জিন সম্পাদনার (Gene Editing/CRISPR) মাধ্যমে বংশগত রোগ প্রতিরোধের শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬২৫২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রসঙ্গ: ডিএনএ মডিফাই প্রশ্ন : জিন সম্পাদনা (Gene Editing/CRISPR) প্রযুক্তি ব্যবহার করে বংশগত রোগ প্রতিরোধের শরয়ী বিধান কী?
২৪ জুলাই, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বংশগত রোগ প্রতিরোধ বা চিকিৎসার উদ্দেশ্যে জিন সম্পাদনার (Gene Editing/CRISPR) মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা শর্ত সাপেক্ষে বৈধ রয়েছে।
ইসলামে চিকিৎসা গ্রহণের প্রতি বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে।
হাদীসে এসেছে,
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ قَالَتِ الأَعْرَابُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَتَدَاوَى قَالَ " نَعَمْ يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ شِفَاءً أَوْ قَالَ دَوَاءً إِلاَّ دَاءً وَاحِدًا " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُوَ قَالَ " الْهَرَمُ " .
অর্থ: উসামা ইবনে শারীক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বললেন, বেদুঈন আরবরা একবার বলল, হে আল্লাহর রাসূল! আমরা কি চিকিৎসা করব না? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, "হ্যাঁ, হে আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা করবে। আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার কোনো প্রতিষেধক বা ওষুধ তিনি রাখেননি; কেবল একটি রোগ ছাড়া।" তাঁরা বলল, ইয়া রাসূলাল্লাহ! সেটি কি? তিনি বললেন, "বার্ধক্য।"
[সুনানে তিরমিযী, হাদীস নং: ২০৩৮; সুনানে আবু দাউদ, হাদীস নং: ৩৮৫৫]
হাদীসের লিংক:
https://muslimbangla.com/hadith/31682
https://muslimbangla.com/hadith/18162
জিন সম্পাদনা বৈধ হওয়ার শর্তাবলী:
১. চিকিৎসার উদ্দেশ্যে হওয়া: জিন সম্পাদনা (Gene Editing) কেবল রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্যই হতে হবে। রূপচর্চা, সৌন্দর্য বৃদ্ধি, শারীরিক আকর্ষণ, বুদ্ধিমত্তা কাস্টমাইজ করা বা বিশেষ বৈশিষ্ট্যের বেবি তৈরির উদ্দেশ্যে জিন পরিবর্তন করা নিষিদ্ধ।
২. নিরাপত্তা ও কার্যকারিতা: চিকিৎসাবিজ্ঞানের নির্ভরযোগ্য বিশেষজ্ঞদের মতে পদ্ধতিটি যথেষ্ট নিরাপদ ও কার্যকর হওয়া আবশ্যক।
৩. সৃষ্টির বিকৃতি না ঘটানো: এমন কোনো সম্পাদনা করা যাবে না যার ফলে 'আল্লাহর সৃষ্টিতে অন্যায্য পরিবর্তন' (تغيير خلق الله)-এর অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন, চেহারা এমনভাবে পরিবর্তন করে ফেলা যে তাকে চেনা যায় না, অথবা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক গঠনে অনাকাঙ্ক্ষিত বিকৃতি ঘটানো।
৪. বংশধারা (Nasab) রক্ষা করা: জিন সম্পাদনায় পিতৃত্ব বা বংশধারার বিভ্রান্তি (اختلاط الأنساب) ঘটে এমন কিছু করা যাবে না।
বিশেষ উদাহরণ (মাইটোকন্ড্রিয়াল প্রযুক্তি): মাইটোকন্ড্রিয়াল টেকনিক (কোষের শক্তি উৎপাদনকারী অংশ সংক্রান্ত পদ্ধতি) ব্যবহার করে সন্তান জন্মদান করা শরীয়তের দৃষ্টিতে হারাম। যেমন—একজন ত্রুটিযুক্ত নারীর ডিম্বাণুর ডিএনএ অন্য একজন সুস্থ নারীর ডিম্বাণুর মাইটোকন্ড্রিয়ায় স্থানান্তর করে সন্তান জন্ম দেওয়ার যে পদ্ধতি (যা তিন পিতা-মাতার সন্তান হিসেবে পরিচিত), তা বংশধারার মিশ্রণ ঘটার কারণে নাজায়েজ।
৫. শরয়ীভাবে নিষিদ্ধ উপাদান মুক্ত হওয়া: এগুলো ছাড়াও চিকিৎসার পদ্ধতিতে অন্য কোনো শরয়ী নিষেধাজ্ঞা (যেমন: হারাম উপাদান বা অনৈতিক উপায়) যুক্ত হলে তখনও তা নাজায়েয হতে পারে।
مجمع الفقه الإسلامي الدولي (আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি, IIFA)-এর গৃহীত সিদ্ধান্ত 235 (24/6)-এ উল্লেখ রয়েছে:
قرر ما يلي:
أولًا: التأكيد على ما جاء في قرار مجمع الفقه الإسلامي الدولي رقم 203(21/9) بشأن الوراثة والهندسة الوراثية والجينوم البشري (المجين)...
ثانيًا: تقنيات التحرير الجيني مثل (كريسبر كاس9) وغيرها: تقنيات حديثة للتعديل الجيني وتحرير الجينات بوظيفة الاستبدال أو التصحيح... وتستهدف علاج العديد من الأمراض المستعصية، ويكون التحرير الجيني بهذه التقنيات مباحًا إذا تحققت الشروط التالية:
১. أن تصادق على سلامتها وفعاليتها المرجعيات الطبية ذات العلاقة.
২. أن تستخدم لأغراض طبية في الوقاية من حدوث الأمراض الوراثية وعلاجها، ويمنع مطلقًا استخدامها في الأمور التجميلية (التحسينية).
৩. أن تكون هناك إجراءات تنظيمية صارمة للتأكد من احترام الأشخاص المشمولين بالمعالجة وتمنع أي إساءة في استخدام هذه التقنيات.
ثالثًا: تقنية نقل الميتوكوندريا (المتقدرات) وهي: مولد الطاقة في الخلية من بويضة امرأة سليمة مع الحامض النووي إلى امرأة تعاني من عطب في الحامض النووي للميتوكوندريا (يسبب مرضا مستعصيا على العلاج)، من أجل إنجاب طفل سليم، فهذا لا يجوز شرعًا لاختلاط الأنساب.
(قرار رقم: 235 - 24/6)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১