স্বামীর অস্পষ্ট কথায় কি তাফওয়ীযে তালাক সাব্যস্ত হয়?
প্রশ্নঃ ১৬২৫০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার husband আমায় বলেছে ..." তুমি নিজে আগে মাইন্ড ক্লিয়ার করো কোনটা চাও .. songsar করার ইচ্ছা থাকলে ভালো করে করো না হলে না " Husband এর এই কথায় কি আমি তালাক এর অধিকার পাবো ??? অধিকার পেয়ে থাকলে তা কিভাবে বাতিল হবে ?
২৪ জুলাই, ২০২৬
West Bengal ৭০০১৪৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার প্রশ্নে বর্ণিত বিবরণ অনুযায়ী, স্বামীর এ কথা- "তুমি নিজে আগে মাইন্ড ক্লিয়ার করো কোনটা চাও। সংসার করার ইচ্ছা থাকলে ভালো করে করো, না হলে না"- দ্বারা আপনি তালাকের অধিকার (তাফওয়ীযে তালাক) লাভ করেননি। কারণ এ কথায় তালাকের ক্ষমতা অর্পণের কোনো স্পষ্ট বা প্রচলিত শব্দ নেই; বরং এটি সংসার চালিয়ে যাওয়া বা না যাওয়া সম্পর্কে সাধারণ একটি পরামর্শ বা সিদ্ধান্ত নির্ধারণের আহ্বানমাত্র।
সুতরাং, আপনার প্রশ্নের বিবরণ মোতাবেক এ কথার দ্বারা আপনি তালাকের অধিকার লাভ করেননি এবং কোনো তালাকও সংঘটিত হয়নি। তাই এ ধরনের কোনো অধিকার বাতিল করারও প্রশ্ন আসে না।
তবে, যদি এ কথার আগে বা পরে এমন কোনো বক্তব্য থেকে থাকে, যাতে স্বামী স্পষ্টভাবে আপনাকে তালাকের ক্ষমতা অর্পণ করে থাকেন, তাহলে পুরো কথোপকথন ও প্রেক্ষাপট বিবেচনা করে পৃথকভাবে মাসআলার হুকুম নির্ধারণ করতে হবে।
من المستندات الشرعية
** حاشية ابن عابدين = رد المحتار » (3/ 314):
«باب تفويض الطلاق لما ذكر ما يوقعه بنفسه بنوعيه ذكر ما يوقعه غيره بإذنه. وأنواعه ثلاثة:»
تفويض، وتوكيل، ورسالة وألفاظ التفويض ثلاثة: تخيير وأمر بيد، ومشيئة.
(قال لها اختاري أو أمرك بيدك ينوي) تفويض (الطلاق) لأنها كناية فلا يعملان بلا نية (أو طلقي نفسك فلها أن تطلق في مجلس علمها به) مشافهة أو إخبارا (وإن طال) يوما أو أكثر ما لم يوقته ويمضي الوقت
[رد المحتار]
غيره أبو السعود (قوله تفويض وتوكيل) المراد بالتفويض تمليك الطلاق كما يأتي.
** حاشية ابن عابدين = رد المحتار - » (3/ 314):
«أي تفويضه للزوجة أو غيرها صريحا كان التفويض أو كناية، يقال: فوض له الأمر: أي رده إليه حموي، فالكناية قوله اختاري أو أمرك بيدك، والصريح قوله طلقي نفسك أبو السعود (قوله بنوعيه) أي الصريح والكناية ح (قوله وأنواعه) الضمير عائد إلى ما يوقعه الغير لا للتفويض، وإلا يلزم تقسيم الشيء إلى نفسه وإلى»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১