ফজরের নামাজ কাজা করলে ইশরাকের ফজিলত পাবে কিনা
প্রশ্নঃ ১৬৩৭১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘুমের কারণে উঠতে না পেরে ইশরাকের সময় প্রথমে ফজরের নামাজ ও পরে ইসরাকের নামাজ পড়লে ইসরাকের পূর্ণ নামাজের সোয়াব তথা কবুল উমরা ও হজ্বের সোয়াব পাওয়া যাবে কিনা।
৭ আগস্ট, ২০২৬
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হযরত আনাস রাযি,থেকে বর্ণিত
(مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ ، كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ ، وَعُمْرَةٍ ، تَامَّةٍ ، تَامَّةٍ ، تَامَّةٍ)
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামায পড়বে,অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর যিকিরে লিপ্ত থাকবে,তারপর দু'রাকাত নামায পড়বে,তাহলে সে একটি হজ্ব ও একটি উমরার সওয়াব পাবে।এরপর তিনি তাকিদ করে বলেন,হ্যা পূর্ণ হজ্ব ও উমরার সওয়াব সে পাবে। (সুনানু তিরমিযি-৫৮৬)
হাদীসের ভাষ্যমতে উক্ত ফযিলত ঐ ব্যক্তির সাথেই খাস, যে ব্যক্তি ফজরের নামায জামাতের সাথে আদায় করে মসজিদে বসে থেকে সূর্যোদয়ের পর ইশরাকের নামায পড়বে। মোটকথা, ফজর ও ইশরাকের সালাতের মধ্যবর্তী সময়ে জায়নামাযে বসে যিকিরের আ’মলই করতে হবে। এটাই সওয়াব পাওয়ার জন্য জরুরী।
সুতরাং কেউ যদি ফজরের নামাজ জামাতে না পড়ে অথবা নামাজ কাজা করে, সে ইশরাকের উক্ত ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে।
كنز العمال في سنن الأقوال والأفعال(2/ 152):
"من صلى الفجر فقعد في مقعده، فلم يلغ بشيء من أمر الدنيا يذكر الله عز وجل، حتى يصلي الضحى أربع ركعات، خرج من ذنوبه كيوم ولدته أمه"
جامع الأصول في أحاديث الرسول (9/ 401):
"قال رسولُ الله صلى الله عليه وسلم: مَنْ صَلَّى الفجر في جماعة ، ثم قَعَدَ يذكرُ الله ، حتى تطلُع الشمس ، ثم صلى ركعتين ، كانت له كأجر حجة وعمرة ، قال : قال رسولُ الله صلى الله عليه وسلم : «تامة تامة تامة» أخرجه الترمذي."
سنن الترمذي ت بشار (1/ 727):
"عن أنس قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس، ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: تامة تامة تامة".
مرقاة المفاتيح(3/982):
"(وعن معاذ بن أنس الجهني) : منسوب إلى قبيلة جهينة مصغرًا. (قال: قال رسول الله صلى الله عليه وسلم: " من قعد) ، أي: استمر (في مصلاه) : من المسجد أو البيت مشتغلًا بالذكر أو الفكر، أو مفيدًا للعلم، أو مستفيدًا، أو طائفًا بالبيت (حين ينصرف) ، أي: يسلم (من صلاة الصبح حتى يسبح) ، أي: إلى أن يصلي (ركعتي الضحى)، أي: بعد طلوع الشمس وارتفاعها (لا يقول) ، أي: فيما بينهما (إلا خيرًا) : وهو ما يترتب عليه الثواب، واكتفى بالقول عن الفعل. (غفر له خطاياه) ، أي: الصغائر، ويحتمل الكبائر (وإن كانت أكثر من زبد البحر ". رواه أبو داود)."(مرقاة المفاتيح 3 / 982 ط: دار الفكر)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১