ইতিকাফ অবস্থায় মসজিদে বসে চা কেনার বিধান
প্রশ্নঃ ১৬২৮১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, মুতাকিফ মসজিদে বসে প্রতিদিন চা কিনে খায়, মসজিদে এসে দোকানদার টাকা নিয়ে যায়, এটা কি বৈধ? না হলে বিকল্প বৈধ সুরত কী?
২৬ জুলাই, ২০২৬
ঢাকা ১২১২
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুতাকিফের জন্য ইতিকাফ অবস্থায় অপ্রয়োজনীয় দুনিয়াবি কেনাবেচায় লিপ্ত হওয়া উচিত নয়। তবে নিজের প্রয়োজনীয় খাদ্য, পানীয় বা অন্যান্য জরুরি প্রয়োজন পূরণের জন্য মসজিদের ভেতরে বসে সীমিত পরিসরে কেনাবেচার অনুমতি ফুকাহায়ে কেরাম দিয়েছেন। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেন মসজিদের আদব নষ্ট না হয় এবং মসজিদকে ব্যবসার স্থানে পরিণত করা না হয়।
সুতরাং, মুতাকিফ যদি নিজের পান করার জন্য চা অর্ডার করেন এবং দোকানদার মসজিদে এসে চা দিয়ে মূল্য নিয়ে যান, তাহলে এতে কোনো অসুবিধা নেই। তবে মসজিদে পণ্য এনে ব্যবসা করা বা নিয়মিত কেনাবেচার পরিবেশ সৃষ্টি করা জায়েয নয়।
দলিল:
ولا بأس بأن يبيع ويبتاع في المسجد من غير أن يحضر السلعة" لأنه قد يحتاج إلى ذلك بأن لا يجد من يقوم بحاجته إلا أنهم قالوا يكره إحضار السلعة للبيع والشراء لأن المسجد محرز من حقوق العباد وفيه شغله بها ويكره لغير المعتكف البيع والشراء فيه لقوله عليه الصلاة والسلام "جنبوا مساجدكم صبيانكم" إلى أن قال "وبيعكم وشراءكم".
الهداية، 1/130
"(ولا بأس بأن يبيع ويبتاع في المسجد من غير أن يحضر السلعة) لأنه قد يحتاج إلى ذلك بأن لا يجد من يقوم بحاجته إلا أنهم قالوا: يكره إحضار السلعة للبيع والشراء. لأن المسجد محرر عن حقوق العباد، وفيه شغله بها، ويكره لغير المعتكف البيع والشراء فيه لقوله - عليه الصلاة والسلام جنبوا مساجدكم صبيانكم إلى أن قال وبيعكم وشراءكم
فتح القدير للكمال ابن الهمام 2/ 397
(قوله: ولا بأس أن يبيع ويبتاع في المسجد من غير أن يحضر السلعة) يعني ما لا بد منه كالطعام والكسوة لأنه قد يحتاج إلى ذلك بأن لايجد من يقوم بحاجته إلا أنه يكره إحضار السلعة لأن المسجد منزه عن حقوق العباد وأما البيع والشراء للتجارة فمكروه للمعتكف وغيره إلا أن المعتكف أشد في الكراهة وكذلك يكره أشغال الدنيا في المساجد كتحبيل القعائد والخياطة والنساجة والتعليم إن كان يعمله بأجرة وإن كان بغير أجرة أو يعمله لنفسه لايكره إذا لم يضر بالمسجد.
الجوهرة النيرة على مختصر القدوري 1/ 147
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১