যাকাতের হিলা তথা গরিব ছাত্রকে যাকাত দিয়ে পুনরায় মাদ্রাসায় নিয়ে নেওয়ার বিধান
প্রশ্নঃ ১৬০৭২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমি একটি মাদ্রাসার ছাত্র এবং এখানে একটি প্রথা হল, মাদ্রাসার যাকাত ও সদাকার টাকা ও মাল একজন গরিব ছাত্রের হাতে তুলে দেয়া হয় এবং তাকে বলা হয় এগুলি পুনরায় মাদ্রাসায় দান করতে, এবং সে তাই করে। একে হেলা বলে। কারণ ধনী ও গরিব ছাত্ররা সবাই তা খেতে পারে। এটা কি শরীয়ত সম্মত।
১১ জুলাই, ২০২৬
ওয়েস্ট বেঙ্গল ৭১২৪০৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যাকাত গ্রহণের হকদার ব্যক্তিকে যাকাতের সম্পদের প্রকৃত মালিক বানিয়ে দেওয়া যাকাত সহীহ হওয়ার অন্যতম শর্ত। তাই কোনো গরিব ছাত্রকে প্রকৃত অর্থেই যাকাতের টাকা বা সম্পদ তার মালিকানায় দিয়ে দেওয়া হলে, এরপর সে নিজের ইচ্ছায় (কোনো প্রাতিষ্ঠানিক চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই) তা মাদ্রাসায় দান করলে যাকাত আদায় হয়ে যাবে।
তবে যদি শুরু থেকেই পরিকল্পনা থাকে যে, গরিব ছাত্রকে শুধু আনুষ্ঠানিকভাবে মালিক বানিয়ে সঙ্গে সঙ্গে তা আবার মাদ্রাসায় ফিরিয়ে নেওয়া হবে এবং সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না পায়, কিংবা সে চাইলে ঐ টাকা বা সম্পদের পুরোটা বা কিছু অংশ নিজের প্রয়োজনে ব্যয় করার অধিকার না রাখে, তাহলে এভাবে যাকাত আদায় হবে না। কারণ, এখানে প্রকৃত তামলীক (মালিকানা প্রদান) সংঘটিত হয়নি।
তথ্যসূত্র :
الدر المختار :
(يُصْرَفُ) الْمُزَكَّى (إلَى كُلِّهِمْ أَوْ إلَى بَعْضِهِمْ) وَلَوْ وَاحِدٌ مِنْ أَيِّ صِنْفٍ كَانَ؛ لِأَنَّ أَلْ الْجِنْسِيَّةَ تُبْطِلُ الْجَمْعِيَّةَ، وَشَرَطَ الشَّافِعِيُّ ثَلَاثَةً مِنْ كُلِّ صِنْفٍ.
وَيُشْتَرَطُ أَنْ يَكُونَ الصَّرْفُ (تَمْلِيكًا) لَا إبَاحَةً كَمَا مَرَّ (لَا) يُصْرَفُ (إلَى بِنَاءِ) نَحْوِ (مَسْجِدٍ).
و في رد المحتار :
«(قَوْلُهُ: تَمْلِيكًا) فَلَا يَكْفِي فِيهَا الْإِطْعَامُ إلَّا بِطَرِيقِ التَّمْلِيكِ وَلَوْ أَطْعَمَهُ عِنْدَهُ نَاوِيًا الزَّكَاةَ لَا تَكْفِي ط وَفِي التَّمْلِيكِ إشَارَةٌ إلَى أَنَّهُ لَا يُصْرَفُ إلَى مَجْنُونٍ وَصَبِيٍّ غَيْرِ مُرَاهِقٍ إلَّا إذَا قَبَضَ لَهُمَا مَنْ يَجُوزُ لَهُ قَبْضُهُ كَالْأَبِ وَالْوَصِيِّ وَغَيْرِهِمَا وَيُصْرَفُ إلَى مُرَاهِقٍ يَعْقِلُ الْأَخْذَ كَمَا فِي الْمُحِيطِ قُهُسْتَانِيٌّ وَتَقَدَّمَ تَمَامُ الْكَلَامِ عَلَى ذَلِكَ أَوَّلَ الزَّكَاةِ.
(رد المحتار، 2/344)
قَالَ رحمه الله (وَبِنَاءُ مَسْجِدٍ) أَيْ لَا يَجُوزُ أَنْ يُبْنَى بِالزَّكَاةِ الْمَسْجِدُ لِأَنَّ التَّمْلِيكَ شَرْطٌ فِيهَا وَلَمْ يُوجَدْ وَكَذَا لَا يُبْنَى بِهَا الْقَنَاطِرُ وَالسِّقَايَاتُ وَإِصْلَاحُ الطُّرُقَاتِ وَكَرْيُ الْأَنْهَارِ وَالْحَجُّ وَالْجِهَادُ وَكُلُّ مَا لَا تَمْلِيكَ فِيهِ
(تبيين الحقائق شرح كنز الدقائق 1/300)
حیلہ تملیک اس وقت حیلہ ہے جب کہ واقعی تملیک مقصودہو، ورنہ وہ حیلہ ہی نہیں ہے، اور آج کل اہل مدارس وغیرہ جو حیلہ کرتے ہیں: اس میں واقعی تملیک نہیں ہوتی، محض ظاہری طورپر طالب علم وغیرہ کسی غریب کو دیا جاتا ہے پھر اس سے واپس لے لیا جاتا ہے، اور اگر طالب علم وغیرہ فقیراس کو لے کر چل دے تو اس سے زبردستی لے لیا جاتا ہے، یہ قطعًا حیلہ تملیک نہیں ہے، ایسے حیلہ سے کوئی حلت پیدا نہیں ہوتی۔
(حاشیہ فتاوی دارالعلوم: ۱۵/ ۵۹۱)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১