অপারগ অবস্থায় ব্যাংকে ডিপোজিট রেখে সুদ গ্রহণ করার বিধান
প্রশ্নঃ ১৩৭০৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পুরোপুরি অক্ষম অবস্থায় ব্যাংকে টাকা ডিপোজিট করে তার লভ্যাংশ খাওয়া জায়েজ আছে কি?
৭ ফেব্রুয়ারী, ২০২৬
Noapara
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, পুরোপুরি অক্ষম ব্যক্তির জন্যও সাধারণ সুদি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা সেভিংস থেকে আসা অতিরিক্ত টাকা (সুদ) ভোগ করা সম্পূর্ণ হারাম। শারীরিক অক্ষমতা বা রোগ-ব্যাধি সুদের মতো জঘন্য হারামকে হালাল করে দেয় না।
এই ক্ষেত্রে কুরআনে বর্ণিত আয়াতটি প্রাসঙ্গিক মনে করা হতে পারে । আল্লাহ তাআলা কুরআনে বলেন,
আয়াতঃ فَمَنِ اضۡطُرَّ فِیۡ مَخۡمَصَۃٍ غَیۡرَ مُتَجَانِفٍ لِّاِثۡمٍ ۙ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ
অর্থঃ কেউ যদি ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে যায় (এবং সে কারণে কোন হারাম বস্তু খেয়ে নেয়) আর গুনাহের প্রতি আকৃষ্ট না হয়ে, তবে আল্লাহ নিশ্চয়ই অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরাঃ আল মায়িদাহ - আয়াত নংঃ 3
'মৃত জন্তু' খাওয়ার সাথে সুদের তুলনা বা কিয়াস করা শরিয়তসম্মত নয়। কেননা, আল্লাহ তাআলা মৃত জন্তু খাওয়া তখনই বৈধ করেছেন, যখন মানুষের জীবন বাঁচানোর মতো আর কোনো খাবার নেই এবং না খেলে নিশ্চিত মৃত্যু ঘটবে (একে ফিকহের পরিভাষায় 'ইজতিড়ার' বলে)। অপরদিকে যিনি ব্যাংকে টাকা জমা রাখবেন, তিনি মূলত সম্পদশালী। কারণ তার কাছে মূলধন (Capital/আসল টাকা) মজুদ আছে। শরিয়তের বিধান হলো, প্রয়োজনের সময় নিজের জমানো হালাল মূলধন (আসল টাকা) ভেঙে খেতে হবে। মূল টাকা অক্ষত রেখে অভাবের অজুহাতে হারাম সুদ খাওয়া জায়েজ নেই। মৃত জন্তু খাওয়ার অনুমতি তাদের জন্য, যাদের 'আসল' বা বিকল্প কোনো খাবারই নেই।
হ্যা, মূলধন টিকিয়ে রাখার জন্য বিকল্প হালাল অনেক পদ্ধতি রয়েছে। হালাল পন্থায় টাকাগুলো বিনিয়োগ করুন। আল্লাহ তাআলা তাতে বরকত দিবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় সুদ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১