শশুর শাশুড়ির সাথে যোগাযোগ বন্ধ রাখার হুকুম
প্রশ্নঃ ১৬০০০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন আমার প্রশ্ন হলো, আমি যদি আমার শ্বশুর শ্বাশরির সাথে কথা না বলি,তবে তাদের খোজ খবর, তাদের খোরাকি আর অন্য অন্য যা আছে সব কিছু করি,তাহলে আমি কি সম্পর্কে ছিন্ন কারিদের মধ্যে গন্য হবো বা আমার কি শাস্তি ঐই সম্পর্কে কোরআন হাদিসে কি বলে বিস্তারিত
৫ জুলাই, ২০২৬
২RV৬+২RJ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদিও শশুর শাশুড়ির প্রতি জামাইয়ের দায়িত্ব পিতা-মাতার মতো ফরজ নয়, তবুও একজন আদর্শ জামাই হিসেবে তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও যত্ন নেওয়া উচিত। শ্বশুর-শাশুড়ির প্রতি জামাইয়ের দায়িত্বের মধ্যে রয়েছে তাদের দেখাশোনা করা, প্রয়োজনে আর্থিক সাহায্য করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকা।
আল্লাহ বলেন, তিনিই মানুষকে পানি হ’তে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তার বংশগত ও বিবাহগত সম্পর্ক নির্ধারণ করেছেন। আর তোমার প্রতিপালক সর্বশক্তিমান’ (ফুরক্বান ২৫/৫৪)
সুতরাং তাদের সাথে মনোমালিন্য কিংবা ঝগড়ার কারণে তাদের সাথে কথাবার্তা বন্ধ রাখা আত্মীয়তা ছিন্নকারী হিসেবে বিবেচিত হবে। আর আত্মীয়তা ছিন্নকারী সম্পর্কে কুরআন ও হাদিসে কঠোর হুশিয়ারি রয়েছে।
কিন্তু কোন মনোমালিন্য ব্যতীত স্বাভাবিকভাবে অনেক দিন যোগাযোগ না হলে কোন সমস্যা নেই।
আত্মীয়তা ছিন্নকারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছে করলে তোমরা (এ আয়াতটি) পড়:
فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
(অনুবাদ: তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে তোমাদের কাছ থেকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া আর কী আশা করা যায়? ওরা তো তারাই আল্লাহ্ যাদেরকে লানত করেছেন, বধির করে দিয়েছেন ও তাদের চোখ অন্ধ করে দিয়েছেন। তারা কী কুরআন অনুধাবন করবে না? বরং তাদের অন্তরগুলোর উপর তালা দেয়া।" [সহিহ বুখারী (৫৯৮৭) ও সহিহ মুসলিম (২৫৫৪)
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ، بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ " . قَالَ ابْنُ أَبِي عُمَرَ قَالَ سُفْيَانُ يَعْنِي قَاطِعَ رَحِمٍ .
৬২৮৯। যুহাইর ইবনে হারব ও ইবনে আবু উমর (রাহঃ) ......... জুবাইর ইবনে মুতঈম (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ইবনে আবু উমর (রাহঃ) বলেন, সুফিয়ান বলেছেন, অর্থাৎ আত্মীয়তা সম্বন্ধ ছিন্নকারী।
সহীহ মুসলিম
আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
হাদীস নংঃ ৬২৮৯
আন্তর্জাতিক নং: ২৫৫৬-১
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/13338
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১