দোকানের পণ্যসামগ্রী দিয়ে যাকাত আদায়ের শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬৫২৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মাঝারি মুদি দোকান অ অনলাইন মুদি শপ আছে। আমার অ আমার মার ব্যাংকে যাকাতের নেসাব পরিমাণ সম্পদ আছে। আমি অ আমার মা আমরা চাই আমার যে মুদি দোকান অ অনলাইন মুদি শপ আছে তার মুদি পন্ন দিয়ে যাকাত দিতে। এক্ষেত্রে মুদি পন্ন দিয়ে যাকাত দেয়ার নিয়ম কি?
১৮ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হানাফী ফিকহ অনুযায়ী আপনি ও আপনার মা, উভয়েই নিজেদের ওপর ওয়াজিব যাকাত নগদ টাকার পরিবর্তে আপনার মুদি দোকান বা অনলাইন মুদি শপের পণ্য দিয়েও আদায় করতে পারবেন।
এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়:
১. আগে যার যার যাকাত আলাদাভাবে হিসাব করতে হবে:
আপনার যাকাত এবং আপনার মায়ের যাকাত দুটি আলাদা দায়িত্ব। তাই প্রথমে প্রত্যেকের মোট যাকাতযোগ্য সম্পদ হিসাব করে যার যত টাকা যাকাত ফরজ হয়েছে, তা পৃথকভাবে নির্ধারণ করবেন। এরপর সেই নির্ধারিত যাকাতের সমপরিমাণ মূল্যের মুদি পণ্য যাকাত হিসেবে দিতে পারবেন।
২. পণ্যের বাজারমূল্য হিসেবে যাকাত দিতে হবে:
আপনার মুদি দোকানের পণ্য দিয়ে যাকাত দেওয়ার ক্ষেত্রে পণ্যের বর্তমান প্রকৃত বাজারমূল্য বা পাইকারী মূল্য অনুযায়ী হিসাব করবেন। দোকানে লাভ যুক্ত করে যে খুচরা দামে পণ্য বিক্রি করেন, সেই মূল্য অনুযায়ী হিসাব করা জরুরি নয়।
৩. যাকাতগ্রহীতাকে পণ্যের মালিক বানিয়ে দিতে হবে :
শুধু গরিব মানুষকে বসিয়ে খাবার খাওয়ানো যথেষ্ট নয়; বরং চাল, ডাল, তেল, আটা বা অন্যান্য মুদি পণ্য তাদের হাতে দিয়ে পূর্ণ মালিকানা বুঝিয়ে দিতে হবে, যাতে তারা ইচ্ছা করলে তা ব্যবহার, সংরক্ষণ, বিক্রি বা অন্য কাউকে দান করতে পারে। যদি পরিপূরণভাবে মালিক বানিয়ে দেওয়া না হয়, তবে যাকাত আদায় হবে না।
৪. দোকানের অবিক্রীত বা নিম্নমানের পণ্য দেওয়া যাবে না:
যে পণ্যের তাদের প্রয়োজন নেই, কিংবা যে পণ্য আপনার দোকানে অনেক দিন ধরে অবিক্রীত পড়ে আছে বা বাজারে বিক্রি করতে গেলে লোকসান হবে, এমন পণ্য দেওয়ার পরিবর্তে প্রয়োজনীয় পণ্য দেওয়া উচিত। কারণ যাকাতের মূল উদ্দেশ্য হলো অভাবগ্রস্ত ব্যক্তির উপকার করা। সুতরাং যাকাতের নামে নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ বা অবিক্রয়যোগ্য পণ্য দেওয়া শরীয়তসম্মত নয়।
সারকথা: আপনার ও আপনার মায়ের যার যার ওপর যত টাকা যাকাত ফরজ হয়েছে, সেই পরিমাণ বর্তমান বাজারমূল্যের মুদি পণ্য পৃথকভাবে হিসাব করে প্রকৃত যাকাতগ্রহীতাদের মালিক বানিয়ে দেওয়ার মাধ্যমে যাকাত আদায় হয়ে যাবে।
তথ্যসূত্র :
فلو أدى من خلاف جنسه تعتبر القيمة بالإجماع
[البحر الرائق، ج٢، ص٢٤٤]
وَأَجْمَعُوا أَنَّهُ لَوْ أَدَّى مِنْ خِلَافِ جِنْسِهِ اُعْتُبِرَتْ الْقِيمَةُ
[رد المحتار، باب زكاة المال، ج٢، ص٢٩٧]
وَيُقَوَّمُ فِي الْبَلَدِ الَّذِي الْمَالُ فِيهِ وَلَوْ فِي مَفَازَةٍ فَفِي أَقْرَبِ الْأَمْصَارِ إلَيْهِ فَتْحٌ
[الدر المختار مع رد المحتار، ج 2 ص 286]
وَيُقَوِّمُهَا الْمَالِكُ في الْبَلَدِ الذي فيه الْمَالُ حتى لو بَعَثَ عَبْدًا لِلتِّجَارَةِ إلَى بَلَدٍ آخَرَ فَحَالَ الْحَوْلُ تُعْتَبَرُ قِيمَتُهُ في ذلك الْبَلَدِ وَلَوْ كان في مَفَازَةٍ تُعْتَبَرُ قِيمَتُهُ في أَقْرَبِ الْأَمْصَارِ إلَى ذلك الْمَوْضِعِ كَذَا في فَتْحِ الْقَدِيرِ نَاقِلًا عن الْفَتَاوَى
[الفتاوى الهندية 1/180]
وذكر محمد رحمه الله في «الرقيات» أنه يقوم في البلد الذي حال الحول على المتاع بما يتعارفه أهل ذلك البلد نقداً فيما بينهم، يعني غالب نقد ذلك البلد، ولا ننظر إلى موضع الشراء، ولا إلى موضع المالك وقت حولان الحول؛ لأن هذا مال وجب تقويمه، فيقوّم بغالب نقد البلد كما في ضمان المتلفات إلا أنه يعتبر نقد البلد الذي حال الحول فيه على المال؛ لأن الزكاة تصرف إلى فقراء البلدة التي فيها المال، فالتقويم بنقد ذلك البلد أنفع في حق الفقراء من حيث الرواج، فيجب اعتباره.
[المحيط البرهاني في الفقه النعماني 2/163]
وَتُعْتَبَرُ الْقِيمَةُ يَوْمَ الْوُجُوبِ، وَقَالَا يَوْمَ الْأَدَاءِ. وَفِي السَّوَائِمِ يَوْمَ الْأَدَاءِ إجْمَاعًا، وَهُوَ الْأَصَحُّ
قال ابن عابدين: وَفِي وَفِي الْمُحِيطِ: يُعْتَبَرُ يَوْمُ الْأَدَاءِ بِالْإِجْمَاعِ وَهُوَ الْأَصَحُّ اهـ فَهُوَ تَصْحِيحٌ لِلْقَوْلِ الثَّانِي الْمُوَافِقِ لِقَوْلِهِمَا، وَعَلَيْهِ فَاعْتِبَارُ يَوْمِ الْأَدَاءِ يَكُونُ مُتَّفَقًا عَلَيْهِ عِنْدَهُ وَعِنْدَهَا
[الدر المختار مع رد المحتار، ج 2 ص 286]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১