গাঁজন প্রক্রিয়ায় তৈরি আয়ুর্বেদিক ওষুধ বা অ্যালকোহলযুক্ত ঔষধ সেবনের শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৪০৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি পাকস্থলীর সমস্যায় ভুগছি। এলোপ্যাথিকে কাজ হচ্ছিলো না, আয়ুর্বেদিক খাচ্ছি। এসব ওষুধ প্রাকৃতিক উপাদান গাঁজন প্রক্রিয়ায় বানায়, যা এলকোহল / মদ। এই ওষুধ খেলে নেশা হয় না। তবে রোগের জন্য প্রতিষেধক। এটা কি খাওয়া জায়েজ হবে।
৯ আগস্ট, ২০২৬
নেত্রকোণা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আঙুর, খেজুর বা কিসমিস থেকে তৈরি মদ/অ্যালকোহল সামান্য পরিমাণ পান করাও সর্বসম্মতিক্রমে হারাম, চাই তা নেশা সৃষ্টি করুক বা না করুক।
আর আঙুর, খেজুর ও কিসমিস ব্যতীত অন্যান্য উপাদান (যেমন: চাল, শস্য, ভেষজ গাছপালা, গুড় ইত্যাদি) থেকে উৎপন্ন অ্যালকোহল বা রাসায়নিক অ্যালকোহলের হুকুম হলো, চিকিৎসা বা সুস্বাস্থ্যের উদ্দেশ্যে নেশা সৃষ্টি না করে এমন পরিমাণ পর্যন্ত তা সেবন করা জায়েজ। তবে নেশা সৃষ্টি করে এমন পরিমাণে সেবন করা জায়েজ হবে না।
হাদীসে এসেছে,
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ " .
অর্থ : ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যা নেশা সৃষ্টি করে তাই মদ। আর যা নেশা সৃষ্টি করে তাই হারাম। যে ব্যক্তি পৃথিবীতে মদ পান করবে এবং (অভ্যস্ত রূপে) সর্বদা এ কাজ করে তাওবা না করেই মৃত্যুবরণ করবে, সে পরকালে তা (জান্নাতের পানীয়) পান করতে পারবে না।
সহীহ মুসলিম, হাদীস নং: ২০০৩
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/12097
সুতরাং, আপনি যে আয়ুর্বেদিক ওষুধের কথা বলছেন, তা যদি আঙুর, খেজুর বা কিসমিস ব্যতীত অন্য কোনো উপাদান থেকে প্রাকৃতিক প্রক্রিয়ায় বানানো হয়ে থাকে, তবে চিকিৎসা হিসেবে তা সেবন করতে কোনো সমস্যা নেই।
কিন্তু যদি তা আঙুর, খেজুর বা কিসমিসের মাধ্যমে তৈরি করা হয়, তবে সাধারণ অবস্থায় তা সেবন করা আপনার জন্য বৈধ হবে না।
আপনার করণীয়:
১. আপনার ব্যবহৃত ওষুধটি কোন উপাদান থেকে তৈরি এবং তাতে থাকা অ্যালকোহল কোন উৎস থেকে সংগৃহীত, তা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা কোনো বিশেষজ্ঞের মাধ্যমে নিশ্চিত হয়ে নিন। যদি তা আঙুর, খেজুর বা কিসমিস দ্বারা তৈরি না হয়, তবে নির্দ্বিধায় সেবন করতে পারেন।
২. আর যদি তা আঙুর, খেজুর বা কিসমিস থেকে তৈরি হয় অথবা উপাদান নিশ্চিত হওয়া না যায়, তবে সাধারণ অবস্থায় তা পরিহার করা আবশ্যক।
তথ্যসূত্র:
لأن الأشربة المتخذة من غير العنب والتمر تحل عند أبي حنيفة وأبي يوسف بقصد التقوي أو التداوي، ما لم تبلغ حد الإسكار وإن معظم الكحول المستعملة في الأدوية اليوم لا تصنع من عنب ولا تمر، وإنما تصنع من السلفات والكبريتات، والعسل، والدبس، والحب، والشعير، والجودار، وغيرها. فإن كانت الكحول المستعملة في الأدوية متخذة من غير العنب والتمر فإن تناولها جائز في مذهب أبي حنيفة وأبي يوسف رحمهما الله، ما لم تبلغ حد الإسكار، ويمكن أن يؤخذ بقولهما لحاجة التداوي
(بحوث في قضايا فقهية معاصرة ج 1ص 339-341. مكتبة دار العلوم كراتشي)
وبهذا يتبين حكم الكحول المسكرة التى عمت بها البلوى اليوم ، فإنها تستعمل فى كثير من الأدوية والعطور ، والمركبات الأخرى ، فإنها إن اتخذت من العنب أو التمر فلا سبيل إلى حلتها أو طهارتها ، وإن اتخذت من غيرهما فالأمر فيها سهل على مذهب أبى حنيفة رحمه الله تعالى ، ولا يحرم استعمالها للتداوى أو لأغراض مباحة أخرى ما لم تبلغ حد الإسكار ، لأنها إنما تستعمل مركبة مع المواد الأخرى ، ولا يحكم بنجاستها أخذا بقول أبى حنيفة رحمه الله . وإن معظم الكحول التى تستعمل اليوم فى الأدوية والعطور وغيرها لا تتخذ من العنب أو التمر ، إنما تتخذ من الحبوب أو القشور أو البترول وغيره ، كما ذكرنا فى باب بيع الخمر من كتاب البيوع ، وحينئذ هناك فسحة فى الأخذ بقول أبى حنيفة عند عموم البلوى ، والله سبحانه أعلم
(تكملة فتح الملهم ج 3 ص 608. مكتبة دار العلوم كراجي)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১