হারামাইনে কাতারের সংযোগ ব্যতীত নামাজ
প্রশ্নঃ ১৬৩৮৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সৌদি আরব মদিনায় থাকি মসজিদে নববি ছাড়া কেউ যদি মসজিদও মসজিদের মাঠ ছাড়া অনের দূরে মসজিদের মাইকের আওয়াজ যতটুকু শুনা যায় ততদূরে জুমার নামাজ আদায় করলে কি আদায় হবে? অথবা গরমের কারনে যেখাই ছায়া মিলে বা মসজিদ মাঠের পরে রাস্তা ঐ পরে দোকান সেখানে নামাজ আদাই করলে কি নামাজ সহি হবে আশা করি বুজতে পারবেন
৮ আগস্ট, ২০২৬
DMAA২৮৯০، ২৮৯০ طريق الملك فيصل، ৬০৬৮، حي بني خدرة، المدينة المنورة ৪২৩১১، السعودية (SA)
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জুমাসহ যে কোনো নামাজের জামাতে অংশগ্রহণ শুদ্ধ হওয়ার একটি মৌলিক শর্ত হলো ইত্তেসাল — অর্থাৎ মূল জামাতের সাথে অংশগ্রহণকারীর সংযোগ থাকা। অংশগ্রহণকারীদের কাতার মসজিদের কাতারের সাথে সংযুক্ত হওয়া। কিন্তু মসজিদের বাহিরে বিভিন্ন রোড ও আশেপাশের অন্যান্য হোটেলের নিচতলা থেকে জামাতে অংশ নিলে মসজিদুল হারামের জামাতের সঙ্গে ইত্তেসাল বা সংযোগ থাকে না।
ওই জায়গাগুলো হারামের সীমার ভেতরে হলেও মসজিদুল হারামের অংশ নয়। আর মসজিদের বাইরে ইকতিদা সহিহ হওয়ার জন্য কাতারের সংযোগ আবশ্যক। তাই এ সব জায়গা থেকে জামাতের শব্দ শোনা গেলেও ইত্তেসাল বা সংযোগ না থাকায় জামাতে অংশগ্রহণ শুদ্ধ হবে না। শব্দ শোনা যাওয়া জামাতে অংশগ্রহণ শুদ্ধ হওয়ার মানদণ্ড নয়।
তাই দূর থেকে শব্দ শোনে ইক্তিদা করা সহীহ হবে না। কেননা শব্দ শোনা যাওয়া ইক্তিদা সহীহ হওয়ার মানদন্ড নয়। বিষয়টা নিয়ে সৌদি সরকার এতো উদাসীন কেন সেটা আমাদের বোধগম্য নয়। তবে যারা দূর থেকে ইক্তিদা করেন তারা পুরোটাই আবেগতাড়ীত হয়ে করেন। তাদের এই কাজ শুদ্ধতার মানদন্ডে উপণিত নয়। তাই আবেগ দিয়ে নয়। বরং শরীয়ত মানতে হবে দলীলের আলোকে। বাদায়েউস সানায়ে : ১/১৪৬ , ফতোয়া হিন্দিয়া: ১/৮৭
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صَلَى اللهُ عَلَيْهِ وَ سَلّمَ اِنّ اللهَ وَ مَلٰئِكَتَهُ يُصَلُّوْنَ عَلَى الذِيْنَ يَصِلُوْنَ الصُّفُوْفَ وَ مَنْ سَدّ فُرْجَةً رَفَعَهُ اللهُ بِهَا دَرَجَةً.
আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ তাদের প্রতি রহমত বর্ষণ করেন, যারা কাতারসমূহকে সংযুক্ত করে। আর যে ব্যক্তি ফাঁক বন্ধ করল, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন। -সুনানে ইবনে মাজাহ, হাদীস ৯৯৫; মুসনাদে আহমাদ, হাদীস ২৪৬৩১
الصلاة في الدور الثاني من المسجد جائزة إذا كان معه أحد في مكانه يعني لم ينفرد بالصف وحده، لكن الأفضل أن يكون مع الناس في مكانهم؛ لأنه إذا كان مع الناس في مكانهم كان أقرب للإمام، وما كان أقرب إلى الإمام فهو أفضل" انتهى.
"مجموع فتاوى ابن عثيمين" (13/ 25)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১