আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১১৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

গত রমযানে একদিন তারাবীহ আদায় করার জন্য মসজিদে গেলাম। এশার নামায শেষ হওয়ার পর যখন তারাবীহ শুরু হল তখন আমার একজন পরিচিত ব্যক্তিকে দেখলাম, তিনি বসে বসে তারাবীহ পড়ছেন। ভাবলাম, হয়ত কোনো অসুস্থতার কারণে বসে নামায পড়ছেন। নামায শেষ হওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, কী অসুস্থতার কারণে তিনি বসে নামায পড়ছিলেন? তিনি বললেন, না কোনো সমস্যা নেই। এমনিতেই বসে বসে তারাবীহ পড়ছিলাম। তারাবীহ তো বসে পড়া জায়েয আছে। পরবর্তীতে আমি আরো বেশ কয়েকদিন তাকে কোনো কারণ ছাড়াই বসে তারাবীহ আদায় করতে দেখেছি।

মুফতী সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি যে, তার এ কথা কতটুকু সঠিক? কোনো সমস্যা বা অসুস্থতা ছাড়াই কি তারাবীহ বসে পড়া জায়েয আছে?

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
১২৬৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

তারাবীহ নামাযে ১৭ নং রাকাতে হাফেয সাহেব সিজদার আয়াত না পড়েই সিজদা দেন। সিজদা থেকে উঠে সিজদার আয়াতের পর থেকে শুরু করে যথানিয়মে ১৭ রাকাত ও ১৮ রাকাত শেষ করেন। অর্থাৎ সিজদার আয়াতটুকু পড়া হয় নাই। নামায শেষে সিজদার আয়াত ছুটে গেছে জানানো হলে তিনি ১৯ নং রাকাতে প্রথমে সিজদার আয়াত পড়ে সিজদা দেন। অতপর ১৮ নং রাকাতের কিরাতের পর থেকে কিরাত পড়ে যথানিয়মে ১৯ ও ২০ নং রাকাত শেষ করেন।

এখন প্রশ্ন হল, ১৭ নং রাকাতে সিজদার আয়াত না পড়েই যেহেতু সিজদা দেওয়া হয়েছে তাই ঐ দুই রাকাত নামায সহীহ হয়েছে কি না? সহীহ না হলে আমাদের করণীয় কী?

 


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০