তালাক-পরবর্তী স্ত্রী ও সন্তানের শরয়ী অধিকার
প্রশ্নঃ ১৬৯৩২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যৌথ পরিবারে মা বোনদের সাথে স্ত্রীর ভুল বোঝাবুঝি ও সমন্বয়ের অভাবের সূত্র ধরে আমার সাথে রাগারাগি বাড়াবাড়ির কারণে স্ত্রীকে তালাক দিলে কুরআন হাদিসের আলোকে স্ত্রী সন্তান আমার কাছে কি কি হক পাওনা বা তাদের প্রতি আমার কি দায়িত্ব রয়েছে?
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বেগমগঞ্জ
৭১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যৌথ পরিবারের টানাপোড়েন বা ভুল বোঝাবুঝির কারণে বিবাহবিচ্ছেদ অত্যন্ত দুঃখজনক। ইসলামে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে বলা হয়েছে এবং যৌথ পরিবারের কোন্দল এড়াতে প্রয়োজনে স্ত্রীকে পৃথক নিরাপদ বাসস্থান দেওয়া স্বামীর দায়িত্ব ছিল।
তবে যেহেতু তালাক কার্যকর হয়ে গেছে, এখন তালাকপ্রাপ্তা স্ত্রী এবং সন্তানের প্রাপ্য হকসমূহ পরিশোধ করা আপনার ওপর দায়িত্ব।
স্ত্রীর প্রাপ্য হক:
মোহরানা পরিশোধ করা:
যদি মোহরানার কোনো অংশ অনাদায়ী থেকে থাকে, তবে তালাক কার্যকর হওয়ার সাথে সাথে তা এককালীন পরিশোধ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
মোহরানা পরিশোধ করা:
যদি মোহরানার কোনো অংশ অনাদায়ী থেকে থাকে, তবে তালাক কার্যকর হওয়ার সাথে সাথে তা এককালীন পরিশোধ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
«وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً»
তোমরা সন্তুষ্টচিত্তে স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও। (সূরা আন-নিসা: ৪)
স্ত্রী নিজ থেকে স্বেচ্ছায় মাফ না করলে এক পয়সাও আটকে রাখা যাবে না।
স্ত্রী নিজ থেকে স্বেচ্ছায় মাফ না করলে এক পয়সাও আটকে রাখা যাবে না।
ইদ্দতকালীন খোরপোশ ও বাসস্থান:
তালাকের পর ইদ্দতের মেয়াদে স্ত্রীর অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের সম্পূর্ণ খরচ স্বামীকে বহন করতে হবে।
আল্লাহ তাআলা বলেন,
তালাকের পর ইদ্দতের মেয়াদে স্ত্রীর অন্ন, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের সম্পূর্ণ খরচ স্বামীকে বহন করতে হবে।
আল্লাহ তাআলা বলেন,
«أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِنْ وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ»
তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে বসবাস করো, তাদেরকেও সেখানে বাস করতে দাও এবং তাদেরকে সংকটাপন্ন করার জন্য কষ্ট দিও না। (সূরা আত-তালাক: ৬)
এর অর্থ স্বামী যে মানের জীবনযাপন করত, ইদ্দতের সময়ে স্ত্রীকে সেই মানের খোরপোশ ও সম্মানজনক পৃথক থাকার ব্যবস্থা করা।
স্ত্রীর ব্যক্তিগত সম্পদ ফিরিয়ে দেওয়া:
বিয়ের সময় বা পরে স্ত্রী বা তার বাবার বাড়ি থেকে আসা সমস্ত আসবাবপত্র, উপহারসামগ্রী, কাপড়চোপড় এবং স্বর্ণালংকার তার ব্যক্তিগত সম্পদ। এগুলোর ওপর স্বামী বা স্বামীর পরিবারের কোনো অধিকার নেই। সবকিছু অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে দেওয়া।

সন্তানের পাওনা ও পিতার দায়িত্বসমূহ
স্ত্রীকে তালাক দেওয়ার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক শেষ হলেও সন্তানের সাথে পিতার রক্ত ও বংশের সম্পর্ক কখনো শেষ হয় না।
স্ত্রীকে তালাক দেওয়ার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক শেষ হলেও সন্তানের সাথে পিতার রক্ত ও বংশের সম্পর্ক কখনো শেষ হয় না।
সন্তানের আজীবন দায়িত্ব ও সম্পূর্ণ ভরণপোষণ
সন্তানের যাবতীয় খরচ, খাবার, পোশাক, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার শতভাগ ব্যয়ভার এককভাবে পিতার ওপর আবশ্যক।
ছেলে সন্তান: প্রাপ্তবয়স্ক হয়ে নিজের উপার্জনের সক্ষমতা অর্জন করা পর্যন্ত।
মেয়ে সন্তান: বিবাহ হয়ে স্বামীর ঘরে যাওয়া পর্যন্ত যাবতীয় ব্যয়ভার পিতাকেই বহন করতে হবে।

«وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ»
আর সন্তানের পিতার দায়িত্ব হলো প্রচলিত উত্তম নিয়মে তাদের (সন্তান ও সন্তানের মায়ের) খাবার ও পোশাকের সুব্যবস্থা করা। (সূরা আল-বাকারা: ২৩৩)
দুগ্ধপান করানোর পারিশ্রমিক
সন্তান যদি এখনো বুকের দুধ পান করার বয়সে থাকে এবং মা তাকে দুধ পান করান এবং মা তার পারিশ্রমিক দাবি করে, তবে সন্তানের পিতাকে এজন্য তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে পৃথক পারিশ্রমিক প্রদান করতে হবে।

«فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ»
যদি তারা তোমাদের সন্তানদের স্তন্যপান করায়, তবে তাদের উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করো। (সূরা আত-তালাক: ৬)
সন্তানের হেফাজত ও লালন-পালন
মায়ের অগ্রাধিকার: শৈশবে সন্তান লালন-পালনের প্রথম হকদার হলেন মা। ছেলে সন্তান ৭ বছর এবং মেয়ে সন্তান ৯ বছর/বয়ঃসন্ধি পর্যন্ত মায়ের কাছে থাকবে।
পিতার খরচ: সন্তান মায়ের কাছে লালন-পালনে থাকলেও তাদের যাবতীয় খরচ পিতাকেই পাঠাতে হবে।
দেখা-সাক্ষাৎ: পিতা হিসেবে আপনি সন্তানের নিয়মিত খোঁজখবর রাখা, তাদের সাথে দেখা-সাক্ষাৎ করা এবং তাদের দ্বীনি ও নৈতিক শিক্ষা দেওয়ার পূর্ণ অধিকার রাখেন। কোনো পক্ষই সন্তানকে পিতা বা মাতার বিরুদ্ধে উস্কে দিতে পারবে না।

وفي الفتاوى الهندية:
"المعتدة عن الطلاق تستحق النفقة والسكنى كان الطلاق رجعيا أو بائنا، أو ثلاثا حاملا كانت المرأة، أو لم تكن كذا في فتاوى قاضي خان."
(كتاب الطلاق، الباب السابع عشر في النفقات، الفصل الثالث في نفقة المعتدة، ج: ١، ص: ٥٥٧، طبع: دار الفكر)
وفي الفتاوى الهندية:
"نفقة الأولاد الصغار على الأب لا يشاركه فيها أحد كذا في الجوهرة النيرة."
(كتاب الطلاق، الباب السابع عشر، الفصل الرابع في نفقة الأولاد، ج: ١، ص: ٥٦٠، طبع: رشيدية)
وفي الدر المختار مع رد المحتار:
"(وتجب) النفقة بأنواعها على الحر (لطفله) يعم الأنثى والجمع (الفقير) الحر ... (وكذا) تجب (لولده الكبير العاجز عن الكسب) كأنثى مطلقاً وزمن."
(كتاب الطلاق، باب النفقة، ج: ٣، ص: ٦١٢، طبع: سعيد)

"بل كل أحد يعلم الجهاز للمرأة إذا طلقها تأخذه كله، وإذا ماتت يورث عنها."
(كتاب النكاح، باب المهر، ج: ٣، ص: ١٥٨، ط: سعيد)
"بل كل أحد يعلم الجهاز للمرأة إذا طلقها تأخذه كله، وإذا ماتت يورث عنها."
(كتاب النكاح، باب المهر، ج: ٣، ص: ١٥٨، ط: سعيد)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন