আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১১০০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

 আমাদের হাসপাতালের পাশেই মসজিদ। মসজিদ সংলগ্ন বড় মাঠ। হাসপাতালে প্রায়ই দু চার জন করে মারা যায়। ওয়ারিসগণ মসজিদ সংলগ্ন মাঠেই জানাযার এন্তেজাম করে। একাধিক জানাযা উপস্থিত হলে সময় স্বল্পতার করণে মাঝেমধ্যে একত্রে জানাযার নামায আদায় করা হয়। কিন্তু প্রতিবারেই মায়্যেতকে কীভাবে রাখতে হবে এ নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে। বিভিন্নজন বিভিন্ন মত দেয়। আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। জানার বিষয় হল, একাধিক জানাযার ক্ষেত্রে মায়্যেতকে রাখার সঠিক পদ্ধতিটা কী? জানিয়ে বাধিত করবেন।

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
০ বার পড়া হয়েছে
১৬০৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

(ক) আমরা জানি, মৃত ব্যক্তিকে কবরে তিনটি সওয়াল করা হবে। কিন্তু এমনও লোক আছে যাদের মৃত্যু হয় আকাশে বা সাগরে যাদের লাশ মাটিতে দাফন করার সুযোগ হয় না। তাদেরকে কোথায় সুওয়াল করা হবে?

(খ) অনেক মানুষের লাশ সাগরে দাফন করা হয়ে থাকে সেটিই বা বৈধ কতটুকু?

(গ) সাধারণ মানুষ তো আছেই অনেক আলেমকেও দুআর সময় বলতে শুনি, হে আল্লাহ! অমুকের রূহের মাগফিরাত করুন। আসলে অমুকের রূহের মাগফিরাত করুন হবে, নাকি হে আল্লাহ! অমুককে মাফ করে দিনÑ কোনটি সঠিক?

(ঘ) কবর যিয়ারতের সময় কোন দিকে ফিরে দুআ-দরূদ পড়ব?

(ঙ) কবর সামনে রেখে কুরআন মাজীদ তিলাওয়াত করা যাবে কি?

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
২ বার পড়া হয়েছে
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা