নানার ভাইকে যাকাত দেওয়া যায়
প্রশ্নঃ ১৫১৩০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নানার আপন ছোট ভাই বিয়ে করেননি। উনি ছোট বেলায় বাড়ির কাছেই একজনকে মা ডাকতেন। উনাদের বাড়িতে থাকতেন। উনাদের সব কাজ করতেন।এখন বয়স হয়েছে ,ঐ বাড়ির মুরব্বিরাও অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।এখন কারো সাহায্য ছাড়া হাঁটতে পারেন না।তাই ঐ বাড়িতে ও আগের মত যত্ন পান না। পরিবারের সাথে তেমন যাওয়া আসা ছিল না দেখে আমার মামারাও তেমন খবর নেয় না। ঔষধপত্রের জন্য সবার কাছে হাত পাততে হয়,সেবা তো পান ই না। উনার অবস্থা বুঝানোর জন্য প্রশ্নটা বড় হয়ে গেল দুঃখিত। উনাকে কি যাকাত দেওয়া যাবে।যাকাত দিবে আমার ছোট ভাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নিজের আপন নানাকে যাকাত দেওয়া যায় না। কিন্তু নানার ভাইকে যাকাত দেওয়া যায়।
সুতরাং প্রশ্নোক্ত বিবরণ মোতাবেক আপনার নানার ভাই যদি যাকাতের হকদার হয়ে থাকেন, তাহলে তাকে অবশ্যই যাকাত দেওয়া যাবে। বরং প্রয়োজন অনুযায়ী তাকে আরও বেশি দান করা উচিত। সেইসাথে আপনার মামাদেরও উচিত তাদের চাচার খোঁজ খবর নেওয়া।
** الدر المختار مع رد المحتار : (2/346)
وقيد بالولاد لجوازه لبقية الأقارب كالإخوة والأعمام والأخوال الفقراء بل هم أولى؛ لأنه صلة وصدقة.
وفي الظهيرية: ويبدأ في الصدقات بالأقارب، ثم الموالي ثم الجيران،
** مصنف ابن أبي شيبة : رقم 10531
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَا بَأْسَ أَنْ تَجْعَلَ زَكَاتَكَ فِي ذَوِي قَرَابَتِكَ مَا لَمْ يَكُونُوا فِي عِيَالِكَ»
** الفتاوى الهندية : (1/190)
والأفضل في الزكاة والفطر والنذر الصرف أولا إلى الإخوة والأخوات ثم إلى أولادهم ثم إلى الأعمام والعمات ثم إلى أولادهم ثم إلى الأخوال والخالات ثم إلى أولادهم ثم إلى ذوي الأرحام ثم إلى الجيران
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ঔষধ কোম্পানির প্রতিনিধির চাকরি করা এবং ডাক্তার কমিশন গ্রহন করা
জুমার দিন যে কোন সময় সূরা কাহফের আমল করা যায়
দানের চেয়েও করজে হাসানা উত্তম আমল
কুরআন বা দুয়া বাংলা উচ্চারন দেখে পড়ার বিধান
মসিজিদে কুরআন শিক্ষা দেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ভাতা কমিটি গ্রহণ করতে পারবে কিনা?