সি অ্যান্ড এফ (C&F) ব্যবসার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬১৯৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, c&f এর ব্যবসা কি হালাল।
২০ জুলাই, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সি অ্যান্ড এফ (Clearing and Forwarding) ব্যবসা মূলত আমদানি-রপ্তানি পণ্যের কাস্টমস ক্লিয়ারেন্স, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করা, পরিবহন ও ডেলিভারির ব্যবস্থা করা ইত্যাদি সেবা প্রদানের নাম। শরীয়তের দৃষ্টিতে এ ধরনের ব্যবসা মূলত ওকালত (প্রতিনিধিত্ব) বা ইজারা (সেবার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ)-এর অন্তর্ভুক্ত। সে হিসেবে মূলত সি অ্যান্ড এফ ব্যবসা বৈধ।
তবে শর্ত হলো—
কাজের শুরুতেই সার্ভিস চার্জ বা কমিশনের পরিমাণ স্পষ্ট ও নির্ধারিত থাকতে হবে।
হারাম বা নিষিদ্ধ পণ্য (যেমন: মাদক, জুয়ার সামগ্রী, শূকরের মাংস ইত্যাদি) আমদানি-রপ্তানিতে সহযোগিতা করা যাবে না।
রাষ্ট্রের বৈধ আইন লঙ্ঘন করে চোরাচালান বা অবৈধভাবে পণ্য আমদানি-রপ্তানি করা যাবে না।
কাস্টমস ফাঁকি দেওয়া, ভুয়া ইনভয়েস বা জাল কাগজপত্র তৈরি করা, মিথ্যা তথ্য প্রদান করা কিংবা এসব অনৈতিক কাজের জন্য ঘুষের লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।
এসব শর্ত মেনে সি অ্যান্ড এফ ব্যবসা করলে এর মাধ্যমে অর্জিত উপার্জন ইনশাআল্লাহ বৈধ হবে।
দলিল,
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
(سورة البقرة 275)
عَنْ إِبْرَاهِيمَ، وَابْنِ سِيرِينَ، قَالُوا: «لَا بَأْسَ بِأَجْرِ السِّمْسَارِ إِذَا اشْتَرَى يَدًا بِيَدٍ
(مصنف ابن أبي شيبة، رقم الحديث 22065)
قَالَ فِي الْبَزَّازِيَّةِ: إجَارَةُ السِّمْسَارِ وَالْمُنَادِي وَالْحَمَّامِيِّ وَالصَّكَّاكِ وَمَا لَا يُقَدَّرُ فِيهِ الْوَقْتُ وَلَا الْعَمَلُ تَجُوزُ لِمَا كَانَ لِلنَّاسِ بِهِ حَاجَةٌ وَيَطِيبُ الْأَجْرُ الْمَأْخُوذُ لَوْ قُدِّرَ أَجْرُ الْمِثْلِ
(رد المحتار علی الدر المختار: 6/47)
قَالَ فِي التتارخانية: وَفِي الدَّلَّالِ وَالسِّمْسَارِ يَجِبُ أَجْرُ الْمِثْلِ، وَمَا تَوَاضَعُوا عَلَيْهِ أَنَّ فِي كُلِّ عَشَرَةِ دَنَانِيرَ كَذَا فَذَاكَ حَرَامٌ عَلَيْهِمْ. وَفِي الْحَاوِي: سُئِلَ مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أُجْرَةِ السِّمْسَارِ، فَقَالَ: أَرْجُو أَنَّهُ لَا بَأْسَ بِهِ وَإِنْ كَانَ فِي الْأَصْلِ فَاسِدًا لِكَثْرَةِ التَّعَامُلِ وَكَثِيرٌ مِنْ هَذَا غَيْرُ جَائِزٍ، فَجَوَّزُوهُ لِحَاجَةِ النَّاسِ إلَيْهِ كَدُخُولِ الْحَمَّامِ
(رد المحتار علی الدر المختار: 6/63)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১