পালক সন্তানকে যাকাত দেওয়া
প্রশ্নঃ ১৬০৮০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পালিত সন্তান(ছেলে) কে যাকাতের টাকা তে লালন পালন করা যাবে?
১১ জুলাই, ২০২৬
রাঙ্গুনিয়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পালক পুত্র নিজের পুত্র নয়।
তার সাথে মহিলাদের পর্দা করতে হবে।
পালিত সন্তান যেহেতু নিজ পুত্র নয়,তাই সেই পালক পুত্র যাকাত গ্রহনের উপযুক্ত হলে তাকে যাকাত দেওয়া যাবে এবং তাকে যাকাতের টাকা দিয়ে লালন পালন করা যাবে।
তবে এটাও খেয়াল রাখতে হবে যে, পালক সন্তান যদি নাবালেগ হয় তাহলে নাবালেগকে যাকাত দেওয়া তখনই বৈধ যখন তার আসল পিতা যাকাত গ্রহণের যোগ্য হয়।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা যাকাতের খাত উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ
‘সাদকা হল ফকীর, মিসকীন, যাকাত আদায়কারী, যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য।’ [সূরা তাওবা, আয়াত: ৬০]
وما جعل أدعياء كم أبناء كم فلا يثبت بالتبنى شيئ من أحكام البنوة من الإرث وحرحمة النكاح وغير ذلك (تفسير مظهرى، سورة الأحزاب، تحت رقم الآية-4، زكريا قديم-7/284، جديد-7/292)
والمتبنى لا يلحق فى الأحكام بالابن فلا يستحق الميراث ولا يرث عنه (أحكام القرآن للتهانوى-5/184)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১