তালাকের সংখ্যা নিয়ে সন্দেহ হলে কী করবেন?
প্রশ্নঃ ১৬৪৬৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, আমার জানার বিষয় হলো, কয় তালাক দিয়েছে এই নিয়ে যদি সন্দেহ সৃষ্টি হয়,(যেমনঃ সে ২ তালাক দিয়েছে নাকি তিন তালাক দিয়েছে এই নিয়ে সন্দেহ।) এর হুকুম কি হবে.?
১৪ আগস্ট, ২০২৬
Kanchpur
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, তালাকের শব্দের সংখ্যা নিয়ে সন্দেহ সৃষ্টি হলে প্রথমে বিষয়টি যথাযথভাবে যাচাই করে নেওয়া জরুরি।
প্রথমে স্বামীকে জিজ্ঞাসা করতে হবে, তিনি কতবার তালাকের শব্দ উচ্চারণ করেছেন। তাঁর নিজের যদি মনে না থাকে, তাহলে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হবে, তিনি কত তালাকের শব্দ শুনেছেন। তিনিও যদি বলতে না পারেন। এরপর দেখতে হবে, তালাক দেওয়ার সময় সেখানে কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন কি না। কেউ উপস্থিত থাকলে তাঁর কাছে জিজ্ঞাসা করে কতবার তালাকের শব্দ উচ্চারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করতে হবে।
এভাবে যাচাই করার পরও যদি সঠিক সংখ্যা নিশ্চিত না হয়, তাহলে যে সংখ্যার ব্যাপারে প্রবল ধারণা হবে, সেই অনুযায়ী তালাক গণনা করা হবে। আর কোনো সংখ্যার ব্যাপারে প্রবল ধারণা না হলে সর্বনিম্ন সংখ্যাটিই গণনা করা হবে। কারণ সেটিই হল নিশ্চিত সংখ্যা।
فی رد المحتار (ج 11 / ص 126):
ولو شك أطلق واحدة أو أكثر بنى على الأقل .
( قوله بنى على الأقل ) أي كما ذكره الإسبيجابي ، إلا أن يستيقن بالأكثر أو يكون أكبر ظنه .
(الفتاویٰ الہندیۃ، مطلب إذا شک أنہ طلق واحدۃ، 1\363)
إذا شک في أنہ طلق واحدۃ أو ثلاثا فہي واحدۃ حتی یستیقن، أو یکون الخبر ظنہ علی خلافہ۔
والله اعلم بالصواب
উত্তর দাতা:
তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১