মসজিদ ও মাদ্রাসার মোতাওয়াল্লীর জন্য ফান্ড থেকে বেতন বা ভাতা গ্রহণের শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৪৬২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদ মাদ্রাসার মোতাওয়াল্লী মসজিদ মাদ্রাসার আয় থেকে মাসিক কোন ভাতা নিতে পারবে কিনা এটা ফতোয়ার জন্য স্পষ্টভাবে দলিল এবং কিতাবের নাম সহ বলেন
১৪ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মসজিদ-মাদ্রাসার মোতাওয়াল্লী যদি ওয়াকফের সম্পত্তি ও আয়ের তত্ত্বাবধান, সংরক্ষণ, হিসাব-নিকাশ, মেরামত, আয়-ব্যয়ের ব্যবস্থাপনা ইত্যাদি দায়িত্ব পালন করেন, তাহলে তাঁর কাজের বিনিময়ে ওয়াকফের আয় থেকে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ।
এক্ষেত্রে ওয়াকফকারী যদি ওয়াকফনামায় মোতাওয়াল্লীর জন্য নির্দিষ্ট কোনো বেতন বা ভাতা নির্ধারণ করে দিয়ে থাকেন, তাহলে তিনি সেই নির্ধারিত পরিমাণ গ্রহণ করতে পারবেন; এর বেশি নিতে পারবেন না।
আর যদি ওয়াকফকারী কোনো পারিশ্রমিক নির্ধারণ না করে থাকেন, তাহলে মোতাওয়াল্লী তাঁর দায়িত্ব ও কাজের পরিমাণ অনুযায়ী উজরাতে মিসল তথা প্রচলিত উপযুক্ত পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন। তবে এ পরিমাণ নিজে থেকে ইচ্ছামতো নির্ধারণ করে নেওয়া উচিত নয়; বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শরয়ি ব্যবস্থাপনার মাধ্যমে তা নির্ধারণ করা উচিত।
ইবনে ওমর (রা.) এর ওয়াকফের হাদীসে আছে,
لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ أَوْ يُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ .
অর্থ : যে এর মুতাওয়াল্লী হবে তার জন্য সম্পদ সঞ্চয় না করে যথাবিহিত খাওয়া ও খাওয়ানোতে কোন দোষ নেই।
[সহীহ বুখারী, হাদীন নং : ২৭৩৭]
পরিপূর্ণ হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/2550
তবে যদি কোনো ব্যক্তি নামমাত্র মোতাওয়াল্লী হন এবং বাস্তবে ওয়াকফের তত্ত্বাবধান বা দায়িত্ব পালনে কোনো কাজই না করেন, তাহলে তাঁর জন্য ওয়াকফের ফান্ড থেকে পারিশ্রমিক নেওয়ার অধিকার থাকবে না। কারণ পারিশ্রমিক কাজের বিনিময়ে দেওয়া হয়।
তাছাড়া মোতাওয়াল্লী পদটি মূলত একটি আমানত ও সেবামূলক দায়িত্ব (তাবাররু)। তাই তিনি যদি ধনাঢ্য বা সচ্ছল হন তাহলে মসজিদ বা মাদ্রাসার ফান্ড থেকে তার জন্য নিয়মিত কোনো ভাতা, বেতন বা সম্মানী গ্রহণ না করাই ভালো।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
وَمَنۡ کَانَ غَنِیًّا فَلۡیَسۡتَعۡفِفۡ ۚ وَمَنۡ کَانَ فَقِیۡرًا فَلۡیَاۡکُلۡ بِالۡمَعۡرُوۡفِ
অর্থ: আর (ইয়াতীমদের অভিভাবকদের মধ্যে) যে নিজে সচ্ছল, সে তো নিজেকে (ইয়াতীমদের সম্পদ খাওয়া থেকে) সম্পূর্ণরূপে পবিত্র রাখবে, আর যে অভাবগ্রস্ত সে ন্যায়সঙ্গত পন্থায় (তা) খেতে পারবে।
[সূরা আন নিসা, ৬]
(এ লিংক থেকে আয়াতের তাফসীর দেখে নিতে পারেন : https://muslimbangla.com/sura/4/tafsir/6)
সারকথা: মসজিদ-মাদ্রাসার মোতাওয়াল্লী দায়িত্ব ও তত্ত্বাবধানের কাজ বাস্তবে পালন করলে ওয়াকফনামায় নির্ধারিত পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন। আর কোনো পারিশ্রমিক নির্ধারিত না থাকলে দায়িত্ব ও কাজের অনুপাতে উজরাতে মিসল গ্রহণ করতে পারবেন। তবে বাস্তবে কোনো দায়িত্ব বা কাজই পালন না করে শুধু পদবির কারণে ওয়াকফের ফান্ড থেকে বেতন বা ভাতা নেওয়া জায়েজ হবে না।
ফিকহী কিতাবের হাওলা :
وَأَمَّا بَيَانُ مَا لَهُ فَإِنْ كَانَ مِنْ الْوَاقِفِ فَلَهُ الْمَشْرُوطُ وَلَوْ كَانَ أَكْثَرَ مِنْ أُجْرَةِ الْمِثْلِ وَإِنْ كَانَ مَنْصُوبَ الْقَاضِي فَلَهُ أَجْرُ مِثْلِهِ وَاخْتَلَفُوا هَلْ يَسْتَحِقُّهُ بِلَا تَعْيِينِ الْقَاضِي فَنَقَلَ فِي الْقُنْيَةِ أَوَّلًا أَنَّ الْقَاضِيَ لَوْ نَصَبَ قَيِّمًا مُطْلَقًا وَلَمْ يُعَيِّنْ لَهُ أَجْرًا فَسَعَى فِيهِ سَنَةً فَلَا شَيْءَ لَهُ وَثَانِيًا أَنَّ الْقَيِّمَ يَسْتَحِقُّ أَجْرَ مِثْلِ سَعْيِهِ سَوَاءٌ شَرَطَ لَهُ الْقَاضِي أَوْ أَهْلُ الْمَحَلَّةِ أَجْرًا أَوْ لَا لِأَنَّهُ لَا يَقْبَلُ الْقِوَامَةَ ظَاهِرًا إلَّا بِأَجْرٍ وَالْمَعْهُودُ كَالْمَشْرُوطِ قَالَ وَقَالُوا إذَا عَمِلَ الْقَيِّمُ فِي عِمَارَةِ الْمَسْجِدِ وَالْوَقْفِ كَعَمَلِ الْأَجِيرِ لَا يَسْتَحِقُّ الْأَجْرَ لِأَنَّهُ لَا يَسْتَحِقُّ لَهُ أَجْرَ الْقِوَامَةِ وَأَجْرَ الْعَمَلِ فَهَذَا يَدُلُّ عَلَى أَنَّهُ يَسْتَحِقُّ بِالْقِوَامَةِ أَجْرًا اهـ.
وَإِذَا لَمْ يَعْمَلْ النَّاظِرُ لَا يَسْتَحِقُّ شَيْئًا لِمَا فِي الْخَانِيَّةِ وَلَوْ وَقَفَ أَرْضَهُ عَلَى مَوَالِيهِ مَثَلًا ثُمَّ مَاتَ فَجَعَلَ الْقَاضِي لِلْوَقْفِ قَيِّمًا وَجَعَلَ لَهُ عُشْرَ الْغَلَّةِ فِي الْوَقْفِ وَلِلْوَقْفِ طَاحُونَةٌ فِي يَدِ رَجُلٍ بِالْمُقَاطَعَةِ لَا يَحْتَاجُ فِيهَا إلَى الْقَيِّمِ وَأَصْحَابُ الْوَقْفِ يَقْبِضُونَ غَلَّتَهَا مِنْهُ لَا يَسْتَحِقُّ الْقَيِّمُ عُشْرَ غَلَّتِهَا لِأَنَّ مَا يَأْخُذُهُ بِطَرِيقِ الْأُجْرَةِ وَلَا أُجْرَةَ بِدُونِ الْعَمَلِ. اهـ.
(البحر الرائق : 5/264)
لِلْمُتَوَلِّي أَجْرُ مِثْلِ عَمَلِهِ، فَلَوْ لَمْ يَعْمَلْ لَا أَجْرَ لَهُ
(الدر المختار مع رد المحتار، 6/712)
(قَوْلُهُ: بِأَجْرِ مِثْلِهِ) .... قُلْت: وَهَذَا فِيمَنْ لَمْ يَشْرِطْ لَهُ الْوَاقِفُ شَيْئًا وَأَمَّا النَّاظِرُ بِشَرْطِ الْوَاقِفِ فَلَهُ مَا عَيَّنَهُ لَهُ الْوَاقِفُ: وَلَوْ أَكْثَرَ مِنْ أَجْرِ الْمِثْلِ كَمَا فِي الْبَحْرِ وَلَوْ عَيَّنَ لَهُ أَقَلَّ فَلِلْقَاضِي أَنْ يُكْمِلَ لَهُ أَجْرَ الْمِثْلِ بِطَلَبِهِ كَمَا بَحَثَهُ فِي أَنْفَعِ الْوَسَائِلِ وَيَأْتِي قَرِيبًا مَا يُؤَيِّدُهُ وَهَذَا مُقَيِّدٌ لِقَوْلِهِ الْآتِي لَيْسَ لِلْمُتَوَلِّي أَخْذُ زِيَادَةٍ عَلَى مَا قَرَّرَ لَهُ الْوَاقِفُ أَصْلًا
(رد المحتار، 4/436)
إذَا جَعَلَ الْوَاقِفُ لِلْقَائِمِ بِأَمْرِ الْوَقْفِ مَالًا مَعْلُومًا كُلَّ سَنَةٍ لِلْقِيَامِ بِأَمْرِ الْوَقْفِ جَازَ وَيُكَلَّفُ الْقَائِمُ مَا يَفْعَلُهُ مِثْلَهُ
(الفتاوى الهندية: 2/425)
سُئِلَ الْفَقِيهُ أَبُو الْقَاسِمِ عَنْ قَيِّمِ مَسْجِدٍ جَعَلَهُ الْقَاضِي قَيِّمًا عَلَى غَلَّاتِهَا وَجَعَلَ لَهُ شَيْئًا مَعْلُومًا يَأْخُذُهُ كُلَّ سَنَةٍ حَلَّ لَهُ الْأَخْذُ إنْ كَانَ مِقْدَارَ أَجْرِ مِثْلِهِ، كَذَا فِي الْمُحِيطِ.
(الفتاوى الهندية: 2/461)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১