বোনদের মিরাস থেকে বঞ্চিত করার শাস্তি
প্রশ্নঃ ১৩৬৩০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই তার বোনের জমি ভাগ না করেন ভোগ করছে। বাড়ি ভাড়া পায়। বোনদের কে কোন জিগ্যেস করে না। এই ক্ষেত্রে ভাই এর ভোগ করা কি জায়েজ হবে?
৪ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত বিবরণ যদি সত্য এবং সঠিক হয়ে থাকে তাহলে ওই ভাইয়ের কাজটি সম্পূর্ণই শরীয়ত বিরোধী হয়েছে। তার জন্য আব্যশক হলো শরীয়তের ফারায়েজ অনুযায়ী বোনদের হক যথাযথ বুঝিয়ে দেওয়া। যদি তা না করে তাহলে এর কারণে হাশরের ময়দানে ভয়াবহ শাস্তি তো আছেই দুনিয়াতেও ভয়াবহ বিপদ এবং বহুবিদ অশান্তির সম্মুখীন হতে পারে।
অন্যের মাল জোরপূর্বক ভক্ষণ করার নিষিদ্ধতা এবং ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَلَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا
হে মুমিনগণ! তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পারস্পরিক সন্তুষ্টিক্রমে কোন ব্যবসায় করা হলে (তা জায়েয)। এবং তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
—আন নিসা - ২৯
وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ عُدۡوَانًا وَّظُلۡمًا فَسَوۡفَ نُصۡلِیۡہِ نَارًا ؕ وَکَانَ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرًا
যে ব্যক্তি সীমালংঘন ও জুলুমের সাথে এরূপ করবে, আমি তাকে আগুনে ঢোকাব, আর আল্লাহর পক্ষে এটা অতি সহজ।
—আন নিসা - ৩০
হযরত সাঈদ ইবনে যায়েদ বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
مَنْ أَخَذَ شِبْرًا مِنَ الْأَرْضِ ظُلْمًا فَإِنَّهُ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ سبع أَرضين
যে কারো এক বিঘত জমিন জবর দখল করেছে, কিয়ামতের দিন তার গলায় সাত তবক যমীন বেড়িরূপে তার গলায় পরিয়ে দেওয়া হবে। :https://muslimbangla.com/hadith/37883
হযরত আনাস রা. থেকে বর্ণিত রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেন,
مَنْ قَطَعَ مِيرَاثَ وَارِثِهِ قَطَعَ اللَّهُ مِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
যে ব্যক্তি (অতিরিক্ত ওসিয়ত দ্বারা) ওয়ারিসদের মীরাসের অংশ কেটেছে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তার জান্নাতের মীরাসের অংশ কাটবেন।
— ইবনে মাজাহ্। https://muslimbangla.com/hadith/38023
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১