নিঃসন্তান নারীর সবরের পুরস্কার
প্রশ্নঃ ১২৬২৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গর্ভধারণ থেকে শুরু করে সন্তান জন্মদান ও লালন পালনে নারীদের জন্য অনেক সওয়াব আছে। এই সন্তান অল্প বয়সে মারা গেলে বা জন্মের আগেই গর্ভপাত হলে তারজন্যও ফজিলতের কথা লেখা আছে। নেক সন্তান হলে মৃত্যুর পর সদকায়ে জারিয়া হবার কথাও আছে।
কিন্তু যাদের কপালে বাবা মা হবার সৌভাগ্য লেখা নেই এবং দুনিয়াতে এজন্য অনেক অপমান অপদস্থ হতে হয় তারা আল্লাহর কাছে বিনিময়ে কি পাবে? যদি কষ্টে ধৈর্য্যহারা হয়ে হতাশ হয়ে যায় তখন কি গুনাহ লেখা হবে?
১২ অক্টোবর, ২০২৫
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুমিন বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে। বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে। ধৈর্য হারা হওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়।
আল্লাহর ফায়সালা মেনে নেওয়া ঈমানদারের আরেক বৈশিষ্ট্য। সন্তানের বাবা মা হওয়ার মতো সৌভাগ্য না হলে এই প্রেক্ষিতে আত্মীয়-স্বজনের কাছ থেকে যে অপমান অপদস্ততার শিকার হতে হয়, স্বামী-স্ত্রী মুখ বুজে এসব শুনে যাওয়ায় ও ধৈর্য ধারণ করায় এর উপর অনেক সওয়াব পাবে। কেননা মুমিনের প্রতিটি কষ্টে আল্লাহ তায়ালা সওয়াব দেন।
عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ حَتّٰى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلاَّ كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ.
আবূ সা’ঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু ও আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানী আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এ সবের মাধ্যমে আল্লাহ্ তার গুণাহসমূহ ক্ষমা করে দেন।
—সহীহ বুখারী, হাদীস নং ৫৬৪১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১