ম্যাসেজ পড়ে কবুল বললে কি বিবাহ হবে?
প্রশ্নঃ ১৪৮৮৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি মেয়ে নিজ বাড়ি থেকে ছেলের কাছে মেসেজ এর মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠায় নিজ নাম ঠিকানা মহর বর্ণনা করে এবং ছেলে দুইজন সাক্ষীর সামনে উক্ত মেসেজ পরে শুনায় এবং কবুল করে তাহলে কি বিয়ে হবে?
১৯ এপ্রিল, ২০২৬
Z২৮০৪
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত পদ্ধতিতে কেবল ম্যাসেজ পড়ে কবুল বললেই বিবাহ সহিহ হবে না। কেননা এখানে উভয়ের মজলিশ ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ প্রস্তাবকারী নারী এবং গ্রহনকারী পুরুষ উভয়ে ভিন্ন ভিন্ন জায়গায়।
এধরনের সংকটময় মুহূর্তে শরীয়ত সমর্থিত পদ্ধতি হলো, ছেলে অথবা মেয়ে কোন একজনের পক্ষ থেকে অপরজনকে কিংবা তৃতীয় কোনো ব্যক্তিকে উকিল নিযুক্ত করা হবে। যিনি অপর পক্ষের কাছেই আছেন। এরপর দায়িত্বপ্রাপ্ত উকিল দুইজন সাক্ষীর উপস্থিতিতে নিজের উকিল নিযুক্তিরর বিষয়টি উল্লেখপূর্বক সেখানে বিবাহের আসর (মজলিস) হবে সেখানে তার মক্কেলের পক্ষ থেকে অন্তত দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহের ঈজাব অথবা কবুল করার মাধ্যমে বিবাহ সম্পন্ন করবেন। যদি উকিলকেই বিবাহের উদ্দেশ্যে ওকালতির দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাহলে উকিল তাকে বিবাহ করতে পারবে।
فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9)
{আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮}
এই পদ্ধতিতে ওকিল নিযুক্ত করা ছাড়া মোবাইলে বিবাহ সহিহ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১