রমযানের শেষ দশকে ইতিকাফের মান্নত করে আদায় করতে না পারলে করণীয়
প্রশ্নঃ ১৩৬৬৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ মান্নত করলো যদি আমার উমক আশাটা আল্লাহ তাআ'লা এই রমজানের আগে পুরন করে তাহলে এই রমজানের শেষ দশ দিন এ'তেকাফ করবো। কিন্তু প্রতিষ্ঠান থেকে যদি ছুটি না দেওয়া হয় তাহলে কি করনিও?
৪ ফেব্রুয়ারি, ২০২৬
Amratali
১৭ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওপর রমজানের পর (ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন এবং তার পরের তিন দিন ছাড়া) যেকোনো ১০ দিন রোজাসহ ধারাবাহিকভাবে ইতিকাফ পালন করা ওয়াজিব হবে।
পরবর্তী রমজানে ইতিকাফ করলে এই মানতের কাজা আদায় হবে না। কেননা, মানতের ইতিকাফ কাজা হয়ে গেলে তা রমজানে আদায় করা যায় না; বরং রমজান ছাড়া অন্য মাসে আলাদা রোজা রেখে আদায় করতে হয়।
তাছাড়া মান্নতের ইতেকাফের সময় রোযা রাখতে হয়। তাই আপনাকে উক্ত ১০ দিনের ইতেকাফের সময় রোযা রাখতে হবে।
উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রা. বলেন- রোযা ছাড়া ইতেকাফ হয় না। (সুনানে আবু দাউদ, হাদীস ২৪৭৩)
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন- ইতেকাফকারীর জন্য রোযা রাখা জরুরি। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, ৯৭১১)
আলী রা. থেকেও এমনটি বর্ণিত আছে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা ৯৭১৩)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন