গাড়ির যাকাত
প্রশ্নঃ ১৩৬৭১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো কারো যদি ৫ লক্ষ্য বা ৬ লক্ষ্য টাকার বাইক থাকে তার কি যাকাত দিতে হবে ঐ বাইক এর জন্য????
৪ ফেব্রুয়ারী, ২০২৬
VG৪৯+XC৯
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গাড়ির যাকাত দিতে হবে না। কেননা এগুলো যাকাতযোগ্য সম্পদ নয়। হযরত আবদুল্লাহ ইবনে উমর e বলেছেন, যে সকল আসবাবপত্র বিক্রির জন্য কেনা হয় শুধু সেগুলোতেই যাকাত ফরয হয়। অন্যান্য আসবাবপত্রে যাকাত ফরয হয় না।
তবে যদি বাইকটি ভাড়া দেয়, তখন ভাড়া বাবদ যে অর্থ আসে তা যাকাতযোগ্য সম্পদ।
পক্ষান্তরে যদি তা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করে থাকেন তাহলে তার যাকাত আদায় করতে হবে।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- عَنْ خُثَيْمِ بْنِ عِرَاكٍ ، قَالَ : سَمِعْتُ أَبِي يَقُولُ : سَمِعْت أَبَا هُرَيْرَةَ يَقُولُ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لاَ صَدَقَةَ عَلَى الْمُسْلِمِ فِي عَبْدِهِ ، وَلاَ فَرَسِهِ ‘ব্যক্তিগত গোলাম এবং ঘোড়ার উপর যাকাত নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০২৩৩] ফাতওয়া হিন্দিয়া-১/২৪১, খুলাসাতুল ফাতাওয়া-১/২৪০ফাতাওয়া কাযীখান-১/১২৩)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১