। [হুমাইদ (রাহঃ) বলেন, এ সময় তো মুগীরা নবী (ﷺ) -কে অবশ্যই কোমল ও নিকটবর্তী পেয়ে থাকবেন]১। তখন আমি তাঁর হাতখানা আমার জামার হাতার মধ্য দিয়ে আমার বক্ষের উপর রাখলাম। তখন নবী (ﷺ) লক্ষ করলেন যে, আমার বুকের উপর একটি পট্টি বাঁধা রয়েছে। তখন তিনি বললেনঃ আরে তোমার তো ওযর রয়েছে।
أبواب الكتاب
فَأَمَّا حُسْنُ خُلُقِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
6 - أَخْبَرَنَا الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا أَبُو هِلَالٍ، نَا حُمَيْدُ بْنُ هِلَالٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: أَكَلْتُ ثُومًا فَانْتَهَيْتُ إِلَى الْمُصَلَّى وَقَدْ سُبِقْتُ بِرَكْعَةٍ، فَلَمَّا دَخَلْتُ الْمَسْجِدَ، وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رِيحَ الثُّومِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ: مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلَا يَقْرَبَنَا حَتَّى يَذْهَبَ رِيحُهَا، أَوْ رِيحُهُ، فَلَمَّا قَضَيْتُ صَلَاتِي جِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَتُعْطِيَنِّي يَدَكَ، فَأَعْطَاهُ يَدَهُ - قَالَ حُمَيْدٌ: إِذَنْ لَيَجِدَنَّهُ سَهْلًا قَرِيبًا - فَأَدْخَلْتُ يَدَهُ فِي كُمِّي، فَوَضَعَهَا عَلَى صَدْرِي، فَإِذَا أَنَا مَعْصُوبُ الصَّدْرِ، فَقَالَ: أَمَا إِنَّ لَكَ عُذْرًا

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ২৬২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬২। হযরত মুগীরা ইব্‌ন শুবা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য বাইরে গেলে আমি একটি পাত্রে পানি নিয়ে তাঁর পেছনে পেছনে গেলাম । তিনি প্রয়োজন সেরে আসলে আমি তাঁকে ওযূ করানোর জন্য এগিয়ে গেলাম। সে সময় তাঁর পরিধানে ছিলো একটি রূমী জুব্বা যার হাতা ছিলো অত্যন্ত সংকীর্ণ। তাই তিনি জুব্বা থেকে হাত বের করলেন এবং জুব্বাটা কাঁধের ওপর রেখে ওযূ করলেন এবং মোজা ও মাথায় বাঁধা কাপড়ের ওপর মাসেহ্ করে সালাত পড়লেন।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
262 [ص:115] مُحَمَّدُ بْنُ أَحْمَدْ بْنِ مَعْدَانَ، نَا يُوسُفُ بْنُ مُوسَى، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى الْقَطَّانُ، نَا حُرَيْثٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَعْضِ حَاجَتَهِ، فَاتَّبَعْتُهُ بِإِدَاوَةٍ مِنْ مَاءٍ، فَلَمَّا قَضَى حَاجَتَهُ قُمْتُ لِأُوَضِّئَهُ وَعَلَيْهِ جُبَّةٌ رُومِيَّةٌ ضَيِّقَةُ الْكُمِّ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِهَا وَطَرَحَهَا عَلَى عَاتِقِهِ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَالْخِمَارِ، ثُمَّ صَلَّى

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ২৬৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ) -এর জুববা মুবারক-এর বর্ণনা
২৬৪। হযরত মুগীরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি রোমের তৈরী তাঁর পরিধানের জুব্বাটির হাতা ওপরে গুটাতে শুরু করলেন। কিন্তু হাতা সংকীর্ণ হওয়ার কারণে হাত বের করতে সক্ষম হলেন না। তখন নিজের হাত জুব্বার ভেতর থেকে বের করে ফেললেন।
أبواب الكتاب
ذِكْرُ جُبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
264 [ص:120] أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا الْمُقَدَّمِيُّ، نَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ، نَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ الْمُغِيرَةِ، قَالَ: كُنَّا مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَذَهَبَ يَحْسِرُ عَنْ ذِرَاعَيْهِ مِنْ جُبَّةٍ رُومِيَّةٍ، فَلَمْ يُخْرِجْ ذِرَاعَيْهِ، فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ৩২৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর পশমী পোশাকের বর্ণনা
৩২৩। হযরত মুগীরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে একটি পশমী জুব্বা পরিহিত অবস্থায় দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ صُوفِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
323 - حَدَّثَنَا الْحَسَنُ، نَا أَبُو مَسْعُودٍ، نَا أَبُو أُسَامَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ

আখলাকুন্নবী (ﷺ)

হাদীস নং: ৪৯৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর মাদুরের বর্ণনা
৪৯৯। হযরত মুগীরা ইব্‌ন শু’বা (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) চাটাই এবং পশমযুক্ত পাকা চামড়ার উপর (বাড়িতে) সালাত পড়তেন।
أبواب الكتاب
ذِكْرُ حَصِيرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
499 - حَدَّثَنَا سَلْمُ بْنُ عِصَامٍ، نَا بِشْرُ بْنُ آدَمَ، نَا أَبُو أَحْمَرَ، نَا يُونُسُ بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عَوْنٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي عَلَى الْحَصِيرِ وَالْفَرْوَةِ الْمَدْبُوغَةِ

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ৩৪০
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ পিতা-মাতার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নিষিদ্ধতা
বিশেষ কয়েকটি নিষিদ্ধ কর্ম
হাদীছ নং : ৩৪০

হযরত মুগীরা ইবন্ শু'বা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন পিতা-মাতার অবাধ্যতা করা, কৃপণতা করা, অন্যের সম্পদ দাবি করা এবং কন্যা সন্তানকে জ্যান্ত মাটিচাপা দেওয়া। আর তিনি তোমাদের জন্য অপসন্দ করেছেন অনর্থক কথা বলা, অতিরিক্ত সুওয়াল করা ও সম্পদ নষ্ট করা -বুখারী ও মুসলিম। ১৪৪
ইমাম নববী রহ. বলেন, مَنْعًا এর অর্থ কারও উপর যা ওয়াজিব, তা আদায় করা হতে বিরত থাকা।
هَاتِ এর অর্থ যা নিজের নয় তা দাবি করা।
وَأدَ الْبَنَاتِ এর অর্থ, কন্যাসন্তানদের জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া।
قِيْلَ وَقَالَ (বলা হয়েছে এবং বলেছে) এর অর্থ যাকিছু শোনা হয় তাই বলতে থাকা। যেমন বলা, এই এই কথা বলা হয়েছে, অমুকে এমন এমন বলেছে। অথচ সে কথাটি সঠিক কিনা তা জানা নেই এবং সঠিক হওয়ার ব্যাপারে প্রবল ধারণাও নেই। এক হাদীছে ইরশাদ হয়েছে, كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ কোনও ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই বলে বেড়ায়।
إِضَاعَةُ الْمَالِ অর্থ সম্পদ অপচয় করা এবং শরীআত যেসকল ক্ষেত্রে ব্যয়ের অনুমতি দেয়নি তাতে ব্যয় করা। শরীআত অর্থব্যয়ের অনুমতি দিয়েছে কেবল এমনসব ক্ষেত্রে, যার মধ্যে দুনিয়া ও আখেরাতের কোনও কল্যাণ নিহিত আছে। এমনিভাবে ধন-সম্পদ হেফাজত করার সামর্থ্য থাকা সত্ত্বেও তা হেফাজত না করা হলে সেটাও সম্পদ বিনষ্ট করাই বটে।
كَثْرَةُ السُّؤَالِ এর অর্থ, যে জিনিসের প্রয়োজন নেই তা পীড়াপীড়ি করে চাওয়া।
১৪৪. সহীহ বুখারী, হাদীছ নং ২৪০৮; সহীহ মুসলিম, হাদীছ নং ৫৯৩; নাসাঈ, আসসুনানুল কুবরা, হাদীছ নং ১১৭৮৪; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ৫৫৫৫; আল-আদাবুল মুফরাদ, হাদীছ নং ৪৬০; তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীছ নং ৯০১; বায়হাকী, আসসুনানুল কুবরা, হাদীছ নং ১১৩৪০; শুআবুল ঈমান, হাদীছ নং ৭৪৮৮; শারহুস সুন্নাহ, হাদীছ নং ৩৪২৬
مقدمة الامام النووي
41 - باب تحريم العقوق وقطيعة الرحم
340 - وعن أَبي عيسى المغيرة بن شعبة - رضي الله عنه - عن النَّبيّ - صلى الله عليه وسلم - قَالَ: «إنَّ اللهَ تَعَالَى حَرَّمَ عَلَيْكُمْ: عُقُوقَ الأُمَّهَاتِ، وَمَنع وَهَاتِ، وَوَأْدَ البَنَاتِ، وكَرِهَ لَكُمْ: قِيلَ وَقالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإضَاعَةَ المَالِ». مُتَّفَقٌ عَلَيهِ (1).
قوله: «مَنْعًا» مَعنَاهُ: مَنْعُ مَا وَجَب عَلَيهِ، وَ «هَاتِ»: طَلَبُ مَا لَيْسَ لَهُ. وَ «وَأْد البَنَاتِ» مَعنَاهُ: دَفنُهُنَّ في الحَيَاةِ، وَ «قيلَ وَقالَ» مَعْنَاهُ: الحَديث بكُلّ مَا يَسمَعهُ، فيَقُولُ: قِيلَ كَذَا، وقَالَ فُلانٌ كَذَا مِمَّا لا يَعْلَمُ صِحَّتَهُ، وَلا يَظُنُّهَا، وَكَفَى بالمَرْءِ كذِبًا [ص:126] أَنْ يُحَدّثَ بكُلِّ مَا سَمِعَ. وَ «إضَاعَةُ المَال»: تَبذِيرُهُ وَصَرفُهُ في غَيْرِ الوُجُوهِ المأذُونِ فِيهَا مِنْ مَقَاصِدِ الآخِرةِ وَالدُّنْيَا، وتَرْكُ حِفظِهِ مَعَ إمكَانِ الحِفظِ. وَ «كَثْرَةُ السُّؤَال»: الإلحَاحُ فيما لاَ حَاجَة إِلَيْهِ.

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং: ১৬১
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৬১. হযরত মুগীরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছি: আমার প্রতি মিথ্যারোপ অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি স্বেচ্ছায় মিথ্যা আরোপ করে, সে যেন তার বাসস্থান জাহান্নামে প্রস্তুত করে নেয়।
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
161 - وَعَن الْمُغيرَة قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن كذبا عَليّ لَيْسَ ككذب على أحد فَمن كذب عَليّ مُتَعَمدا فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار
رَوَاهُ مُسلم وَغَيره

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং: ৯১৭
অধ্যায়ঃ নফল
পরিচ্ছেদঃ কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯১৭. হযরত মুগীরা ইবন শু'বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) দীর্ঘক্ষণ কিয়াম করতেন, এমনকি তাঁর পদযুগল ফুলে উঠত। তাঁকে বলা হয়ঃ আল্লাহ তো আপনার পূর্বাপর গুনাহ ক্ষমা করেছেন। তিনি বললেন: আমি কি শোর গুযার বান্দা হব না?
(বুখারী, মুসলিম ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম ও তিরমিযী শরীফের অপর বর্ণনায় আছে: নবী দীর্ঘক্ষণ কিয়াম করতেন অথবা তিনি বলেছেন: সালাত আদায় করতেন, এমনকি তাঁর পদযুগল অথবা তিনি বলেছেন: তাঁর পায়ের গোছা ফুলে উঠত। তাঁকে বলা হলঃ আপনার তো পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছে। তিনি বললেনঃ আমি কি শোর গুযার বান্দা হব না?)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
917 - وَعَن الْمُغيرَة بن شُعْبَة رَضِي الله عَنهُ قَالَ قَامَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى تورمت قدماه فَقيل لَهُ قد غفر الله لَك مَا تقدم من ذَنْبك وَمَا تَأَخّر
قَالَ أَفلا أكون عبدا شكُورًا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ
وَفِي رِوَايَة لَهما وللترمذي قَالَ إِن كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ليقوم أَو ليُصَلِّي حَتَّى ترم قدماه أَو ساقاه فَيُقَال لَهُ فَيَقُول أَفلا أكون عبدا شكُورًا

হাদীসে কুদসী

হাদীস নং: ৯২
কিতাবের হাদীস সমূহ
পরিচ্ছেদঃ
৯২। হযরত মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) মিম্বরে দাড়িয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একবার মুসা (আলাইহিস সালাম) তাঁর প্রতিপালককে জিজ্ঞাসা করেছিলেন, জান্নাতে সবচেয়ে নিম্নস্তরের লোকটি কে হবে? আল্লাহ বললেনঃ সে হল এমন এক ব্যক্তি, যে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ কর। সে বলবে, হে প্রতিপালক! তা কিরূপে হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন। তারা তাদের প্রাপ্য নিয়েছেন। তাকে বলা হবে, পৃথিবীর কোন সম্রাটের সামরাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে প্রভু! আমি এতে খুশি।

আল্লাহ বলবেনঃ তোমাকে উক্ত পরিমাণ সস্পদ দেওয়া হলো। সাথে দেওয়া হল আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ, আরো সমপরিমাণ। পঞ্চমবারে সে বলে উঠবে, আমি পরিতৃপ্ত, হে আমার রব! আল্লাহ বলবেন, আরো দশগুণ দেওয়া হল। এ সবই তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস, যদ্বারা মন তৃপ্ত হয়, চোখ জুড়ায়। লোকটি বলবে, হে আমার প্রভু! আমি পরিতৃপ্ত। মুসা (আলাইহিস সালাম) বললেনঃ তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা বলবেনঃ এরা তারাই যাদের মর্যাদা আমি চূড়ান্তভাবে সুপ্রতিষ্ঠিত করেছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি, যা কোন চক্ষু কখনো দেখেনি, কোন কান কখনও শুনেনি, কারো অন্তরে কখনও কল্পনায়ও উদয় হয়নি। বর্ণনাকারী বলেন, কুরআনের এ আয়াতটি এর প্রমাণ বহন করেঃ (অর্থ) “কেউ জানেনা, তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে, তাদের কৃতকর্মের পূরস্কারস্বরূপ। ” (সূরা সাজদাঃ ১৭)
أحاديث الكتاب
92- عن الشَّعْبِيَّ، أنه سمع الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ علي المنبر، يرفع الحديث الي رسول الله صلى الله عليه وسلم – قَالَ " سَأَلَ مُوسَى رَبَّهُ مَا أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً؟ قَالَ هُوَ رَجُلٌ يَجِيءُ بَعْدَ مَا أُدْخِلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ فَيُقَالُ لَهُ ادْخُلِ الْجَنَّةَ . فَيَقُولُ أَىْ رَبِّ كَيْفَ وَقَدْ نَزَلَ النَّاسُ مَنَازِلَهُمْ وَأَخَذُوا أَخَذَاتِهِمْ فَيُقَالُ لَهُ أَتَرْضَى أَنْ يَكُونَ لَكَ مِثْلُ مُلْكِ مَلِكٍ مِنْ مُلُوكِ الدُّنْيَا فَيَقُولُ رَضِيتُ رَبِّ . فَيَقُولُ لَكَ ذَلِكَ وَمِثْلُهُ وَمِثْلُهُ وَمِثْلُهُ وَمِثْلُهُ . فَقَالَ فِي الْخَامِسَةِ رَضِيتُ رَبِّ . فَيَقُولُ هَذَا لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ وَلَكَ مَا اشْتَهَتْ نَفْسُكَ وَلَذَّتْ عَيْنُكَ . فَيَقُولُ رَضِيتُ رَبِّ . قَالَ مُوسَى: رَبِّ فَأَعْلاَهُمْ مَنْزِلَةً؟ قَالَ أُولَئِكَ الَّذِينَ أَرَدْتُ غَرَسْتُ كَرَامَتَهُمْ بِيَدِي وَخَتَمْتُ عَلَيْهَا فَلَمْ تَرَ عَيْنٌ وَلَمْ تَسْمَعْ أُذُنٌ وَلَمْ يَخْطُرْ عَلَى قَلْبِ بَشَرٍ " . قَالَ وَمِصْدَاقُهُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ ( فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ)