বিয়ে বাড়িতে লাইটিং করা
প্রশ্নঃ ১৬৪৬৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত বিয়ের জন্য কি বাড়িকে লাইটিং করে সাজানো যাবে। আর বিয়ের পরে যদি শশুর বাড়ি থেকে জামাই কে খুশি হয়ে বাইক দিতে চায় তাহলে নেওয়া যাবে কি না।আর উপরোক্ত দুটি বিষয় এ ইসলাম কি বলে?মেহেরবানী করে দ্রুত জানাবেন।
১৪ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিবাহের অনুষ্ঠানে শরীয়তের মৌলিক দাবি হলো, নবী কারীম (সা.)-এর সুন্নাহ ও আদর্শের পূর্ণ অনুসরণ করা। রাসুলুল্লাহ (সা.)-এর হাদীসের মর্ম অনুযায়ী, সেই বিবাহই সর্বাধিক বরকতময়, যা অত্যন্ত সহজ ও স্বল্প ব্যয়ে সম্পন্ন হয়। এছাড়া পবিত্র কুরআনে অপচয় ও অপব্যয় থেকে বেঁচে থাকার ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
সুতরাং বিবাহের সময় ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বাহুল্য বর্জন করে পরিমিত সাজসজ্জা করা একটি বৈধ কাজ। আল্লাহ তাআলা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সে অনুযায়ী ব্যয় করার অনুমতি থাকলেও তা যেন লোকদেখানো বা অহংকারবশত না হয়। মূলকথা হলো, মার্জিত রুচি ও প্রচলিত সামাজিক প্রথা অনুযায়ী যতটুকু সাজসজ্জাকে স্বাভাবিক ও প্রয়োজনীয় মনে করা হয়, ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত; এর অতিরিক্ত আড়ম্বর পরিহার করা আবশ্যক।
বাইক নেওয়া যদি এটি সম্পূর্ণ নিঃস্বার্থ উপহার হয় এবং এতে শ্বশুরের ওপর কোনো আর্থিক বা সামাজিক চাপ না থাকে, তবে নেওয়া জায়েজ। কিন্তু যদি এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুকের অন্তর্ভুক্ত হয়, তবে তা পরিহার করা ওয়াজিব।
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا. (سورۃ الاسراء:27)
عیون المسائل للسمرقندی الحنفی :
"ولو بنى داره بالجص وزينه بماء الذهب فلا بأس به، وتركه أفضل، ولا يكون حراماً."
(باب السير،تزيين الدار ،427، ط:مطبعة أسعد، بَغْدَاد)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১