আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৬৭২৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালমুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার অনেকগুলি প্রশ্ন যদিও ছিল কিন্তু এখন খালি একটি প্রশ্ন করতে আমি উদৃত। আশাকরি আমার প্রশ্নের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর মিলবে। কারণ এটি আমার মনে এক অশান্তি সৃষ্টি করেছে।
আসলে আমার স্বামী নামাজ বা দ্বীনের ক্ষেত্রে একদমই আগ্রহ পোষণ করেন না। আমি সবসয়ই অনেক ভাবে বোঝানোর চেষ্টা করি নামাজ পড়ার কথা। ইসলাম সম্বন্ধে জানার চেষ্টা করার কথা। একটু সময় বার করে আরবী শেখার কথা। নামাজ বিশিষ্ঠ দুআ বা সূরা গুলো মুখস্ত করার কথা। বললেই বলে করবো। যদিও একদিন নামাজ পরে ফের দুদিন গ্যাপ দায়। আমি মাঝে মাঝে হয়তো প্রশ্ন করি সারাদিন তো বসে ছিলে কতক্ষন সময় ওই গুলো তে দিলে কোনোদিন বলে অল্পক্ষণ কোনোদিন বলে দেওয়া হয়নি। আমি যদি অতিরিক্ত বলি বলবে সবসময় এক কথা ভালো লাগেনা। এই সব বিষয় নিয়ে আরো কিছু কারণে গতপরশু রাত্রে আমাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। আর আমি রাগের মাথায় ওকে বলি কি যে আমি আর ওকে কোনোদিন এইসব বিষয়ে কোনো কথা বলবো না। ওর নামাজ পড়ার হয় পড়বে নয়তো পড়বে না আমি আর বলবো না। বরং এর মধ্যে আমি এই কথাটি নিয়ে আল্লাহর কসম পর্যন্ত দিয়ে ফেলি যে আর কোনো দিন বলবনা।
এটি আমার মনে এক চরম অশান্তির সৃষ্টি করেছে যে আমি কসম দিয়ে ফেললাম। ওকে আমি আর কিভাবে এই সব বলবো আর তো বলতে পারবোনা বরং আমি আল্লাহর কাছে গনার ভাগীদার হলাম। এবার আমি কি করবো আল্লাহর কাছে দোয়া ছাড়া ওকে নিয়ে।
আমি কিভাবে আমি আল্লাহর কাছে এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করব আর ওকে কিছু না বলে কিভাবে দ্বীনের প্রতি উৎসাহী করবো। আজকের মত এটি আমার প্রশ্ন উত্তর তাড়াতাড়ি পেলে উপকৃত হব।
অনুরোধ যে আরবী quot না করে উত্তর টা পুরো বাংলায় দেবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১৯ জুন, ২০২১
West Bengal ৭০০১১৩
৬৪৩৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ,

আমার প্রশ্ন কসম ভাঙ্গা এবং এর কাফফারা নিয়ে।

আমি অনেকের কাছে জেনেছি ও শুনেছি এর কাফফারা সম্পর্কে। আমার জন্য কাফফারার বিধান পেয়েছি ৩টি।

১। ১০ জন মিসকিনকে ২ বেলা খাওয়ানো।
২। ফিতরার সমপরিমাণ টাকা দিয়ে দেয়া।
৩। ১০ জন মিসকিন কে কাপড় প্রদান করা।

এখন আমি কি এর যেকোন একটাই করলে হবে নাকি আমাকে শুধু প্রথমটাই করতে হবে, যেহেতু কোরানের যে আয়াতে আমি এই সমাধান দেখেছি সেখানে শুধু ১ম টাই উল্লেখ আছে। আমি চাচ্ছি আমার এই কাফফারা সম্পর্কে আমি ছাড়া আর কেউ না জানুক, তাই আমার জন্য ২য় পদ্ধতিটি সবচেয়ে ভাল হয়।

আশা করি উত্তরটি দিয়ে আমাকে উপকৃত করবেন।

জাযাকাল্লাহু খইরান।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২ জুন, ২০২১
ঢাকা ১২৩০