আমলের সীমা এবং সৌন্দর্য উভয়টিই গুরুত্বপূর্ণ
প্রশ্নঃ ১৪৫৫৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছা মানুষ মরার পর কার আমল কতোটুকু সেটা দেখবেন নাকি কার আমল সুন্দর এটা দেখবেন
২৫ মার্চ, ২০২৬
৩৮৩৫+PCQ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
এখানে উভয় বিষয়টিই লক্ষণীয়। কেননা যেমনিভাবে আল্লাহ তায়ালা আমলের আমলের হদ বা সীমা নির্ধারণ করে দিয়েছেন তেমনিভাবে তিনি আমল যেন সুন্দর হয় সে ব্যাপারেও নির্দেশনা প্রদান করেছেন। কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তায়ালা মানুষকে লক্ষ্য করে বিভিন্ন বিধান আলোচনার পর উল্লেখ করেছেন। যেমন সুরাতুল বাকারার 187 নং আয়াতে রোযা এবং ইতিকাফের বিধান আলোচনার পর আল্লাহ তায়ালা ইরশাদ করেন, {تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا}
অনুরূপভাবে সুরা বাকারা এর 229 নং আয়াতে, সুরা নিসার 13 নং আয়াতে এবং সুরা তালাকের 1 নং আয়াতেও বিষয়টি উল্লেখ করেছেন। অর্থাৎ এটা আল্লাহর সীমা। আর যে কেউ আল্লাহর সীমা অতিক্রম করবে সেই হবে জালেম। কোথায়ও বলেছেন ফাসিক। কাজেই আমলের ক্ষেত্রে পরিমাণ লক্ষ্য রাখাও জরুরী।
দ্বিতীয়ত বিষয় হলো, আমল সুন্দর হওয়া। এটাও আল্লাহ তায়ালা উল্লেখ করেছেন। সুরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
اۨلَّذِىۡ خَلَقَ الۡمَوۡتَ وَالۡحَيٰوةَ لِيَبۡلُوَكُمۡ اَيُّكُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ
অর্থাৎ, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে, কর্মে তোমাদের মধ্যে কে উত্তম। তিনিই পরিপূর্ণ ক্ষমতার মালিক, অতি ক্ষমাশীল।
এই আয়াত থেকে আমলের সৌন্দর্যের গুরুত্ব প্রতীয়মান হয়। সুতরাং আমলে ক্ষেত্রে পরিমাণ এবং সৌন্দর্য উভয়টিই আবশ্যক। ফরজ নফল সকল আমলের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১