প্রসব বেদনা লাঘবের কিছু পরামর্শ
প্রশ্নঃ ১৩৭৯৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Ami pregnant ki ki Amol Korbo proshob bedonar komer jonno
১৭ ফেব্রুয়ারী, ২০২৬
ধামরাই
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রসব বেদনা একটি সৃষ্টিগত স্বাভাবিক বিষয়। এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তায়ালা নারীদেরকে দিয়ে রেখেছেন। আর এর জন্য আল্লাহ তায়ালা গর্ভধারিনী মায়ের অনেক ফযীলত ও মর্যাদার কথা উল্লেখ করেছেন। নিচে সে সম্পর্কে কুরআন সুন্নাহর আলোকে কিছু আলোকপাত করা হলো। এ বিষয়গুলো মাথায় রেখে মানসিকভাবে প্রস্তুত থাকলে প্রসব বেদনার ক্ষেত্রে অনেকটাই শান্ত ও স্বাভাবিক থাকা যাবে। সন্তান ধারণ ও প্রসবের কষ্ট অনেকটা হালকা মনে হবে। হযরত মারইয়াম আ. এর গর্ভে স্বামী ছাড়াই সম্পূর্ণ কুদরতিভাবে সন্তান এসেছে। তারপরও তার প্রসব বেদনা হয়েছে। এ ঘটনা উল্লেখ করা হয়েছে সূরা মারইয়ামে।
আল্লাহ তায়ালা বলেন-
فَاَجَآءَہَا الۡمَخَاضُ اِلٰی جِذۡعِ النَّخۡلَۃِ ۚ قَالَتۡ یٰلَیۡتَنِیۡ مِتُّ قَبۡلَ ہٰذَا وَکُنۡتُ نَسۡیًا مَّنۡسِیًّا
তারপর প্রসব-বেদনা তাকে একটি খেজুর গাছের কাছে নিয়ে গেল। সে বলতে লাগল, হায়! আমি যদি এর আগেই মারা যেতাম এবং সম্পূর্ণ বিস্মৃত-বিলুপ্ত হয়ে যেতাম! -সূরা মারইয়াম, আয়াত নং ২৩
অন্য আয়াতে আল্লাহ বলেন-
وَوَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ ۚ حَمَلَتۡہُ اُمُّہٗ وَہۡنًا عَلٰی وَہۡنٍ وَّفِصٰلُہٗ فِیۡ عَامَیۡنِ اَنِ اشۡکُرۡ لِیۡ وَلِوَالِدَیۡکَ ؕ اِلَیَّ الۡمَصِیۡرُ
আমি মানুষকে তার পিতা-মাতা সম্পর্কে (তাদের সাথে সদ্ব্যবহারের) জোর নির্দেশ দিয়েছি (কেননা) তার মা কষ্টের পর কষ্ট সয়ে তাকে গর্ভে ধারণ করেছে আর তার দুধ ছাড়ানো হয় দু’ বছরে তুমি শোকর আদায় কর আমার এবং তোমার পিতা-মাতার। আমারই কাছে (তোমাদেরকে) ফিরে আসতে হবে। -সূরা লুকমান, আয়াত নং ১৪
আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেন-
وَوَصَّیۡنَا الۡاِنۡسَانَ بِوَالِدَیۡہِ اِحۡسٰنًا ؕ حَمَلَتۡہُ اُمُّہٗ کُرۡہًا وَّوَضَعَتۡہُ کُرۡہًا ؕ وَحَمۡلُہٗ وَفِصٰلُہٗ ثَلٰثُوۡنَ شَہۡرًا
আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করার হুকুম দিয়েছি। তার মা তাকে অতি কষ্টের সাথে (গর্ভে) ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তাকে (গর্ভে) ধারণ ও দুধ ছাড়ানোর মেয়াদ হয় ত্রিশ মাস। -সুরা আহকাফ, আয়াত নং ১৫
এছাড়া হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার তুলনায় মাকে তিনগুণ বেশি মর্যাদা ও গুরুত্বের কথা ব্যক্ত করেছেন। আর তা মায়ের গর্ভধারণ, দুগ্ধদানসহ সন্তান লালন পালনের কারণে।
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসেন, এবং বলেন:
مَنْ أحق الناس بحسن صحابتي؟ قال "أمك" قال: ثم من؟ قال "ثم أمك" قال: ثم من؟ قال "ثم أمك" قال: ثم من؟ قال "ثم أبوك".
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে কে আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তোমার মা। তিনি বলেন: তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তোমার মা। তিনি আবার বলেন: তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: তোমার বাবা। -সহীহ মুসলিম, হাদীস নং ২৫৪৮
কুরআন সুন্নাহয় গর্ভকালীন বা প্রসব বেদনা কমানোর সুনির্দিষ্ট কোন আমলের কথা উল্লেখ নেই। তবে প্রসব বেদনা যেহেতু অনেক কষ্টের ও কঠিন বিষয়, তাই কষ্ট ও বিপদ থেকে মুক্তির দোয়াগুলো পড়তে পারেন।
১. দোয়া
اللّٰهُمَّ لَا سَهْلَ إِلَاّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً.
উচ্চারণ : আল্লা-হুম্মা লা সাহ্লা ইল্লা মা জা‘আলতাহু সাহ্লান, ওয়া আনতা তাজ্‘আলুল হাযনা ইযা শি’তা সাহ্লান।
অর্থ : হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ব্যতীত কোন কিছুই সহজ নয়। আর আপনি যখন ইচ্ছা করেন তখন কঠিন কোন বিষয়ও সহজ করে দেন। - সহীহ ইবনে হিব্বান : হাদীস নং ২৪২৭; ইবনুস-সুন্নী, হাদীস নং ৩৫১।
২. দোয়া
رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
উচ্চারণ : রাব্বি আন্নি মাছছানিয়াদ্ব-দুররু ওয়া-আংতা আরহামুর রাহিমীন।
অর্থ : আমার রব! আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু’। (সুরা আল-আম্বিয়া, আয়াত : ৮৩)
৩. উপরোক্ত বিষয়গুলো ভাল করে পড়ুন, অনুধাবন করুন এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন।
বেশি বেশি দরূদ শরীফ ও ইস্তেগফার পড়ুন।
৪. ভাল খেজুর, যমযমের পানি ইত্যাদি খেতে পারেন। এসব খাবার সহজে সন্তান প্রসবের জন্য সহায়ক।
৫. কোন প্রকার দুশ্চিন্তা করা যাবে না। বরং মনোবল, সাহস ও সবর বৃদ্ধি করতে হবে।
৫. অভিজ্ঞ কোন ডাক্তারের শরণাপন্ন হয়ে পরামর্শ নিতে পারেন।
আল্লাহ তায়ালা আপনার সবকিছু সহজ ও শান্তিময় করুন। আমীন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১