জাকাত কি রমজান মাসেই দিতে হবে?
প্রশ্নঃ ১৪৫৫৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাকাত কি রমাদান মাসের মধ্যেই দিতে হবে?
২৩ মার্চ, ২০২৬
Kettering, North Northamptonshire, England, United Kingdom
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ এবং গরিবের হক। এটি আদায়ের ক্ষেত্রে সঠিক সময় ও নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।
* জাকাত আদায়ের সাথে রমজান মাসের কোনো আবশ্যিক সম্পর্ক নেই। বরং এটি নির্ভর করে আপনি কবে প্রথম 'সাহেবে নিসাব' (নিসাব পরিমাণ সম্পদের মালিক) হয়েছেন তার ওপর। হিজরি বা চান্দ্র বর্ষ অনুযায়ী যে তারিখে আপনি নিসাবের মালিক হয়েছেন, সেই তারিখটি নোট করে রাখা জরুরি।
ওই নির্দিষ্ট তারিখ থেকে পূর্ণ এক বছর অতিবাহিত হওয়ার পর যদি আপনি নিসাবের মালিক থাকেন, তবে আপনার ওপর জাকাত আদায় করা ওয়াজিব হয়ে যায়। তখন দ্রুত জাকাত আদায় করে দেওয়ার বিধান রয়েছে। কোনো বিশেষ কারণ ছাড়া কেবল রমজানের অপেক্ষায় জাকাত আদায়ে দেরি করা উচিত নয়।
* ফকিহগণের মতে, বছর পূর্ণ হওয়ার পর কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া জাকাত আদায়ে দেরি করা (এমনকি এক-দুই দিনও) ঠিক নয়। বিশেষ করে রমজান আসতে অনেক দেরি থাকলে রমজানের অপেক্ষা না করে দ্রুত জাকাত দিয়ে দায়িত্বমুক্ত হওয়া উচিত।
* যদি কারো জাকাতের বছর রমজানের ঠিক আগে (যেমন: শাবান মাসে) পূর্ণ হয় অথবা বিশেষ কোনো কারণে সঙ্গে সঙ্গে দিতে না পেরে রমজানে আদায় করেন, তবে তার অবকাশ রয়েছে। এবং সে রমযানের বিশেষ ফজিলতও পেয়ে যাবে। যেমনটি হাদিস শরিফে এসেছে, রমজানে একটি নফল আদায় করা অন্য সময়ের একটি ফরজের সমান এবং একটি ফরজ আদায় করা সত্তরটি ফরজের সমান সওয়াব এনে দেয়।
* যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার সঠিক তারিখ ভুলে যান, তবে চিন্তা-ভাবনা করে যে তারিখটির ওপর প্রবল ধারণা হবে, সেটিকেই জাকাত আদায়ের তারিখ হিসেবে নির্দিষ্ট করে নেবেন।
* যদি কোনোভাবেই তারিখ নিশ্চিত করা সম্ভব না হয়, তবে তিনি রমজান মাস বা যেকোনো একটি চান্দ্র তারিখ (যেমন: পহেলা মহরম) নির্ধারণ করে নিতে পারেন। পরবর্তীতে প্রতি বছর ওই তারিখেই জাকাত হিসাব করবেন।
* যদি কোনো অনিচ্ছাকৃত বা বড় কোনো বাধ্যবাধকতার কারণে বছর পূর্ণ হওয়ার সাথে সাথে জাকাত দেওয়া সম্ভব না হয়, তবে পরবর্তী বছর আসার আগেই দ্রুত তা আদায় করে নিতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত আদায়ে অহেতুক বিলম্ব করা গুনাহের কাজ।
(۳/۱۹۲، درمختار مع الشامی، کتاب الزکاة، ط: زکریا)
وافتراضہا عمري أي علی التراخي وصحّحہ الباقاني وغیرہ، وقیل فرويّ أي واجب علی الفور وعلیہ الفتوی کما في شرح الوہبانیّة، فیأثم بتأخیرہا بلا عذر․․․ ظاہرہ الإثم بالتاخیر ولو قلّ کیوم أو یومین؛ لأنّہم فسّروا الفور بأول أوقات الإمکان الخ
(رد المحتارعلى الدرالمختار ، كتاب الزكاة ،باب زكاة الغنم ، ج : 2 ، ص :271 و 272، الناشر : سعيد)
"(وافتراضها عمري) أي على التراخي وصححه الباقاني وغيره (وقيل فوري) أي واجب على الفور (وعليه الفتوى) كما في شرح الوهبانيةفيأثم بتأخيرها) بلا عذر (وترد شهادته) لأن الأمر بالصرف إلى الفقير معه قرينة الفور وهي أنه لدفع حاجته وهي معجلة، فمتى لم تجب على الفور لم يحصل المقصود من الإيجاب على وجه التمام، وتمامه في الفتح."
(الفتاوى الهندية ، كتاب الزكاة ، باب في تفسير الزكاة و صفتها و شرائطها ، ج : 1، ص : 175 ، الناشر : دار الفكر)
"(ومنها حولان الحول على المال) العبرة في الزكاة للحول القمري كذا في القنية، وإذا كان النصاب كاملا في طرفي الحول فنقصانه فيما بين ذلك لا يسقط الزكاة كذا في الهداية. ..إلخ "
(الفتاو ى التارتارخانية ، المؤلف :عالم بن العلاء ، كتاب الزكاة ، ج :3 ، ص : 135 ، الناشر : مكتبة زكريا)
"ذكر الحاكم الشهيد في المنتقى أن وجوبها على الفور عند أبي يوسف ومحمد ، في الخلاصة : وهو الأصح و عن محمد أن من لم يؤد الزكاة - في الخانية : وأخر من غير عذر - لاتقبل شهادته و أن التأخير لايجوز ، و في الظهيرية : إذا وقف عليه الإما م غزره و حبسه و طالبه ...إلخ "
فتاوی دارالعلوم ( ۶/۶۴، سوال: ۷۱، ط: کراچی)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১