ফেসবুক এড রান করে ইনকাম করা
প্রশ্নঃ ১৬৪২৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যদি ফেসবুকে অ্যাড রান করাই মানে আমি যদি এড গুলো বানাই এবং ফেসবুকের অনেকে যে উদ্যোক্তা আছে যদি ওদের প্রোডাক্টের অ্যাড রান করি,হারাম কিছু না হালাল জিনিসের অ্যাড করায় তাহলে কি এটা হালাল হবে? বিদেশি ডলার দিয়া আমার কার্ডের মাধ্যমে যে আমি করবো এটা কি হালাল হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট মূলত একটা সার্ভিস — আপনি বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন। এটা হালাল হওয়ার জন্য সাধারণত যেসব শর্ত থাকা দরকার:
যে প্রোডাক্ট/সার্ভিসের অ্যাড করছেন সেটা নিজে হালাল হতে হবে যেমন: বৈধ ব্যবসার পণ্য, পোশাক, বই, মোবাইল, শিক্ষা, হালাল খাবার ইত্যাদির বিজ্ঞাপন চালানো জায়েয।
তবে মদ, জুয়া, পর্নোগ্রাফি, সুদভিত্তিক কার্যক্রম বা অন্য কোনো হারাম বিষয়ের বিজ্ঞাপন প্রচার করা জায়েয হবে না।
অ্যাডের কনটেন্টে মিথ্যা দাবি, প্রতারণা, বা অতিরঞ্জিত তথ্য থাকা যাবে না
অ্যাড কনটেন্ট নিজেই শরিয়াহসম্মত হতে হবে (যেমন বেপর্দা ছবি, অশ্লীলতা ইত্যাদি এড়িয়ে চলা)
চুক্তি/পারিশ্রমিক স্পষ্ট হতে হবে (কাজ এবং পেমেন্ট নিয়ে অস্পষ্টতা না থাকা)
আল্লাহ তাআলা বলেন:
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থ : তোমরা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না।
[সূরা আল-মায়িদাহ: ২]
আর পেমেন্ট এর ক্ষেত্রে কার্ড ব্যবহারের ব্যাপারে কথা হলো, আপনি যদি ডেবিট কার্ড ব্যবহার করেন (নিজের টাকা থেকে সরাসরি পেমেন্ট), এটা সাধারণত কোনো সমস্যা নয় — এটা শুধু বৈধ লেনদেনের মাধ্যম, কারেন্সি এক্সচেঞ্জ ব্যাংক/কার্ড প্রোভাইডার হ্যান্ডেল করে যা সাধারণভাবে একটা সার্ভিস চার্জ হিসেবে দেখা হয়। আর যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে সংযুক্ত মাসআলাটি দেখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৬৩৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটি ক্রেডিট কার্ড আছে, এই টা দিয়ে যদি আমি কোন শপিং করি তাহলে কি কোন সমস্যা আছে, কারন আমি এটার বিল ৩০-৪০ দিন পরে দিব, পন্যের দাম যা ছিল তাই দেয়া হবে কোন সুদ দেয়া হবে না, এই পদ্ধতিতে ক্রেডিট কার্ড দিয়ে কিছু ক্রয় করা কি যায়েজ আছে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
ক্রেডিট কার্ডে কেনাকাটায় নির্দিষ্ট মেয়াদের ভিতর দেনা পরিশোধ করলে সুদ লাগে না। এ হিসেবে ক্রেডিট কার্ড এর ব্যবহার জায়েজ আছে। কিন্তু নির্দিষ্ট মেয়াদ অতিবাহিত হওয়ার পর সুদের সাথে সংশ্লিষ্ট হতে বাধ্য। বিধায় কার্ডের পাওনা পরিশোধের ক্ষেত্রে মেয়াদ অতিবাহিত করা জায়েয হবে না।
****
এই কার্ড নিয়ে বিস্তর আলোচনা পর্যালোচনা হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বর্তমান যুগের ফকীদের উত্থাপিত প্রবন্ধ ও সিদ্ধান্তবলীর আলোকে ক্রেডিট কার্ড ব্যবহার করা কিছু শর্ত সাপেক্ষে জায়েয। শর্তগুলো হল-
১. ক্রেডিট কার্ডের সকল বিল ‘মিনিমাম ডিও’ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করে দিতে হবে। কোন টাকা বাকি রাখা যাবে না।
২. কার্ডের মাধ্যমে কোন ক্যাশ অ্যাডভান্স নেয়া যাবে না। কারণ নগদ টাকা উত্তোলনের অর্থই হল ব্যাংক কর্তৃক সুদ আরোপিত হওয়া।
৩. ক্রেডিট কার্ডের মাধ্যমে কখনো কোনভাবেই এমন কারবারে অংশগ্রহণ করা যাবে না, যা সুদের অন্তর্ভুক্ত। যদি কার্ড ইস্যুকারী কর্তৃক নতুন কোন সুযোগ-সুবিধার কথা ঘোষিত হয়- যা মাসআলার দিক থেকে সন্দেহজনক, তবে অবশ্যই সে ব্যাপারে বিজ্ঞ কোন মুফতী থেকে মাসআলা জেনে নিয়ে সে অনুযায়ী আমল করতে হবে।
উপরোক্ত শর্তগুলো পালনে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ক্রেডিট কার্ড নেয়া ও তা ব্যবহার করার অবকাশ শরীয়তে রয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন