অবৈধ পন্থায় মিনিট/এমবি অফার ক্রয়-বিক্রয়ের শরয়ি হুকুম
প্রশ্নঃ ১৬২৬১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি অনলাইনে মিনিট ও এমবি বিক্রি করি। কাস্টমারের নম্বর নিয়ে অপারেটর-সংশ্লিষ্ট ব্যক্তির মাধ্যমে অফার পাঠিয়ে দিই। সম্প্রতি জানতে পেরেছি, তারা যে অর্থ দিয়ে এসব অফার দেয়, তা অন্যায়ভাবে উপার্জিত। এখন প্রশ্ন হলো, এমন ব্যক্তিদের সঙ্গে এ ধরনের লেনদেন করা শরিয়ত অনুযায়ী জায়েজ হবে কি?
২৫ জুলাই, ২০২৬
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত লেনদেনের হুকুম নির্ভর করবে, ওই ব্যক্তিদের অবৈধ উপার্জনের প্রকৃতি এবং আপনার সঙ্গে সংঘটিত নির্দিষ্ট লেনদেনের অবস্থার ওপর। শুধু এতটুকু জানা যে, তাদের উপার্জনের মধ্যে অন্যায়ভাবে অর্জিত অর্থ রয়েছে- এর দ্বারা তাদের সঙ্গে সব ধরনের লেনদেনকে হারাম বলা যাবে না।
যদি আপনার সঙ্গে যে মিনিট/এমবি বা অফারের লেনদেন হচ্ছে, তারা যদি তা আপনার নিকট বৈধভাবে বিক্রি করে থাকে এবং আপনার লেনদেনটি নিজেও বৈধ হয়, তাহলে তাদের অন্য কোনো হারাম উপার্জনের কারণে এ নির্দিষ্ট লেনদেন হারাম হবে না।
আর যদি নিশ্চিতভাবে জানা যায় যে, আপনার কাস্টমারের নম্বরে যে মিনিট/এমবি বা অফার পাঠানো হচ্ছে, সেটিই তারা চুরি, আত্মসাৎ, প্রতারণা, অনুমতিবিহীনভাবে কোম্পানির সিস্টেম বা সুবিধা ব্যবহার কিংবা অন্য কোনো অবৈধ পদ্ধতিতে অর্জন করেছে, তাহলে তা গ্রহণ করে ব্যবসা করা জায়েয হবে না। কারণ এতে অন্যায়ভাবে অর্জিত সম্পদ বা অধিকার ভোগ করা হবে এবং গুনাহের কাজে সহযোগিতা করা হবে, যা নাজায়েয।
আর শুধু সন্দেহ, অনুমান বা অস্পষ্ট তথ্যের ভিত্তিতে তাদের লেনদেনকে হারাম বলা যাবে না।
** وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ [المائدة: 2]
** صحيح البخاري : 2051
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " الْحَلاَلُ بَيِّنٌ، وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا أُمُورٌ مُشْتَبِهَةٌ،
** السنن الكبير» للبيهقي رقم- 10928 ،«المستدرك على الصحيحين» «2284 -» ، «شعب الإيمان» «5500 -»
«عن أبى هريرةَ، عن النَّبِيِّ صلى الله عليه وسلم، أنَّه قال: "مَنِ اشتَرَى سَرِقَةً وهو يَعلَمُ أنَّها سَرِقَةٌ، فقَد شرِكَ في عارِها وِإثمِها".
** بذل المجهود في حل سنن أبي داود : 1/359
«صرح الفقهاء بأن من اكتسب مالاً بغير حق، فإما أن يكون كسبه بعقد فاسد، كالبيوع الفاسدة والاستئجار على المعاصي والطاعات، أو بغير عقد، كالسرقة والغصب والخيانة والغلول، ففي جميع الأحوال المال الحاصل له حرام عليه، ولكن إن أخذه من غير عقد ولم يملكه يجب عليه أن يرده على مالكه إن وجد المالك، وإلَّا ففي جميع الصور يجب عليه أن يتصدق بمثل تلك الأموال على الفقراء،
** «بدائع الصنائع في ترتيب الشرائع : 7/97
«وأما الحكم الذي يتعلق بالمال فهو وجوب الرد إن كان قائما بعينه، ولصاحبه أن يأخذه أينما وجده سواء وجده في يد المحارب، أو في يد من ملكه المحارب ببيع، أو هبة، أو غير ذلك ولو تغير المال إلى الزيادة، أو النقصان فقد ذكرنا حكمه في كتاب السرقة، والله تعالى أعلم.» »
** حاشية ابن عابدين = رد المحتار(4/ 505):
«وشرط المعقود عليه ستة: كونه موجودا مالا متقوما مملوكا في نفسه، وكون الملك للبائع فيما يبيعه لنفسه،»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১