শয়তান কি স্বপ্নে এসে নিজেকে নবী দাবি করতে পারবে?
প্রশ্নঃ ১৬২৮০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা বুখারি শরিফের হাদিস থেকে জানি স্বপ্নে রাসূল সা: কে দেখা মানে সত্যিকার অর্থেই রাসূল সা: কে দেখা, আর শয়তান রাসূল সা: এর রূপ ধারণ করতে পারবে না। এখন আমার প্রশ্ন হলো শয়তান স্বপ্নে রাসূল সা: রুপ ধারণ না করে অন্য কারো রুপে এসেও কি একথা বলতে পারবে যে: আমি নবী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, সহীহ হাদীসের ইঙ্গিত ও মুহাদ্দিসগণের বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, শয়তান স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ-এর পরিচয় ধারণ করে নিজেকে রাসূলুল্লাহ ﷺ হিসেবে উপস্থাপন করতে পারে না।
কারণ, রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র সত্তাকে প্রত্যেক উম্মত স্বচক্ষে দেখেনি। সুতরাং যদি বলা হয়, শয়তান অন্য কোনো আকৃতিতে এসে স্বপ্নদ্রষ্টাকে বলতে পারে যে, “আমি নবী ﷺ”, তাহলে রাসূলুল্লাহ ﷺ-এর এই হাদীসের অর্থই আর অবশিষ্ট থাকে না:
«لَا يَتَمَثَّلُ بِي الشَّيْطَانُ»
অর্থাৎ, “শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।”
অন্য বর্ণনায় এসেছে:
«لَا يَتَخَيَّلُ بِي الشَّيْطَانُ»
অর্থাৎ, “শয়তান আমার রূপ ধারণ করে আমার মতো হয়ে আসতে পারে না।”
অতএব, শয়তান অন্য কোনো আকৃতিতে এসে এই দাবি করতেই পারবে না যে, “আমি রাসূলুল্লাহ ﷺ”, কারণ যদি সে এই দাবি করতেই পারে, তাহলে এতে হাদীসে বর্ণিত রাসূলুল্লাহ ﷺ-এর বিশেষ বৈশিষ্ট্য শয়তান তাঁর আকৃতি ধারণ করতে পারে না এর কোনো অর্থই অবশিষ্ট থাকে না।
এ বক্তব্যকে মুহাদ্দিসগণের ব্যাখ্যাও সমর্থন করে। তাঁরা উল্লেখ করেছেন, কেউ স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ-কে তাঁর পরিচিত আকৃতিতে দেখুক অথবা অন্য কোনো আকৃতিতে দেখুক সে প্রকৃতপক্ষেই রাসূলুল্লাহ ﷺ-কেই দেখেছে। কারণ, শয়তান রাসূলুল্লাহ ﷺ-এর আকৃতি ধারণ করতে সক্ষম নয়। এবং সে অন্য কোন রূপ ধরে এই দাবিও করতে পারে না।
সারকথা, কেউ যদি স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ-কে স্বপ্নে দেখেন এবং স্বপ্নের মধ্যে তিনি নিজেই নিজের পরিচয় দেন অথবা স্বপ্নের পারিপার্শ্বিক কোনো আলামতের মাধ্যমে স্পষ্টভাবে জানা যায় যে, তিনি রাসূলুল্লাহ ﷺ, তাহলে এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে, সে ব্যক্তি বাস্তবেই আল্লাহর রাসূল ﷺ-কেই স্বপ্নে দেখেছে; শয়তানকে দেখেনি। কারণ, শয়তান রাসূলুল্লাহ ﷺ-এর রূপ ধারণ করতে পারে না। এবং সে স্বপ্নে এসে এরূপ দাবিও করতে পারে না।
الأدلة الشرعية
(بخاری: رقم الحدیث: 6994، باب من رأی النبيّ صلی اللہ علیہ وسلم فی المنام)
قال رسول اللہ صلی اللہ علیہ وسلم: من رآني في المنام فقد رآني فإنّ الشیطان لا یتخیّل بي
(فتح الباری: 2/437، ط: دار الرسالة العالمیة)
ویصحّ إطلاق أن کل مَن رآہ في أيّ حالة کانت من ذلک فقد رآہ حقیقة واللہ اعلم۔
(حاشیة البخاری للمحدث أحمد علی السہارنبوری: 3091، کتاب التعبیر، باب من رأی النبي صلی اللہ علیہ وسلم في المنام)۔ ط: مکتبة البشری پاکستان)۔
بل الصحیح أنہ رآہ حقیقة سواء کان علی صفتہ المعروفة أو غیرہا لما ذکرہ المازري۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন