সিজারিয়ান মায়ের ফযিলত
প্রশ্নঃ ১৬৩৯৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন সিজারিয়ান মা।আমি নরমাল ডেলিভারিতে চেষ্টা করে দেড় দিনের ব্যাথা সহ্য করেছি।কিন্তু, বাচ্চার হার্টবিট, নাড়াচাড়া কমে যাওয়াতে সিজার করতে বাধ্য হই।সিজারের পর দীর্ঘ একমাস সময় লাগে হাটাচলাসহ স্বাভাবিক কাজকর্মগুলো করতে।বিভিন্ন সময়ে পিঠে ইনজেকশনের ব্যাথা,সেলাইয়ের ব্যাথা, জরায়ূ কেটে বাচ্চা বের করা,আগামী তে বাচ্চা নিতে সীমাবদ্ধ সহ আরো শারীরিক সমস্যার সম্মুখীন হন সিজারিয়ান মায়েরা।নরমাল ডেলিভারিতে ুকজন মা দ্রুত রিকভারি করতে পারেন। দুঃখের বিষয় হল সমাজে বলা হয়,আসল মা হচ্ছে যারা নরমালে বাচ্চা জন্ম দেয়।সিজারিয়ান মায়েদের বাচ্চাদের প্রতি ভালোবাসা কম থাকে,কারন তারা কষ্ট কম করে।কুরআন হাদিসে র আলোকে সিজারিয়ান মায়েদের সওয়াব জানতে চাচ্ছি।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আবু হুরায়রা রা. হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ حَتّٰى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلاَّ كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ
“মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট-ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এ সবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।” সহিহ বুখারি (তাওহীদ পাবলিকেশন), অধ্যায়: ৭৫/ রোগী, পরিচ্ছেদ: ৭৫/১.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন