স্ত্রীকে দেওয়া তালাকের অধিকার কতক্ষণ কার্যকর থাকে?
প্রশ্নঃ ১৬১৯২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার স্বামীর কাছে মৌখিক তালাক চেয়েছি সে বলে আমাকে মৌখিক তালাক দিতে পারবেনা আমি বললাম তাহলে তালাকের অনুমতি দেন সে বললো যাও তোমাকে তালাকের অনুমতি দিলাম তুমি তোমার নিজের তালাক নিজে নিয়ে নাও,এ অবস্থায় আমার নিজের উপর তালাক নেওয়ার সুযোগ আছে কিনা বা কি পদ্ধতিতে নেওয়া যায় হাওলা সহকারে যানতে চাই
২০ জুলাই, ২০২৬
গৌরীপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামী তালাকের অধিকার দেওয়ার পর স্ত্রীকে সঙ্গে সঙ্গেই, অর্থাৎ সেই মজলিসেই অর্পিত অধিকারটি প্রয়োগ করতে হয়। আবার কিছু ক্ষেত্রে তালাকের অধিকার কোনো নির্দিষ্ট শর্তের সঙ্গে যুক্ত থাকে, সে ক্ষেত্রে শর্ত পাওয়া সাপেক্ষে স্ত্রী অধিকার পায় আর কিছু ক্ষেত্রে স্ত্রী সারাজীবনের মধ্যে যেকোনো সময় সেই অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়ে থাকে।
তালাকের অধিকার প্রদানের এসব হুকুম স্বামীর ব্যবহৃত শব্দের ওপর নির্ভরশীল। অর্থাৎ, স্বামী কোন শব্দে এবং কী অবস্থায় তার স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে, তার ওপরই এর বিধান নির্ভর করবে।
প্রশ্নে বর্ণিত অবস্থায় স্বামীর ব্যবহৃত শব্দের বিবেচনায় স্ত্রীর জন্য কেবলমাত্র উক্ত মজলিসে তালাক নেওয়ার সুযোগ ছিল।
সেমতে স্বামী যে মজলিসে বলেছেন “তোমাকে তালাকের অনুমতি দিলাম, তুমি তোমার নিজের তালাক নিজে নিয়ে নাও” সেই মজলিসেই স্ত্রীর জন্য অর্পিত তালাকের অধিকার গ্রহণ ও প্রয়োগ করার সুযোগ ছিল। ঐ মজলিস শেষ হয়ে যাওয়ার পর আর সেই ক্ষমতা প্রয়োগ করার সুযোগ নেই।
(الهداية: 1/ 247-243)
فصل في الاختيار: وإذا قال لامرأته اختاري ينوي بذلك الطلاق أو قال لها طلقي نفسك فلها أن تطلق نفسها ما دامت في مجلسها ذلك فإن قامت منه أو أخذت في عمل آخر خرج الأمر من يدها؛ لأن المخيرة لها المجلس بإجماع الصحابة رضي الله عنهم أجمعين ولأنه تمليك الفعل منها والتمليكات تقتضي جوابا في المجلس كما في البيع؛ لأن ساعات المجلس اعتبرت ساعة واحدة…… الخ
(الدرالمختار: 315/3، ط: دارالفکر)
وألفاظ التفويض ثلاثة تخيير وأمر بيد ومشيئة. ( قال لها اختاري أو أمرك بيدك ينوي ) تفويض ( الطلاق ) لأنها كناية فلا يعملان بلا نية ( أو طلقي نفسك فلها أن تطلق في مجلس علمها به ) مشافهة أو إخبارا ( وإن طال ) يوما أو أكثر ما لم يوقته ويمضي الوقت قبل علمها ( ما لم تقم ) لتبدل مجلسها حقيقة ( أو ) حكما بأن ( تعمل ما يقطعه ) مما يدل على الإعراض لأنه تمليك فيتوقف على قبولها في المجلس لا توكيل فلم يصح رجوعه حتى لو خيرها ثم حلف أن لا يطلقها فطلقت لم يحنث في الأصح ( لا ) تطلق ( بعده ) أي المجلس ( إلا إذا زاد ) على قوله طلقي نفسك وأخواته ( متى شئت أو متى ما شئت أو إذا شئت أو إذا ما شئت ) فلا يتقيد بالمجلس ( ولم يصح رجوعه ) لما مر.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১