শিরকাতের চুক্তিতে লাভ-লোকসান বণ্টনের শরয়ি বিধান
প্রশ্নঃ ১৬৪১০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি+এক+ভাইকে+ব্যবসার+জন্যকিছুটাকা+দিয়েছি+সে+শ্রম+দেয়+এবং+তার+ও+টাকাআছেএখন+আমার+জানার বিষয়+হলো সে তার সকল খরচ বাদ দিয়ে লভ্যাংস থেকে আমাকে ১০℅ দিবে। এটাকে শরিয়ত কি বলে। এভাবে+বন্টন করা জায়েয হবে কি?
৯ আগস্ট, ২০২৬
Telangana ৫০০৪০৯
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার বর্ণিত লেনদেনটি মূলত মুশারাকা (شركة)-চুক্তির অন্তর্ভুক্ত। কারণ, ব্যবসায় আপনারও মূলধন রয়েছে, আপনার ভাইয়েরও নিজস্ব মূলধন রয়েছে এবং সে ব্যবসায় শ্রমও দিচ্ছে।
এ ক্ষেত্রে চুক্তি যদি এমন হয় যে, ব্যবসার যাবতীয় বৈধ ও অনুমোদিত খরচ বাদ দেওয়ার পর যে প্রকৃত নিট লাভ থাকবে, তার ১০% আপনি পাবেন এবং অবশিষ্ট ৯০% আপনার ভাই পাবে, তাহলে এভাবে লাভ বণ্টন করা জায়েয।
তবে শর্ত হলো, আপনি যেহেতু শ্রম দেন না, তাই লাভের ১০% পাওয়ার জন্য আপনার মূলধন ব্যবসার মোট মূলধনের অন্তত ১০% হতে হবে। অর্থাৎ আপনার মূলধন যদি মোট মূলধনের ১০%-এর কম হয়, তাহলে আপনাকে লাভের ১০% দেওয়ার চুক্তি করা যাবে না।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, লাভ বণ্টন চুক্তি অনুযায়ী হবে; কিন্তু লোকসান চুক্তি অনুযায়ী নয়, বরং মূলধনের অনুপাতে বহন করতে হবে। যেমন, ব্যবসায় আপনার মূলধন মোট মূলধনের ২০% হলে এবং আপনার ভাইয়ের ৮০% হলে, লোকসানও ২০:৮০ অনুপাতে বহন করতে হবে।
সুতরাং, সংক্ষেপে বলা যায়: লাভ চুক্তি অনুযায়ী এবং লোকসান মূলধনের অনুপাতে- এই নীতিতে চুক্তি করা হলে তা শরিয়তসম্মত হবে।
من المستندات الشرعية
** «بدائع الصنائع في ترتيب الشرائع» (7/ 514):
«(ومنها) : أن يكون الربح معلوم القدر، فإن كان مجهولا تفسد الشركة؛ لأن الربح هو المعقود عليه، وجهالته توجب فساد العقد كما في البيع والإجارة.
** مجلة الأحكام العدلية» (ص254):
«الْمَادَّةُ (1329) شَرِكَةُ الْعَقْدِ عِبَارَةٌ عَنْ عَقْدِ شَرِكَةٍ بَيْنَ اثْنَيْنِ أَوْ أَكْثَرَ عَلَى كَوْنِ رَأْسِ الْمَالِ وَالرِّبْحِ مُشْتَرَكًا بَيْنَهُمْ.»
** «مجلة الأحكام العدلية» (ص256):
«الْمَادَّةُ (1336) يُشْتَرَطُ بَيَانُ الْوَجْهِ الَّذِي سَيُقْسَمُ فِيهِ الرِّبْحُ بَيْنَ الشُّرَكَاءِ ، وَإِذَا بَقِيَ مُبْهَمًا وَمَجْهُولًا تَكُونُ الشَّرِكَةُ فَاسِدَةً.
الْمَادَّةُ (1337) يُشْتَرَطُ أَنْ تَكُونَ حِصَّةُ الرِّبْحِ الَّذِي بَيْنَ الشُّرَكَاءِ جُزْءًا شَائِعًا كَالنِّصْفِ وَالثُّلُثِ وَالرُّبْعِ فَإِذَا اُتُّفِقَ عَلَى أَنْ يَكُونَ لِأَحَدِ الشُّرَكَاءِ كَذَا دِرْهَمًا مَقْطُوعًا مِنْ الرِّبْحِ تَكُونُ الشَّرِكَةُ بَاطِلَةً.»
** «الهداية في شرح بداية المبتدي» (3/ 11):
«قال: "ولا تجوز الشركة إذا شرط لأحدهما دراهم مسماة من الربح" لأنه شرط يوجب انقطاع الشركة فعساه لا يخرج إلا قدر المسمى لأحدهما، ونظيره في المزارعة.»
** «حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (4/ 305):
«(وشرطها) أي شركة العقد (كون المعقود عليه قابلا للوكالة) فلا تصح في مباح كاحتطاب (وعدم ما يقطعها كشرط دراهم مسماة من الربح لأحدهما) لأنه قد لا يربح غير المسمى»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১