হাজ্বীদের জন্য নিজ দেশে কুরবানী করার বিধান
প্রশ্নঃ ১০০২৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্বে যে কুরবানী হবে এটা বাদেও কি হাজী সাহেবের দেশে কুরবানী দিতে হবে?
২৮ এপ্রিল, ২০২৬
ছাগলনাইয়া ৩৯১০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এখানে দুইটি বিষয় জানা আবশ্যক।
১.
হজ্জে তামাত্তুর এবং হজ্জে ক্বিরান আদায় করলে ১০ তারিখে রমী করার (শয়তানকে পাথর মারার) পর পশু জবাই করতে হয়। এটা দমে শোকর। এটা কুরবানি নয়। সচরাচর হাজী সাহেবরা এটাকে কুরবানি বলার কারণে সাধারণ মুসলমানের অন্তরে সংশয়ের সৃষ্টি হয় যে, মক্কা শরীফে কুরবানি করা হচ্ছে, আবার দেশের কুরবানী করতে হবে কিনা?
বাস্তবতা হলো- মক্কা শরীফের এটা কুরবানীই নয়। এটা তামাত্তু এবং ক্বিরান হজ্ব আদায় করার কারণে শুকরিয়ার দম।
[এটা দমে শোকর। এটা কুরবানি নয়] এভাবে চিন্তা করলে সংশয় থাকবে না ইনশাআল্লাহ।
২.
যেসকল হাজ্বী কুরবানীর দিনগুলোতে মুসাফির থাকবে, তাদের উপর ঈদুল আযহার কুরবানী ওয়াজিব নয়। কিন্তু যে হাজ্বী কুরবানীর (১০-১১-১২ তারিখের) কোনো দিন মুকীম থাকবে, সামর্থ্যবান হলে তার উপর ঈদুল আযহার কুরবানী করা ওয়াজিব। এটি সে নিজ এলাকায়ও করতে পারবে।
ফতোয়া হিন্দিয়া ৫/২৯৩, আদ্দুররুল মুখতার ৬/৩১৫, বাদায়েউস সানায়ে ৪/১৯৫, ইমদাদুল ফতোয়া ২/১৬৬
উল্লেখ্য, যদি কোন ব্যক্তি ৪৮ মাইল (৭৭.২৩২ কিলোমিটার) রাস্তা অতিক্রম করে কোন স্থানে যাওয়ার উদ্দেশ্যে নিজ এলাকার লোকালয় থেকে বের হয়, তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলা হয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১