আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৩৬৭৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।...... (ক)শুনেছি একবসায় ৩ তালাক দিলেও এটা ১ তালাক হিসাবে মানতে হবে ( ইসলামের আলোকে নিয়ম মানলে)........ আর সেইসাথে জামাই চাইলে বউকে ৩ মাসের ভিতর (বলতে ৩ হায়েজের ভিতর ফিরত নিতে পারবে)।আর ভবিষ্যতে জামাই ২ তালাকের অধিকার রাখবে যেহেতু ১ তালাক হিসাবে আসছে।(শুনেছি উমর ( রাঃ) এ র সময় প্রথম ২ বছর নাকি এরকম নিয়ম মানা হত কিন্তু উমর (রা:) সময় পরবর্তীতে (২ বছর পর) নাকী ৩ তালাকের নিয়ম একবসায় চালু করা হয়)। কিন্তু ইসলামের আলোকে সঠিকভাবে মানলে, তাই ৩ তালাক দেওয়া হলেও একবসায় এটা ১ তালাক হিসাবে মানতে হয়। আমি কি সঠিকভাবে নিয়ম বলেছি?........(খ) জামাই একবসায় ৩ তালাক দিয়েছে আর তালাকের কাগজে সাইন করেন ( কাজী আর জামাই এর নিজের পিতা আর কিছু মানুষের সামনে)। বউ সেইদিনই তালাকের কাগজ গ্রহণ করে আর সাইন করে কাজী আর বউয়ের নিজের পিতার সামনে ( জামাই এর পিতা আর অন্য মানুষের সামনে না)...তাহলে ৩ তালাক হিসাবে মানতে হবে?( আর বউয়ের ২ য় বিয়ে করতে হবে ১ম জামাইয়ের নিকট ফেরত যাওয়ার জন্য)/নাকি (ক) তে নিয়ম মেনে ১ তালাক হিসাবে মেনে ইদ্দত চলাকালীন ফেরত যেতে পারবে।জামাই বউ ইদ্দতের ভিতর আবারো চাইলে একসাথে হতে পারবে?......( সম্ভব হলে আজকের ভিতর এককথায় যতদুর সম্ভব আগে উত্তর দিবেন। দুঃখিত আপনাদের ঝামেলা দেওয়ার জন্য আসলে আপনাদের উত্তরের উপর অনেক কিছু ভিত্তি করে। বোনটা বিপদগ্রস্থ দুয়া করবেন সবাই মুসলিম বোনটার জন্য)
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
২১ নভেম্বর, ২০২০
সিলেট
৩৬২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। (১)কাগজ দিয়ে ৩ তালাক দেওয়া হয়েছে একসাথেই। জামাই প্রথম সাইন করসে কাগজে ( জামাই তার নিজের পিতা((স্ত্রীর পিতা না)), কাজী পাশাপাশি আর কিছু মানুষের সামনে সাইন করসে প্রথম ) আর বউ ( স্ত্রী তার নিজের পিতা আর কাজী) সামনে সেই দিন সাইন করে।ইদ্দত চলতেসে ( তালাক এর ১ মাস উপর চলছে )।জামাই আর স্ত্রীর আবার পুনরায় বিয়ে করার উপায় কি? (আবার এক্ সাথে হবার মাধ্যম কি?) (২) এই অবস্থায় তাদের ৩ তালাক হয়ে গেছে ( এক্ দিনে সাইন দিয়ে) ? (৩) সংগত কারণে মহিলা নিজের বাবার বাসায় ইদ্দত পালন করতে হচ্ছে ।প্রথম দিকে ইদ্দতের গুরুত্ব খেয়াল করেনি ইচ্ছামত বাইরে চলাফেরা আর সেইসাথে সাজসজ্জা অনেক সময় করেছে । কিন্তু বাকি দিন ঠিকমত ইদ্দত পালন করতে চাচ্ছে ইসলাম মেনে ইনশাআল্লাহ। ইদ্দত পালনকাল সময় কানেদুল (আগেথেকেই সুন্দর লাগার উদ্দেশ্যে না গুসলের পানি ঠিকমত লাগার উদ্দেশ্যে কানে পড়ে দুল), যত্ন নিতে অথবা সুন্দর থাকতে চুলে তেল,মুখে ক্রিম, ভেসলিন দিতে পারবে? ( মাহরাম দের সামনে)?(৪) ইদ্দত কালে মাহরাম দের সামনে সাজতে পারবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৬ নভেম্বর, ২০২০
সিলেট
৩৪৮৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: ১) আমি কাজী অফিসে বিয়ে করছি। ওখানে আমার স্ত্রীর বাবা/ভাই উপস্থিত ছিলেন না, কিন্তু তার কাকা ও দুই ভাবী উপস্থিত ছিলেন। আর ওদের পরিবারের সবাই আমাদের সম্পর্কের কথা আগে থেকেই জানতো ও রাজি ছিলো কিন্তু ওর বাবা কে বিয়ের কথাটা পরে জানানো হয়েছে। বিয়ে টা বৈধ?

প্রশ্ন: ২) দেনমোহর এর কোন টাকা আমি দেই নি এখনো। আমার স্ত্রী বলছে দেয়া লাগবে না। মাফ করে দিছে। আর আমার কাছে নগদ অত টাকাও নাই। এখন এই টাকা কি মাফ হইছে?

প্রশ্ন: ৩) তালাক দেয়ার জন্য মুখে "তালাক" উচ্চারন করা লাগে নাকি শুধু ডিভোর্স পেপারে স্বাক্ষর দিলেই হয়?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৭ নভেম্বর, ২০২০
খোকসা
৩৪৫২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর অনুগ্রহ করে আমার উত্তর টা দিলে আমি অনেক উপকৃত হব।
আমার বোন বাবা মা কে না জানিয়ে গোপনে বিয়ে করে এবং বাবা মা কে এই বিষয়ে কিচ্ছু জানায় নাই এবং আমার বাবা অন্য জায়গায় থেকে তার বিয়ের কথা জানতে পায় এবং আমার বাবা কোন ভাবেই এই বিয়ে মেনে নিতে রাজি না। তাই আমার বোন ওই ছেলের থেকে দূরে সরে আসে এবং ও ওর ভুল বুঝতে পারে এবং ওই ছেলের থেকে তালাক চাই কিন্তু ওই ছেলে তালাক দিতে রাজি হয় নাই এবং আমার বাবা অন্য জায়গায় তালাক ছাড়া আমার বোন কে বিয়ে দেয়।

বিয়ের ৬ মাস পরে আমার বোন ওই ছেলের সাথে কথা বলে এবং ওই ছেলে তালাক দিতে রাজি হয় ওই ছেলে আমার বোন কে আল্লাহ কসম দিয়ে বলে যে সে আমার বোন কে আর চায় না এবং আমার বোন কে মুক্তি করে দিয়েছে এবং ওই ছেলে আমার বোন কে তালাক দিতে বলে এবং আমার বন তালাক তালাক তালাক বলে এবং ওই ছেলে রাজি হয় তালাক এ। এই পুরো বিষয় টা আমরা বোন আমাদের এলাকার এক হুজুর সাথে বলে এবং হুজুর ওই ছেলের সাথে কথা বলে এবং ওই ছেলে আমার বোন কে ওই হুজুর এর সামনে তালাক দেয়,, এবং হুজুর ৩ মাস পরে আমার বাবা মা যেই ছেলের সাথে বিয়ে দিয়েছে তার সাথে নতুন করে শুধু ইজাব আর কবুল টা পরায়। তাহলে কি আমার বোন এর ২ বিয়েটা ঠিক ও সহি আছে।
+8801687000455
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৪ নভেম্বর, ২০২০
ঢাকা
১৮০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

জনৈক মহিলার স্বামী কুয়েতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। গত ২৫ রজব কর্মস্থলে যাওয়ার পথে এক মর্মামিত্মক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদঘটিত হয় যে, তিনি বাংলাদেশের নাগরিক। তখন উভয় দেশের দূতাবাসের আলোচনার ফলে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়। গত ২৪ শাবান বাংলাদেশ দূতাবাস মৃত ব্যক্তির পরিবারকে খবরটি নিশ্চিত করে। জানার বিষয় হল, উক্ত ব্যক্তির স্ত্রী কবে থেকে ইদ্দত গণনা শুরু করবে? মৃত্যুবরণ করার সময় থেকে নাকি সংবাদ পাওয়ার পর থেকে? জানিয়ে বাধিত করবেন।


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২০ অক্টোবর, ২০২০
১৮০২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমার প্রতিবেশী সাদেক তার স্ত্রী সুহানাকে বিভিন্ন কারণে একের পর এক তিন তালাক দেয়। তৃতীয় তালাক দেওয়ার পর ইদ্দতের ভেতরেই সুহানাকে আশিক বিয়ে করে। সুহানা বিশ দিন যাবত আশিকের কাছে ছিল। এবং তাদের মধ্যে স্বামী-স্ত্রীসূলভ আচরণও হয়। বিশ দিন পর আশিক সুহানাকে তালাক দিয়ে দেয়। পরে আশিক জানতে পারে যে, সুহানার সাথে তার বিবাহ ইদ্দতের ভেতরেই সংগঠিত হয়েছিল। জানার বিষয় হল, সুহানার সাথে আশিকের এই বিবাহ কি শুদ্ধ হয়েছিল? যদি শুদ্ধ না হয় তাহলে এখন মহিলাটি ইদ্দত পালন করবে কীভাবে? আর এ বিবাহের কারণে কি সাদেকের জন্য সুহানাকে দ্বিতীয়বার বিবাহ করা বৈধ হবে? আর আশিক মহিলাটির জন্য বিবাহের সময় যে মোহর নির্ধারণ করেছিল তা কি দিতে হবে?


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২০ অক্টোবর, ২০২০
২০৬২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

এক মেযের সাথে আমার গোপনে পরিচয় হয়। স্থায়ী সুসম্পর্ক প্রতিষ্ঠার নিমিত্তে আমার কয়েকজন বন্ধুবান্ধবসহ একটি রেস্টুরেন্টে একত্রিত হই। আমার এক বন্ধু কাজী অফিসের পিয়ন হিসেবে একজনকে নিয়ে আসে। সে কাজী অফিস থেকে বিবাহ রেজিস্ট্রি করার কাগজপত্র সঙ্গে নিয়ে আসে। এছাড়াও সরকারি দলিল-স্ট্যাম্পে একটি বিবাহ হলফনামা নিয়ে আসে। সেখানে আমরা উভয়ে স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নিমিত্তে স্বাক্ষর করি এবং নিকাহনামা রেজিস্টারেও উভয়ে স্বাক্ষর করি। সেখানে চারজন পুরুষও উপস্থিত ছিল। এছাড়া বিবাহ পড়ানোর উপযুক্ত কোনো ব্যক্তি বা কাজী অফিসের কেউ উপস্থিত ছিল না। উক্ত কাগজপত্রে স্বাক্ষরের মাধ্যমে ১,০০,০০১ টাকা দেনমোহরের শর্তে আমরা বিবাহ সম্পন্ন করি। কিন্তু এক্ষেত্রে আমরা কেউই ইজাব-কবুল বলিনি। পিয়ন আমাদের বললেন, আপনারা দুজন স্বামী স্ত্রী। এরপর আমরা যার যার মতো চলে আসি।

বিয়ের ২-৩ মাসের পর থেকে আমাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। ৩-৪ মাস পর এক পুরুষ শিক্ষক নিয়ে পর্দার ব্যাপারে আমার সাথে ওর ঝগড়া হয়। আমি রাগ করে একপর্যায়ে বলেছিলাম, তুমি যদি কালকে, পরশু এবং এর পরের দিন তার কাছে পড় তাহলে তুমি যথাক্রমে এক তালাক, দুই তালাক, তিন তালাক। পরে জানতে পারি, সে তিন দিনই পড়েছিল। এখন প্রশ্ন হল, ক) আমাদের বিবাহ কি সঠিক হয়েছিল? খ) আমাদের মধ্যে তালাক হয়েছিল কি? গ) এখন আমি পারিবারিকভাবে ওকে ঘরে তুলতে বা বিয়ে করতে চাই। এজন্য আমার কী করা উচিত বা আদৌ কি তা সম্ভব?


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
৮ অক্টোবর, ২০২০