ইহরাম অবস্থায় ওজরের কারণে জুতা পরার হুকুম
প্রশ্নঃ ১৪৯৯০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক জন হজ্বে যাবে তার অপারেশন করে পায়ের বুড়ি আঙ্গুল এবং তার সাইডের টা কাটা লাগছে । হজের সময় দুই ফিতে ওয়ালা জুতা পরা লাগে উনার আঙ্গুল কাটা থাকার কারণে উনি এটা পড়তে পারেন না । এমন জুতা পড়তে পারেন যেটা পড়লে উপরের হাড্ডি ঢেকে যায় । এখন উনার জন্য করনীয় কি ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পুরুষের জন্য পায়ের উপরের অংশের উঁচু হাড় ঢেকে যায় এমন জুতা পরিধান করা নিষেধ। এমন জুতা বা স্যান্ডেল পরিধান করতে হবে যা পরলে ঐ উচু অংশ খোলা থাকে।
কারো পায়ে ওজর (অসুস্থতা) থাকলে ভিন্ন কথা।
ওজরের কারণে সার্বক্ষণিক ঢাকা জুতা বা মোজা পরলে গুনাহ হবে না, তবে চিকিৎসার প্রয়োজন হলেও, ইহরামের বিধিভঙ্গের কারণে ফিদিয়া (دم - দম) দিতে হবে । ফিদিয়া হলো: একটি ছাগল/ভেড়া কোরবানি করা, অথবা ৩ দিন রোজা রাখা, অথবা ৬ জন মিসকিনকে খাবার দেওয়া।
ইবন উমর (রা.) হতে বর্ণিত নবী (সা.) বলেন বলেন:
يُحرِمَ أحدُكم في إزارٍ ورداءٍ ونعْلَينِ
“তোমাদের কেউ যেনো, লুঙ্গি, চাদর ও জুতা পরে ইহরাম করে।”। [আহমদ, আল—মুসনাদ, ৪৮৯৯]
রাসূলুল্লাহ (সা.) বলেন,
إِلاَّ أَحَدٌ لاَ يَجِدُ نَعْلَيْنِ فَلْيَلْبَسْ خُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ
তবে কারো জুতা না থাকলে সে টাখ্নুর নিচ পর্যন্ত মোজা কেটে (জুতার ন্যায়) পরবে।” [বুখারী, আস—সহীহ, ১৫৪২]
সুনানে আবু দাউদ, হাদীস ১৮৩১, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১৪৪ আল মওসুয়াতুল ফিকহিয়্যাহ আল কুয়েতীয়্যাহ -৩০/৩২১, রদ্দুল মুহতার ২/৪৯০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
কুরবানী ব্যক্তিগত সম্পদের উপর ওয়াজিব হয়, সমষ্টিগত সম্পদের উপর নয়
যদি প্রবাসীর উপর ফরজ হয়,আর সে হজ্ব না করেই দেশে চলে আসে তাহলে তার কি করনীয়?
মোহাম্মদ(স) তো আয়শা (র) কে বেশি ভালোবাসতো এটা কি তাইলে সমান আধিকারের বিরুদ্ধে চলে গেল না?
উপযুক্ত পাত্র পেলে দ্রুত বিয়ে দেওয়া উচিত
মসজিদের ওয়াকফকৃত জায়গায় পুরাতন কবরের উপর মসজিদ সম্প্রসারণ