আল্লাহর স্থানে God এবং Lord শব্দ ব্যবহার করা
প্রশ্নঃ ১৩৮৩৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জিজ্ঞাসা: আল্লাহর স্থানে God এবং Lord শব্দ ব্যবহার করা কি গ্রহণযোগ্য? God এবং Lord শব্দ দ্বারা আল্লাহর অর্থ প্রকাশ করলে শিরক সংঘটিত হবে কি না? আমাদের বাংলা ভাষায় আল্লাহকে প্রভু এবং উর্দু ভাষায় خدا বলে বোঝানোর বিধান কি আছে? ওসমান আনোয়ার, পেকুয়া, কক্সবাজার
১৮ ফেব্রুয়ারী, ২০২৬
হাটহাজারী
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহকে ডাকার জন্য 'আল্লাহ' শব্দটিই সবচেয়ে শ্রেষ্ঠ ও বরকতময়, কারণ এটি সরাসরি কুরআন দ্বারা নির্দেশিত এবং এর কোনো বিকল্প নেই।
আল্লাহ তাআলার নামসমূহ এবং তাঁর গুণাবলিকে যদি অন্য কোনো ভাষায় অনুবাদ করা হয় এবং ওই ভাষায় এমন কোনো শব্দ ব্যবহার করা হয় যা কেবল একমাত্র সত্য উপাস্য (মাবুদ)-এর অর্থ প্রকাশ করে, তবে সেসব শব্দের ব্যবহার জায়েজ। যেমন: খোদা (خدا) এবং God (গড) ইত্যাদি। এই সব শব্দের উদ্দেশ্য ও তাৎপর্য আল্লাহ তায়ালার সত্তাই।
যেহেতু ফারসি ভাষায় আল্লাহ তাআলার রব নামের অনুবাদ 'খোদা' শব্দ দিয়ে করা হয় এবং একইভাবে ইংরেজি ভাষায় 'God' শব্দটিও আল্লাহ তাঅলার সত্তার জন্যই ব্যবহৃত হয়, তাই আল্লাহ তাঅলার জন্য এসব শব্দ ব্যবহার করা জায়েজ।
তবে এমন সব শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত, যে শব্দগুলো সংশ্লিষ্ট ভাষায় আল্লাহ তাঅলার জন্যও ব্যবহৃত হয় আবার আল্লাহ ছাড়া অন্যদের জন্যও ব্যবহৃত হয়। যেমন: হিন্দি ভাষায় ‘ভগবান’ (Bhagwan) শব্দটি; এটি আল্লাহ তায়ালার জন্যও বলা হয় আবার অন্যদের জন্যও বলা হয়—যেমন ভগবান রাম, ভগবান কৃষ্ণ ইত্যাদি। আল্লাহ তায়ালার জন্য এমন শব্দের ব্যবহার বর্জন করাই কর্তব্য।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১