আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৫২৫২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর। আগের প্রশ্নের উত্তর পেয়েছি।শুকরিয়া।

আমি আমার এক আত্মীয়ার হয়ে প্রশ্ন করছি।তার কাছে বর্তমানে ফোন নেই। রীতিমতো কি করবে বুঝতে না পেরে আমাকে বিষয়টি বলার পর আমি তার সম্মতি নিয়েই জিজ্ঞেস করছি। সে এখন কলেজ পড়ুয়া। স্কুলে পড়াকালীন এক ছেলের সাথে সম্পর্ক ছিলো। এমনকি শারীরিক সম্পর্কও করেছে (নাউজুবিল্লাহ)।তখন তার আল্লাহর ভয় ছিলো না। কিন্তু বর্তমানে সে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। শরয়ী পর্দা পালন করে,নামাজ আদায় করে,আল্লাহর ইবাদত করে যতটুকু সম্ভব হয়। সে তার ওই পাপ কাজের জন্য তওবা করেছে, এখনো আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চায়।আমার সামনেও সে খুব কান্নাকাটি করলো।সে যেদিন বুঝতে পেরেছিলো তাদের সম্পর্ক হারাম সেইদিন থেকেই সম্পর্ক রাখেনি। মেয়েটির বিয়ে ঠিক হয়েছে এক দ্বীনদার ছেলের সাথে। সে বিয়ে করতে চাচ্ছে সঠিকভাবে দ্বীন পালনের জন্য।

কিন্তু এখন প্রশ্ন হলো মেয়েটির সেই পাপ কাজের কথা মেয়েটির পরিবারও জানে না। এখন কি মেয়েটির উচিত হবু স্বামীকে, তার পরিবারকে সব বলা?

কিন্তু মেয়েটি চাচ্ছে না যে তাদের সবটা বলবে, যদি বিয়ে ভেঙ্গে যায়। মেয়েটির পরিবার জেনে ফেলে তার ওই পাপ কাজের কথা তখন মেয়েটির জন্য খুবই দুর্বিষহ হয়ে পড়বে পরিবারে থাকা।

সে আমাকে বলেছে কাউকেই কিছুই বলবে না।সবটা আল্লাহর উপর ছেড়ে দিবে!! আপনার মতামত কি হুজুর? তার এখন কি করা উচিত?

জাযাকুমুল্লাহ🤲
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী কাজী মিজানুর রহমান
১ এপ্রিল, ২০২১
টাঙ্গাইল
৫০০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

প্রশ্ন: আমি শুনেছি ইসলাম এ ৩ টা বিষয়ে মজা করলেও নাকি সত্য হয়ে যায়।
বিয়ে,তালাক্ব আরেকটা রজম না কি যেন, মানে তালাক্বের ধাপ শেষ হবার আগে ফিরিয়ে নেওয়া,
আমাদের অঞ্চলে বিয়ের ব্যপার টা এরকম অনেকে তার মেয়ের ব্যপারে আরেকটা ছেলেকে জাস্ট মুখে বলে,
আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম মজা করে বললেও কি হয়ে যাবে?

কিংবা কেউ তার মেয়েকে তার কোন আত্নীয়র ছেলের বাবার কাছেও যদি বলে
আমি তোমার ছেলের কাছে বিয়ে দিয়েইই দিলাম আর সে কবুল করে নিলে কি বিয়ে হয়ে গেল?!

অনেক সময় ছেলে মেয়েরা একা বিয়ে করে নিজেদের মধ্যে অভিভাবক ছাড়া,
আবার হাদিসে আছে অভিভাবক ছাড়া বিয়ে বাতিল।আমার বোনকে মাদ্রাসায় তার হুজুর বলেছে,
অভিভাবক এর ব্যপার টা দূর্বল হাদিসে আসছে বা ইত্যাদি আরো কি যেন।
তো ছেলে মেয়েরা একা নিজেদের মধ্যে বিয়ে করলে সেটা মজা করে বা সিরিয়াসলি করলে কি
তা হয়ে যাবে?
আমাকে জানাবেন ইংশা আল্লাহ।

জাযাকুমুল্লাহু খাইর।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৫ মার্চ, ২০২১
Dhaka