ইহরামের কাপড় পরিবর্তন করা
প্রশ্নঃ ১০০৩০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইহরাম অবস্থায় কাপড় পরিবর্তন বা গোসলের সময় লুঙ্গি ব্যবহার করা যাবে কি না এবং নারীরা সফরের সময় আবায়া-খিমার ইত্যাদি পরিবর্তন করে অন্য পোশাকে হজ্ব-উমরা আদায় করলে কোনো সমস্যা হবে কি না?
২২ এপ্রিল, ২০২৫
ছাগলনাইয়া ৩৯১০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইহরাম মূলত নিয়ত ও তালবিয়ার নাম; তাই এটি একটি স্বতন্ত্র বিষয়। ইহরামের পোশাক কেবল সহায়ক উপকরণ।
অনেকের ধারণা, ইহরামের কাপড় সম্পূর্ণ খুলে ফেললে ইহরাম নষ্ট হয়ে যায়—এ ধারণা সঠিক নয়। কারণ, এসব কাপড় শুধু পোশাকমাত্র; প্রকৃত ইহরাম হলো নিয়ত ও তালবিয়া, যা কাপড় খোলার মাধ্যমে নষ্ট হয় না।
সুতরাং ইহরামের পোশাক পরিবর্তন করা যায়। নাপাক লেগে গেলে, ঘামে দুর্গন্ধ হয়ে গেলে বা ময়লা লেগে অস্বস্তিকর হলে ইহরামের কাপড় পরিবর্তনে কোনো বাধা নেই।
অতএব, কোনো নারী-পুরুষ নিজ এলাকা থেকে যে ইহরামের পোশাক পরে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হবে, সে মক্কায় পৌঁছে গোসল করে ইহরামের নতুন কাপড় পরিধান করে তাওয়াফ করা উত্তম। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ মক্কায় পৌঁছে গোসল করেছেন, এরপর তাওয়াফ করেছেন। এই হিসেবে নারী-পুরুষ উভয়ের জন্যই মক্কায় পৌঁছে গোসল করে ইহরামের পরিচ্ছন্ন কাপড় পরে তাওয়াফ করা উত্তম। এতে বাইতুল্লাহর মর্যাদার প্রতি বিশেষ ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ পায়।
গোসলের সময় বড় গামছা বা সেলাইযুক্ত লুঙ্গি ব্যবহার করা যেতে পারে; তবে সেলাইবিহীন কাপড় ব্যবহার করা উত্তম। গোসল শেষে পূর্বে পরিহিত বা নতুন ইহরামের কাপড় পরিধান করবে।
মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদীস : ১৫০১০, ১৫০১১; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ৯৮; গুনইয়াতুন নাসিক পৃ. ৭১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১