আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১২৮২৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
১.আমার বাবা মারা গেছেন ৯/১/২২তারিখ।উনার দাফনের পরে নাকি কবরস্থানে একটা বিড়াল সারাক্ষণ বসে থাকতে দেখা যায়, ওটাকে দৌড়ালেও যায় না।
এটার কারন কি জানতে চাই?
২.আমার মা স্বপ্নে দেখলো বাবাকে বাইরে খাটের উপর শুয়ানো তখন খুব বৃষ্টি আসলো কেউ নিতে পারলো না।এর মধ্যে বৃষ্টিতে ভিজে বাবার সাদা কাপড় পরানোটা ফুলে গেছে মুখ গিট খুলে গেছে এবং বাবার মুখ নড়াচড়া করতেছে।
তারপর বাবা উঠে বসে গেছে, বাবার পিঠ টা দেখা যাচ্ছে একদম কালো কুচকুচে হয়ে গেছে তারপর খাট থেকে নেমে হাঁটা শুরু করছে।মুখে কোন কথা বলেনি। তারপর একটা লোক এসে জড়িয়ে ধরে নিয়ে এসে আবার খাটে শুয়াই দিয়েছে।
এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৭ জানুয়ারী, ২০২২
ফেনী
১০১৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
একজন আগে থেকে সূরা মূলকের ফজিলত সম্পর্কে জানতো,সে তখন কোনো কারণে সেটা আমল করতোনা। এরপর সে সহিহ ভাবে কুরআন পড়া শিখলো এবং সর্বপ্রথম মূলক সূরা টা পড়া শিখলো সহিহভাবে, যাতে সে আমল করতে পারে। এরপর থেকে সে প্রতি রাতেই সূরাটা আমল করলো। তার আলাদা একটা টান সৃষ্টি হয়ে গেলো সূরা মূলকের উপর। কখনো ক্লান্ত লাগেনা সূরাটা পড়ার সময়। এরকম অবস্থার, মানে মূলক পড়তে শুরু করার ১ মাস বা ১ বছরের মধ্যে যদি সে মারা যায়,তাহলে কি সে সূরা মূলকের ফজিলত পাবে? মূলক কি তাকে আজাব থেকে রক্ষা করবে? সে তো তার জীবনের ১৮/১৯ টা বছর সূরা মূলক পড়েনি। আর মারা যাওয়া বাদেও, সে যদি তার বাকিজীবন মূলক আমল করে তাহলে কি সে পরিপূর্ণ ফজিলত পাবে? নাকি প্রথম ১৮/১৯ বছর আমল না করার কারনে আংশিক ফজিলত পাবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
২ নভেম্বর, ২০২১
ঢাকা