মজলুম ব্যক্তির জন্য জুলুমের কথা প্রকাশ করা কি গীবত?
প্রশ্নঃ ১৬৯১৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকুরী করি। আমি অনেক সময় আমার ইনচার্জের আমার সাথে করা খারাপ আচরন, দ্বিমুখী কতাবার্তা এগুলো আমার অন্য সহকর্মীর সাথে আলাপ করি।উনার এরকম আচরণের আমরা সমালোচনা করি। এটা কি গীবতের অন্তর্ভুক্ত হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ, ত্রুটি, আচরণ বা বৈশিষ্ট্য আলোচনা করা, যা সে জানতে পারলে অপছন্দ করবে, তা সত্য হলেও গীবত হিসেবে গণ্য হয়।
রাসূলুল্লাহ ﷺ গীবতের সংজ্ঞা দিতে বলেছেন:
«ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ»
অর্থাৎ, “তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা, যা সে অপছন্দ করে।”
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, “আমি যে কথা বলছি তা যদি সত্যিই তার মধ্যে থাকে?”
রাসূলুল্লাহ ﷺ বললেন:
«إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدِ اغْتَبْتَهُ، وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ فَقَدْ بَهَتَّهُ»
“তুমি যা বলছ তা যদি তার মধ্যে থাকে, তাহলে তুমি তার গীবত করলে। আর যদি তা তার মধ্যে না থাকে, তাহলে তুমি তার ওপর অপবাদ আরোপ করলে।” সহীহ মুসলিম, হাদীস নং 2589।
অতএব, আপনার ইনচার্জের খারাপ আচরণ বা দ্বিমুখী কথাবার্তা বাস্তবেই তাঁর মধ্যে থাকলেও, আপনি যদি শুধু তাঁর অনুপস্থিতিতে সহকর্মীদের সঙ্গে গল্প, আড্ডা বা সমালোচনার উদ্দেশ্যে এসব আলোচনা করেন এবং তিনি জানতে পারলে তা অপছন্দ করবেন, তাহলে তা গীবতের অন্তর্ভুক্ত হবে।
তবে কোনো শরঈ বা বাস্তব প্রয়োজন বা ক্ষতি থেকে বাঁচার জন্য কাউকে পরামর্শ দিতে হলে তখন নাজায়েজ হবে না।
ইমাম নববী (রহ.) বলেন, কারও ব্যাপারে অভিযোগ করা, অন্যায় বন্ধ করার জন্য সাহায্য চাওয়া, ফতোয়া চাওয়া, কোনো মুসলমানকে ক্ষতি থেকে সতর্ক করা ইত্যাদি প্রয়োজনীয় ক্ষেত্রে গীবত বৈধ হতে পারে।
قال النووي رحمه الله:
«اعلم أن الغيبة تباح لغرض صحيح شرعي لا يمكن الوصول إليه إلا بها، وهو ستة أسباب...»
ثم ذكر منها:
الأول: التظلم، فيجوز للمظلوم أن يتظلم إلى السلطان والقاضي وغيرهما ممن له ولاية، أو قدرة على إنصافه من ظالمه، فيقول: ظلمني فلان بكذا، وأخذ مني كذا، ونحو ذلك.
الثاني: الاستعانة على تغيير المنكر، ورد العاصي إلى الصواب، فيقول لمن يرجو قدرته على إزالة المنكر: فلان يعمل كذا، فازجره عنه، ونحو ذلك، ويكون مقصوده التوصل إلى إزالة المنكر، فإن لم يقصد ذلك كان حرامًا.
الثالث: الاستفتاء، فيقول للمفتي: ظلمني أبي أو أخي أو زوجي أو فلان بكذا، فهل له ذلك؟ وما طريقي في الخلاص منه؟ ونحو ذلك، فهذا جائز للحاجة.
শরহু সহীহ মুসলিম, ইমাম নববী রহ. ১৬/১৪২–১৪৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন