পুরো রমজানের কাযা রোজা আদায়ের পদ্ধতি
প্রশ্নঃ ১৩৬৬৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গত রোজায় গর্ভবতী থাকায় আমি রোজা থাকতে পারিনি। এখন কাফফারা হিসেবে আমি ৬০ জনকে একসাথে এক বেলা খাইয়ে দিতে চাচ্ছি পরবর্তী রমজান আসার আগেই, আমার ৩০ রোজা না থাকতে পারার জন্য। প্রশ্ন : এটা কি আমার বাবার টাকায় আমি খাওয়াতে পারব? যেহেতু আমার নিজের কোন ইনকাম নেই।
৪ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা ১২০৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি কাফফারা দিয়ে আপনার কাফফারা আদায় হবে না। কেননা গর্ভবতী বা দুগ্ধদানকারী নারীর রোজার বিধান হলো, তিনি যদি রোজার কারণে নিজের বা শিশুর জীবনের জন্য শঙ্কিত হন, তবে তার জন্য রোজা না রাখা বা ভেঙে ফেলা জায়েজ। সুস্থ হওয়ার পর সেই রোজাগুলো কাজা আদায় করা ফরজ, তবে কাফফারা লাগবে না। আর কাজা আদায়ের সক্ষমতা থাকা সত্ত্বেও কেউ কাফফারা দিলে সেই কাফফারা আদায় হবে না।
হাদীস শরীফে ইরশাদ হয়েছে,
إِنَّ اللَّهَ تَعَالَى وَضَعَ عَنِ الْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلاَةِ وَعَنِ الْحَامِلِ أَوِ الْمُرْضِعِ الصَّوْمَ أَوِ الصِّيَامَ
অর্থ : আল্লাহ তাআলা মুসাফিরের জন্য রোযার হুকুম শিথিল করেছেন এবং আংশিক নামায কমিয়ে দিয়েছেন। আর গর্ভবতী ও দুগ্ধদানকারিনীর জন্যও রোযার হুকুম শিথিল করেছেন।-জামে তিরমিযী- ৭১৫,
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ عَنْ الْجُرَيْرِيِّ عَنْ الْحَسَنِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ رَخَّصَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لِلْحُبْلَى الَّتِي تَخَافُ عَلَى نَفْسِهَا أَنْ تُفْطِرَ وَلِلْمُرْضِعِ الَّتِي تَخَافُ عَلَى وَلَدِهَا
১৬৬৮। হিশাম ইব্ন 'আম্মার দিমাশকী (রাহঃ)....আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে গর্ভবর্তী মহিলা নিজের জীবনের আশংকা করে এবং যে স্তন্যদানকারী মহিলা নিজের সন্তানের জীবনের উপর আশংকা করে, রাসূলুল্লাহ (ﷺ) এদের উভয়ের জন্য সাওম ছেড়ে দেওয়ার অবকাশ দিয়েছেন।
কিতাবুস সুনান - ইমাম ইবনে মাজা' রহঃ (সুনানে ইবনে মাজা')
হাদিস নং: ১৬৬৮ আন্তর্জাতিক নং: ১৬৬৮
شرح مختصر الطحاوی للجصاص۔۔ :
"قال أبو جعفر: (وإذا خافت الحامل والمرضع على ولديهما: أفطرتا، وكان عليهما القضاء، ولا إطعام عليهما مع ذلك)، وذلك لأنهما معذورتان في الإفطار."
(شرح مختصر الطحاوی للجصاص: كتاب الصيام (2/ 437)،ط. دار البشائر الإسلامية - ودار السراج، الطبعة: الأولى 1431 هـ - 2010 م)
حاشیة الطحطاوی علی مراقی الفلاح ۔۔ :
"قوله: "ويجوز الفطر لحامل"......."ومرضع" هي التي شأنها الإرضاع فتسمى به ولو في غير حال المباشرة."
(حاشية الطحطاوي على مراقي الفلاح: كتاب الصوم ، باب ما يفسد الصوم ويوجب القضاء، فصل في العوارض(ص: 684)،ط. دار الكتب العلمية بيروت،الطبعة: الطبعة الأولى 1418هـ - 1997م)
فتاوی تاتارخانیه
"وقال في الاصل: إذا خافت الحامل أو المرضع على أنفسهما أو على ولدهما جاز الفطر و عليهما القضاء". ( ٢/ ٣٨٤، إدارة القرآن و العلوم الإسلامية)
কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে রোজার কাজাই রাখতে হবে। কাফফারা দিলে হবে না। তাই আপনি আল্প অল্প করে সেই রোজাগুলো রাখতে শুরু করুন। আগত রোজার আগেই রাখতে হবে এমন নয়। পরেও রাখতে পারেন।
সহজ পদ্ধতি হলো, আপনার বাচ্চার যখন দুধ ছাড়ানোর সময় হবে; অথবা আপনি রোজা রাখলেও বাচ্চার দুধ পানে সমস্যা না হবে তখন সপ্তাহে সোম-বৃহস্পতিবার, আশুরার সময়, কুরবানীর ঈদের আগে/আরফার দিনে, শবে বরাতের সময়, শীতকালে যখন দিন ছোট থাকে, শাওয়ালের ছয় রোজার সময়সহ সুবিধা মাফিক সময়ে ১/২টি করে রোজাগুলো কাযা করে নিবেন। এভাবে করলে আপনার বা সন্তানের স্বাস্থ্যগত কোনো সমস্যাও হবে না; আর আপনার রোজাগুলোও সহজে আদায় হয়ে যাবে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝতে এবং মানতে সহজ করে দিন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১