রিয়াযুস সালিহীন
হাদীস নং: ২২
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ অধ্যায়: ২ তাওবা।
২২। জনৈকা মহিলা সাহাবীর অসাধারণ তাওবা:
আবু নুজায়দ ইমরান ইবনে হুসাইন খুযা'ঈ রাঃ বর্ণনা করেন যে, জুহায়না গোত্রের জনৈকা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হল। সে ব্যভিচারের কারণে গর্ভবতী ছিল। সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি 'হদ' (-এর উপযুক্ত অপরাধে) লিপ্ত হয়েছি। সুতরাং আমার উপর হদ্দ জারি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডাকলেন। তাকে বললেন, এর প্রতি ভালো ব্যবহার কর। যখন সে সন্তান প্রসব করবে তাকে আমার কাছে নিয়ে আসবে। সে তাই করল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আদেশ করলেন (যেন তার উপর হদ্দ জারি করা হয়)। সেমতে তার কাপড়-চোপড় ভালো করে বেঁধে দেওয়া হল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাকে রজম (অর্থাৎ পাথর মেরে তাকে হত্যা) করা হল। তারপর তিনি তার জানাযা পড়ালেন। হযরত উমর রাযি. বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি তার জানাযা পড়বেন, অথচ সে ব্যভিচার করেছে? তিনি বললেন, সে এমন তাওবাই করেছে, যদি তা মদীনাবাসীদের মধ্য থেকে সত্তরজনের মধ্যে বণ্টন করে দেওয়া হয়, তবে তা তাদের (সকলের পাপমোচনের) জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি কি ওই নারীর তাওবা অপেক্ষা উত্তম কোনও তাওবা পেয়েছ, যে কিনা আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের জন্য নিজ প্রাণ উৎসর্গ করে দিয়েছে? - মুসলিম। (মুসলিম হাদীস নং ১৬৯৬)

مقدمة الامام النووي
2 - باب التوبة
22 - وَعَنْ أبي نُجَيد - بضَمِّ النُّونِ وفتحِ الجيم - عِمْرَانَ بنِ الحُصَيْنِ الخُزَاعِيِّ رضي الله عنهما: أنَّ امْرَأةً مِنْ جُهَيْنَةَ أتَتْ رسولَ الله - صلى الله عليه وسلم - وَهِيَ حُبْلَى مِنَ الزِّنَى، فقالتْ: يَا رسولَ الله، أصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَيَّ، فَدَعَا نَبيُّ الله - صلى الله عليه وسلم - وَليَّها، فقالَ: «أَحْسِنْ (1) إِلَيْهَا، فإذا وَضَعَتْ فَأْتِني» فَفَعَلَ فَأَمَرَ بهَا نبيُّ الله - صلى الله عليه وسلم - فَشُدَّتْ عَلَيْهَا ثِيَابُهَا، ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ، ثُمَّ صَلَّى عَلَيْهَا. فقالَ لَهُ عُمَرُ: تُصَلِّي عَلَيْهَا يَا رَسُول الله وَقَدْ زَنَتْ؟ قَالَ: «لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أهْلِ المَدِينَةِ لَوَسِعَتْهُمْ، وَهَلْ وَجَدْتَ أَفضَلَ مِنْ أَنْ جَادَتْ بنفْسِها لله - عز وجل؟!». رواه مسلم. (2)
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ২২৫
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ ইলম শিখে সে অনুযায়ী আমল না করা এবং যা বলা হয় তা না করার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন
২২৫. হযরত ইমরান ইবন হুসাইন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আমার পরে তোমাদের সম্পর্কে আমার অধিক ভয় হল ঐ সকল মুনাফিকের ব্যাপারে, যারা কেবল ভাষায় পণ্ডিত।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে এবং বাযযার হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর রাবীগণ সহীহ হিসেবে দলীলরূপে গণ্য। অত্র হাদীসটি আহমদ ইবন হাম্বল (র) উমর ইবনুল খাত্তাব (রা) সূত্রে বর্ণনা করেছেন।)

كتاب الْعلم
التَّرْهِيب من أَن يعلم وَلَا يعْمل بِعِلْمِهِ وَيَقُول وَلَا يَفْعَله
225 - وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أخوف مَا أَخَاف عَلَيْكُم بعدِي كل مُنَافِق عليم اللِّسَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَزَّار وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ أَحْمد من حَدِيث عمر بن الْخطاب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَزَّار وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَرَوَاهُ أَحْمد من حَدِيث عمر بن الْخطاب
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ১০৩৯
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
পরিচ্ছেদঃ জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত

১০৩৯. হযরত আতীক আবূ বকর সিদ্দীক (রা) ও ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি জুমুআর দিন গোসল করবে, তার সমস্ত গুনাহ মাফ করা হবে। যখন সে পায়ে হেঁটে পথ চলবে, তখন তার প্রতি পদক্ষেপে বিশটি করে নেকী লেখা হবে। আর যখন সে সালাত আদায় করে চলে যাবে, তখন তাকে দু'শো বছরের পুরস্কার দেওয়া হবে।
(তাবারানীর 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তবে আওসাত গ্রন্থে হযরত আবূ বকর সিদ্দীক (রা) সূত্রে এককভাবে বর্ণিত হয়েছে এবং তিনি তাতে বলেছেনঃ তার প্রত্যেক পদক্ষেপের জন্য রয়েছে বিশ বছরের নেকী।)

كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها

1039 - وَرُوِيَ عَن عَتيق أبي بكر الصّديق وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنْهُمَا قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من اغْتسل يَوْم الْجُمُعَة كفرت عَنهُ ذنُوبه وخطاياه فَإِذا أَخذ فِي الْمَشْي كتب لَهُ بِكُل خطْوَة عشرُون حَسَنَة فَإِذا انْصَرف من الصَّلَاة أُجِيز بِعَمَل مِائَتي سنة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَفِي الْأَوْسَط أَيْضا عَن أبي بكر رَضِي الله عَنهُ وَحده وَقَالَ فِيهِ كَانَ لَهُ بِكُل خطْوَة عمل عشْرين سنة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَفِي الْأَوْسَط أَيْضا عَن أبي بكر رَضِي الله عَنهُ وَحده وَقَالَ فِيهِ كَانَ لَهُ بِكُل خطْوَة عمل عشْرين سنة
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ১১৯৮
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ ভিক্ষাবৃত্তির প্রতি ভীতি প্রদর্শন, ধনী ব্যক্তির ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়া হারাম হওয়া, লোভ-লালসার নিন্দা এবং লোভ-লালসা থেকে পবিত্র থাকা, অল্পে তুষ্টি এবং নিজ হাতে উপার্জিত বস্তু খাওয়ার প্রতি অনুপ্রেরণা
১১৯৮. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: ধনী ব্যক্তি ভিক্ষাবৃত্তি অবলম্বন করলে সে কিয়ামতের দিন বিকৃত চেহারা নিয়ে উপস্থিত হবে।
(আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন। তাবারানী ও বাযযার আরো বলেছেন: ধনী ব্যক্তির ভিক্ষার মূলে রয়েছে জাহান্নাম। যদি সে সামান্য ভিক্ষা গ্রহণ করে তাহলে কম এবং অধিক ভিক্ষাবৃত্তি অবলম্বন করলে তাকে অধিক জাহান্নামের আগুন ভোগ করতে হবে।)

كتاب الصَّدقَات
التَّرْهِيب من الْمَسْأَلَة وتحريمها مَعَ الْغنى وَمَا جَاءَ فِي ذمّ الطمع وَالتَّرْغِيب فِي التعفف والقناعة وَالْأكل من كسب يَده
1198 - وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَسْأَلَة الْغَنِيّ شين فِي وَجهه يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَالطَّبَرَانِيّ وَالْبَزَّار وَزَاد وَمَسْأَلَة
الْغَنِيّ نَار إِن أعطي قَلِيلا فقليل وَإِن أعطي كثيرا فكثير